Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে তুষারের অবসর

খেলা

টিবিএস রিপোর্ট
21 November, 2021, 07:05 pm
Last modified: 21 November, 2021, 07:07 pm

Related News

  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর

আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে তুষারের অবসর

দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে ১৮২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তুষার ইমরান। ৪২.৭৫ গড়ে রান করেছেন ১১ হাজার ৯৭২। লঙ্গার ভার্সনের এই ক্রিকেটে ৩২টি সেঞ্চুরি আছে তার।রানের মতো সেঞ্চুরিতেও সবার ওপরে তিনি।
টিবিএস রিপোর্ট
21 November, 2021, 07:05 pm
Last modified: 21 November, 2021, 07:07 pm

প্রথম শ্রেণির ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক গড়ার হাতছানি ছিল। তাই ম্যাচটা শেষ করেই অবসরের ঘোষণা দিতে চেয়েছিলেন তুষার ইমরান। কিন্তু চোটের কারণে সেটা পারলেন না বাংলাদেশের এই ক্রিকেটার। আক্ষেপ নিয়েই রোববার আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেন তুষার। তবে লিস্ট 'এ' ক্রিকেট খেলবেন তিনি। 

বিকেএসপিতে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচের আগে অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী তুষার। এদিন মাঠে থাকা দুই দলের ক্রিকেটাররা তাকে 'গার্ড অব ওনার' দেন। ক্রিকেটারদের অধিকার আদায়ের সংগঠন কোয়াব তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে। 

মাত্র ২৮ রানের জন্য প্রথম শ্রেণিতে ১২ হাজার রানের মাইলফলক গড়া হলো না তার। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের ১০ হাজার রানও নেই। জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ড শুরুর আগে ৯ হাজার ১৯৩ রান নিয়ে দুই নম্বরে আছেন নাঈম ইসলাম। ৯ হাজারের বেশি রান আছে কেবল অলক কাপালির। তার রান ৯ হাজার ১৩০।

২০০০-০১ মৌসুমে প্রথম শ্রেণি ও লিস্ট 'এ' দিয়ে পেশাদার ক্রিকেটের পথচলা শুরু হয় তুষারের। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে ১৮২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। ৪২.৭৫ গড়ে রান করেছেন ১১ হাজার ৯৭২। লঙ্গার ভার্সনের এই ক্রিকেটে ৩২টি সেঞ্চুরি আছে তার, সর্বোচ্চ রানের ইনিংস ২২০। রানের মতো সেঞ্চুরিতেও সবার ওপরে তিনি, ডানহাতি এই ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেছেন ৬৩টি।

বিদায় বেলায় আক্ষেপই করতে দেখা গেল তুষারকে। তিনি বলেন, 'চোট না ভোগালে হয়ত আরেকটা মৌসুম খেলতে পারতাম। তাহলে হয়তো মাইলফলক ছুঁয়ে ফেলতে পারতাম। কিন্তু স্রেফ ওই কয়টা রানের জন্য আর ক্যারিয়ার দীর্ঘায়িত করতে চাইনি। পাঁচ ইনিংসে যে কয়টা রান দরকার ছিল সেটা করতে পারিনি। একটু আক্ষেপ হওয়ারই কথা। সব মিলিয়ে মনে হয়েছে, অবসরে যাওয়ার এটাই সঠিক সময়।'

আন্তর্জাতিক ক্রিকেট ও প্রথম শ্রেণিকে বিদায় বললেও লিস্ট 'এ' ক্রিকেট খেলবেন তুষার। অন্তত আরও একটি মৌসুম খেলার ইচ্ছা আছে তার। তুষার বলেন, 'আন্তর্জাতিক ও প্রথম শ্রেণিকে বিদায় বললাম। তবে প্রিমিয়ার লিগে অর্থাৎ, লিস্ট 'এ' ক্রিকেট খেলব। অন্তত আরেকটি মৌসুম খেলতে চাই।'

এক সময় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন ডানহাতি এই। জাতীয় দলের জার্সিতে ৫ টেস্ট ও ৪১ ওয়ানডে খেলেছেন তিনি। ২০০৭ সালের ৩১ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন তুষার। ২০০১ সালের নভেম্বরে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। পরের বছর জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে কলম্বোয় টেস্ট অভিষেকও হয় অভিজ্ঞ এই ক্রিকেটারের।

৬ বছরে মাত্র ৫ টেস্ট ও ৪১ ওয়ানডে খেলার সুযোগ হয় তুষারের। ৫ টেস্টে ৮.৯০ গড়ে মাত্র ৮৯ রান আছে তার নামের পাশে। সর্বোচ্চ রান ২৮!  ৪১ ওয়ানডেতে দুটি হাফ সেঞ্চুরিসহ ১৪.৩৫ গড়ে ৫৭৪ রান করেন তুষার। সর্বোচ্চ রানের ইনিংস ৬৫*। কোনো ফরম্যাটেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারায় জাতীয় দলের পথটা দীর্ঘ হয়নি তার।

Related Topics

টপ নিউজ

তুষার ইমরান / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net