Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ইতিবাচক কিছুই দেখছেন না তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
20 March, 2021, 04:20 pm
Last modified: 20 March, 2021, 04:22 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

ইতিবাচক কিছুই দেখছেন না তামিম

নিউজিল্যান্ডের মাঠে খেলা, সুইং-বাইন্স থাকবে, এটা কার না জানা! বাংলাদেশ সব জেনেই ডানেডিনে প্রথম ওয়ানডে খেলতে নেমেছিল। পরীক্ষায় ‘কমন’ পড়ার মতো বাংলাদেশের জন্যও সব পরিচিত ছিল। কিন্তু সব জানা বাংলাদেশ এদিন অপরিচিত হয়ে উঠলো।
টিবিএস রিপোর্ট
20 March, 2021, 04:20 pm
Last modified: 20 March, 2021, 04:22 pm
ট্রেন্ট বোল্টের এলবিডব্লিউর শিকার হয়ে ফিরে যাচ্ছেন তামিম। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের মাঠে খেলা, সুইং-বাইন্স থাকবে, এটা কার না জানা! বাংলাদেশ সব জেনেই ডানেডিনে প্রথম ওয়ানডে খেলতে নেমেছিল। পরীক্ষায় 'কমন' পড়ার মতো বাংলাদেশের জন্যও সব পরিচিত ছিল। কিন্তু সব জানা বাংলাদেশ এদিন অপরিচিত হয়ে উঠলো। প্রথমে ব্যাট হাতে বেহাল দশা, পরে বল হাতে আত্মসমর্পণ; ৮ উইকেটের হার তাই অতি স্বাভাবিক হয়ে উঠেছে।

লড়াইটা কঠিন, দলের বাকিদের মতো বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও কয়েকবার বলেছেন এ কথা। তবে কঠিন লড়াই জেতা যে অসম্ভব নয়, সেটাও জানিয়েছেন তিনি। এভাবে হারার দল বাংলাদেশ? কিংবা ১৩১ রানেই গুটিয়ে যাবে ইনিংস? তামিম বলছেন, বাংলাদেশ এমন রান করার দল নয়। 

কোনো কিছুই পরিকল্পনামাফিক যায়নি। ঘরের মাঠে কিউইরা আরও একবার অধরাই থেকে গেছে। তামিম অবশ্য জয়-পরাজয়ের হিসাব কষছেন না, সামান্যতম ইতিবাচক দিকই তো খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক। বাঁহাতি অভিজ্ঞ এই ওপেনারের মতে, প্রথম ওয়ানডে থেকে ইতিবাচক কিছুই নেওয়ার নেই। যদি ইতিবাচক কিছু নিয়ে বলতেই হয়, সেটা অভিষিক্ত মাহেদী হাসানের বোলিং।

ম্যাচের পর হতাশাই ঝারলেন তামিম। বাংলাদেশ অধিনায়কের ভাষায়, 'সত্যি কথা বলতে এই ম্যাচ থেকে ইতিবাচক কোনো কিছুই নেই নেওয়ার। যদি আমার বলতেই হয়, তাহলে মাহেদী যে ৫-৬ ওভারের স্পেল করেছে, ভালো বোলিং করেছে। এ ছাড়া আমি কোনো কিছু দেখি না যে এখান থেকে নেওয়ার আছে।'

তামিমের মতে বাংলাদেশের বেশ কয়েকজন ব্যাটসম্যানের আউটের ধরন বাজে ছিল। সকালে ব্যাটিং করা কঠিন হলেও এমন আউট কাম্য নয় বলে জানান তিনি। তামিম বলেন, 'সকালে ব্যাটিং করাটা কঠিন ছিল। সিম হচ্ছিল, সুইং হচ্ছিল। কিন্তু আমাদের আউটগুলো যদি দেখেন, এখানে ৩-৪টা আউট খুবই সফট ছিল। যেগুলা আমরা আশা করি না।'

এমন হারের পর ঘুরে দাঁড়াতে হলে ব্যাটসম্যানদের বড় ভূমিকা রাখতে হবে বলে মনে করেন তামিম। তার মতে অন্তত ২৬০-২৭০ রান করতে হবে, তাহলেই বল হাতে কিছু করার সুযোগ পাবেন বোলাররা, 'এই অবস্থা কাটিয়ে উঠতে আমাদের অন্তত ২৬০-২৭০ রান করতে হবে। যদি আমরা এভাবে করে ১৩০ কিংবা ২০০ এর মধ্যে অল আউট হয়ে যাই, তাহলে বোলারদের রান ডিফেন্ড করার কোনো কিছুই থাকবে না।'

'টপ ফাইভ থেকে আমাদের একজনের বড় রান করা খুবই গুরুত্বপূর্ণ। এ রকম যদি একজন ক্যারি অন করতে পারে, তাহলে বড় রান করা সম্ভব। ২৬০, ২৭০, ২৮০ সম্ভব। কিন্তু যদি টপ ফাইভ থেকে না করে, এটা সব সময়ই কঠিন। এখানকার কন্ডিশন আমাদের ঘরের মাটি থেকে আলাদা, আমাদের জন্য এখানে খুব গুরুত্বপূর্ণ টপ ফাইভ থেকে একজন বড় রান করা।' যোগ করেন তামিম।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর / বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net