Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
আসগরের বিদায়ী ম্যাচে নামিবিয়াকে উড়িয়ে দিল আফগানরা

খেলা

টিবিএস রিপোর্ট
31 October, 2021, 08:00 pm
Last modified: 31 October, 2021, 10:46 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

আসগরের বিদায়ী ম্যাচে নামিবিয়াকে উড়িয়ে দিল আফগানরা

বড় দুই জয়ে এই গ্রুপে নেট রান রেটে সবচেয়ে এগিয়ে আফগানিস্তান। বাকি থাকা দুই ম্যাচের একটিতে জিতলেই সেমি-ফাইনালের টিকেট পেয়ে যেতে পারেন রশিদ খান, মোহাম্মদ নবীরা। 
টিবিএস রিপোর্ট
31 October, 2021, 08:00 pm
Last modified: 31 October, 2021, 10:46 pm

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, দল দারুণ ছন্দে; এমন সময়ে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগানের। নামিবিয়ার বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলতে নামলেন আসগর, খেললেন ৩২ রানের ইনিংস। সতীর্থরাও বুক চিতিয়ে লড়ে গেলেন, তাতে নামিবিয়াকে উড়িয়ে বিশাল এক জয় তুলে নিল আফগানিস্তান। 

রোববার আবু ধাবিতে সুপার লিগে ২ নম্বর গ্রুপের ম্যাচে নামিবিয়াকে ৬২ রানে হারিয়েছে মোহাম্মদ নবীর দল। তিন ম্যাচের দুটিতে জয় পেল আফগানরা। দুটিতেই শাসন জারি রেখে জিতেছে তারা। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৩০ রানে বড় ব্যবধানে হারানো আফগানিস্তান এই ম্যাচেও হেসেখেলে জিতল। 

বড় দুই জয়ে এই গ্রুপে নেট রান রেটে সবচেয়ে এগিয়ে আফগানরা। বাকি থাকা দুই ম্যাচের একটিতে জিতলেই সেমি-ফাইনালের টিকেট পেয়ে যেতে পারেন রশিদ খান, নবীরা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি। পরের দুই ম্যাচে আবু ধাবিতে আগামী ৩ নভেম্বর ভারত ও ৭ নভেম্বর নিউজিল্যান্ডের মুখোমুখি আফগানিস্তান। 

নামিবিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করতে নামে আফগানরা। হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদের দারুণ উদ্বোধনী জুটির পর আসগর আফগান ও মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৬০ রান তোলে আফগানিস্তান। জবাবে ম্যাচসেরা নাভিন-উল-হক, হামিদ হাসান, রশিদ খানদের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেটে ৯৮ রানে থামে নামিবিয়ার ইনিংস। 

জয়ের লক্ষ্যেব্যাটিং করতে নামা নামিবিয়ার হয়ে কেউ-ই বড় ইনিংস খেলতে পারেননি। ২৫ লক্ষ ৪১ হাজার জনসংখ্যার দেশটির পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন অলরাউন্ডার ডেভিড ভিসা। এ ছাড়া মাইকেল ভ্যান লিঙ্গেন ১১, রিকোল লফটি-ইটন ১৪, অধিনায়ক জেরহার্ড এরাসমাস ১২ ও রুবেল ট্রাম্পেলম্যান ১২ রান করেন। নাভিন ও হামিদ ৩টি করে উইকেট নেন। গুলবাদিন নাঈব ২টি ও রশিদ খান একটি উইকেট নেন। 

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই নামিবিয়ার বোলারদের ওপর ঝড় বইয়ে দেন জাজাই ও শাহজাদ। জাজাই ২৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৩ রান করেন। শাহজাদ ৩৩ বলে ৩টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন। বিদায়ী ম্যাচ খেলতে নামা আসগর ২৩ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩১ রান করেন। অধিনায়ক নবী ১৭ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। নামিবিয়ার হয়ে ২টি করে উইকেট নেন রুবেন ও লফটি-ইটন।   

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান ক্রিকেট দল / নামিবিয়া ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net