Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
আরও ভালো অনুশীলনের আশায় আল আমিন

খেলা

টিবিএস রিপোর্ট
29 August, 2020, 07:50 pm
Last modified: 29 August, 2020, 07:55 pm

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • সাকিব আল হাসানের দেশে আসতে কোনো আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

আরও ভালো অনুশীলনের আশায় আল আমিন

শুরুর কয়েক সপ্তাহ পুরোপুরি এককভাবে অনুশীলন করতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। তবে গত সপ্তাহ থেকে ব্যাটসম্যানদের বোলিং করতে পারছেন বোলাররা। একইভাবে বোলারদের মোকাবিলা করার সুযোগ হয়েছে ব্যাটসম্যানদের।
টিবিএস রিপোর্ট
29 August, 2020, 07:50 pm
Last modified: 29 August, 2020, 07:55 pm

করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর একক অনুশীলন দিয়ে মাঠে ফিরেছে বাংলাদেশের ক্রিকেট। এক মাসেরও বেশি সময় ধরে একক অনুশীলন করে যাচ্ছেন ক্রিকেটাররা। শুরুর কয়েক সপ্তাহ পুরোপুরি এককভাবে অনুশীলন করতে হয়েছে তাদের। তবে গত সপ্তাহ থেকে ব্যাটসম্যানদের বোলিং করতে পারছেন বোলাররা। 

একইভাবে বোলারদের মোকাবিলা করার সুযোগ হয়েছে ব্যাটসম্যানদের। দীর্ঘদিন পর এমন সুযোগ পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন ক্রিকেটাররা। আল আমিন হোসেন যেমন জানালেন, ব্যাটসম্যানকে বোলিং করতে পেরে ভালো লাগা কাজ করছে তার মধ্যে। সামনের সপ্তাহে কোচিং স্টাফরা ঢাকা ফিরলে আরও ভালোভাবে অনুশীলন করা যাবে বলে মনে করেন ডানহাতি এই পেসার। 

শনিবার অনুশীলন শেষে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় আল আমিন বলেন, 'আমাদের কোচিং স্টাফ যারা আছেন, পরের সপ্তাহে তারা আমাদের মাঝে চলে আসবেন। তো সামনে থেকে আমরা আশা করছি আরও ভালো অনুশীলনের সুযোগ-সুবিধা পাব এবং আরও ভালোভাবে নিজেদেরকে শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত করতে পারব।'

ব্যাটসম্যানদের বোলিং করতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলছেন আল আমিন। অভিজ্ঞ এই পেসার বলেন, 'আমরা শেষ দুই সপ্তাহ একক অনুশীলন করেছি। এই সপ্তাহে আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পেরেছি। এ জন্য আসলে স্বস্তি লাগছে নিজেদের ভেতরে। কারণ এতোদিন আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পারিনি।'

'এতোদিন আমরা ভার্চুয়ালি কোচদের সঙ্গে মিটিং করেছি। যেভাবে দিক নির্দেশনা দিচ্ছিলেন, সেভাবে চলছিলাম। কিন্তু এখন মাঠে অনুশীলনটা পুরোদমে শুরু হয়েছে। তো সামনের সপ্তাহে হয়তো আরও পুরোদমে শুরু হবে। সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য ভালো প্রস্তুতি হচ্ছে।' যোগ করেন ডানহাতি এই পেসার। 

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ১০-১৫ সেপ্টেম্বরের মধ্যে ২০-২২ সদস্যের দল ঘোষণা করার কথা জানিয়েছে বিসিবি। এই প্রাথমিক দলটি নিয়েই সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। শ্রীলঙ্কায় দুই সপ্তাহের অনুশীলনের পর ঘোষণা করা হবে মূল স্কোয়াড। এই সফরে লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ।

Related Topics

টপ নিউজ

আল আমিন হোসেন / ক্রিকেটার / করোনা পরবর্তী ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • সাকিব আল হাসানের দেশে আসতে কোনো আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net