Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
আবেদনে সাড়া না পেয়ে মাঠেই ‘গড়াগড়ি’ মাহমুদউল্লাহর

খেলা

টিবিএস রিপোর্ট
23 June, 2021, 08:30 pm
Last modified: 23 June, 2021, 08:37 pm

Related News

  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • মাহমুদউল্লাহ-জাকেরের রেকর্ড জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহ 

আবেদনে সাড়া না পেয়ে মাঠেই ‘গড়াগড়ি’ মাহমুদউল্লাহর

কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ারের কাছ থেকে সাড়া না পেয়ে মাহমুদউল্লাহ যা করলেন, সেটাকে কোনোভাবেই ক্রিকেটীয় বলার সুযোগ নেই। গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক হতাশা ঝারলেন একেবারেই শিশুসুলভ ভঙ্গিমায়।
টিবিএস রিপোর্ট
23 June, 2021, 08:30 pm
Last modified: 23 June, 2021, 08:37 pm
ফিল্ডিং পজিশনে গিয়ে বসে পড়েন মাহমুদউল্লাহ। আম্পায়ার খেলা শুরু করতে বললেও উঠছিলেন না তিনি। ছবি: বিসিবি

এবারের ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি নিয়ে আলোচনা থামছেই না। একের পর এক বিতর্ক তৈরি হয়েই যাচ্ছে। সাকিব আল হাসানের জৈব সুরক্ষা বলয় ভাঙার ঘটনায় শুরু। এরপর সন্দেহজনক ম্যাচ, ম্যাচ চলাকালীন সাকিবের স্টাম্পে লাথি দেওয়া ও তুলে আছাড় মারা, ইলিয়াস সানিকে সাব্বির রহমানের ঢিল ছুঁড়ে মারা ও বর্ণবাদী গালিগালাজসহ অনেক অনাকাঙিক্ষত ঘটনা ঘটেছে।

এবার এমনই এক ঘটনায় নাম জড়ালো মাহমুদউল্লাহ রিয়াদের। কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ারের কাছ থেকে সাড়া না পেয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক যা করলেন, সেটাকে কোনোভাবেই ক্রিকেটীয় বলার সুযোগ নেই। আবেদনে সাড়া পেয়ে অভিজ্ঞ মাহমুদউল্লাহ হতাশা ঝারলেন একেবারেই শিশুসুলভ ভঙ্গিমায়। মাঠে রীতিমতো 'গড়াগড়ি' খেতে দেখা গেল তাকে। 

১৬তম ওভারের ঘটনা, জয়ের জন্য প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দরকার ২৮ বলে ৩৯ রান। ব্যাটসম্যান অলোক কাপালির বিপক্ষে বোলিং করছিলেন গাজীর স্পিনার নাসুম খান। তার একটি শর্ট বল হাল্কা টার্ন করে উইকেটরক্ষকের গ্লাভসে পৌঁছায়। সঙ্গে সঙ্গে কট বিহাইন্ডের জন্য জোরালো আবেদন গাজী গ্রুপ ক্রিকেটার্সের। স্লিপ থেকে দৌড়ে এসে আবেদনে অংশ নেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

আম্পায়ার সাড়া দেননি। তখনও আবেদন থামেনি গাজী গ্রুপের। বোলার নাসুম, আরিফুল হক, উইকেটরক্ষক আকবর আলী ও মাহমুদউল্লাহ আম্পায়ারের সামনে দাঁড়িয়ে আবেদন করে যাচ্ছিলেন। আরিফুল ছাড়া সবাই তখন হাঁটু গেড়ে বসা। দীর্ঘক্ষণ আবেদনের পরও আম্পায়ার মাহফুজুর রহমান লিটু ছিলেন নীরব। কট বিহাইন্ডের আবেদন শুরুতেই নাকচ করে দেন। জোরালো আবেদনেও তার সিদ্ধান্ত বদলায়নি। 

পাশের উইকেটে গড়াগড়ি খেতে দেখা যায় মাহমুদউল্লাহকে। ছবি: বিসিবি

আম্পায়ারের সাড়া না পেয়ে মেজাজ হারিয়ে ফেলেন মাহমুদউল্লাহ, শিশুসুলভ আচরণ করতে থাকেন তিনি। আকাশে হাত ছোড়ার পর ক্ষোভ ঝেরে মাটিতে দুটি ঘুষি দেন তিনি। এরপর পাশের উইকেটে গড়াগড়ি খেতে দেখা যায় তাকে। প্রচন্ড হতাশা প্রকাশ করে মাথায় হাত রেখে নিজের ফিল্ডিং পজিশনে ফিরতে থাকেন তিনি। ফিল্ডিং শজিশনে গিয়ে বসে পড়েন গাজীর অধিনায়ক। আম্পায়ার খেলার শুরু করতে বললেও উঠছিলেন না মাহমুদউল্লাহ। হাত দিয়ে বোলারকে আটকে মাহমুদউল্লাহকে উঠে দাঁড়াতে বলছিলেন আম্পায়ার। 

এবারের লিগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে 'প্রশ্নবিদ্ধ' আম্পায়ারিং। একটি ম্যাচের শেষ বলে আম্পায়ার ওয়াইড না দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচ পাতানোর অভিযোগ তুলেছিলেন অনেকে। আম্পায়ারের সিদ্ধান্তে নাখোশ হয়েই স্টাম্পে লাথি দেওয়া ও স্টাম্প তুলে আছাড় মেরেছিলেন সাকিব। গাজী গ্রুপ-লেজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচে একটি ক্যাচ আউট নিয়ে বিতর্ক তৈরি হয়। গাজীর আগের ম্যাচেও আম্পায়ারের সঙ্গে তর্কে জড়াতে দেখা গিয়েছিল মাহমুদউল্লাহকে।    

এবার আরও মেজাজ হারালেন মাহমুদউল্লাহ। তার মেজাজ হারানোর ম্যাচে হেরেছে গাজী গ্রুপ। ১ বল হাতে রেখে তাদেরকে ২ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। যে অলোকের আউট না দেওয়ায় মাহমুদউল্লাহর এই হতাশা, সেই অলোকই ২১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান। টস হেরে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১২৫ রান তোলে গাজী গ্রুপ। জবাবে ৮ উইকেট হারিয়ে তুলে নেয় প্রাইম ব্যাংক।   

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / গাজী গ্রুপ ক্রিকেটার্স / ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • মাহমুদউল্লাহ-জাকেরের রেকর্ড জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহ 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net