Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
টুম্ব অব স্যান্ড: বুকার পুরস্কার জয়ী প্রথম হিন্দি উপন্যাস

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
27 May, 2022, 11:00 am
Last modified: 27 May, 2022, 02:16 pm

Related News

  • ইচক দুয়েন্দে: স্মরণ-বিস্মরণ
  • খুন, অপহরণ ও তন্ত্রমন্ত্রের রোমাঞ্চ নিয়ে প্রকাশিত হলো ‘দ্য ফোর হর্সমেন প্রজেক্ট’-এর চার বই
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমান থেকে মার্কিন পাইলটের অবতরণের দাবি, ধরিয়ে দিলে বড় পুরস্কারের ঘোষণা
  • বই: অগতির গতি
  • বেশিরভাগ ভারতীয়দের শখের বশে বই পড়ার অভ্যাস কম, তবুও দেশজুড়ে কেন এত সাহিত্য উৎসবের ধুম?

টুম্ব অব স্যান্ড: বুকার পুরস্কার জয়ী প্রথম হিন্দি উপন্যাস

সাধারণত ইংরেজিতে অনূদিত এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত বইয়ের জন্য প্রতি বছর আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
27 May, 2022, 11:00 am
Last modified: 27 May, 2022, 02:16 pm
গীতাঞ্জলি শ্রী/ ছবি- পিএ মিডিয়া

প্রথমবারের মতো ভারতীয় হিন্দি ভাষায় রচিত বইয়ের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন গীতাঞ্জলি শ্রী। খবর বিবিসির।

টুম্ব অব স্যান্ড নামক উপন্যাসের জন্য পুরস্কারটি জিতেছেন তিনি। বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন আমেরিকান অনুবাদক ডেইজি রকওয়েল।

৫০ হাজার পাউন্ড পুরস্কারমূল্যটি গীতাঞ্জলি শ্রী এবং ডেইজি রকওয়েলের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে।

এই প্রথম হিন্দি ভাষার রচিত কোনো বই জিতেছে বুকার পুরস্কার।

সাধারণত ইংরেজিতে অনূদিত এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত বইয়ের জন্য প্রতি বছর আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া বক্তব্যে গীতাঞ্জলি শ্রী বলেন, "আমি কখনই বুকারের স্বপ্ন দেখিনি, আমি কখনই ভাবিনি যে আমি পারব।"

"এই বিশাল স্বীকৃতিতে আমি বিস্মিত, আনন্দিত, সম্মানিত এবং বিনীত।"

বইয়ের প্রচ্ছদ/ ছবি- নিউ ইয়র্ক টাইমস

"আমার এবং এই বইটির পিছনে রয়েছে হিন্দি এবং অন্যান্য দক্ষিণ এশীয় ভাষায় একটি সমৃদ্ধ সাহিত্যের ঐতিহ্য," বলেন গীতাঞ্জলি শ্রী।

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মইনপুরী শহরে জন্মগ্রহণকারী ৬৪ বছর বয়সী এই লেখিকা এ পর্যন্ত তিনটি উপন্যাস এবং বেশ কয়েকটি ছোটগল্প লিখেছেন। বুকার পুরস্কার জেতা বইটি যুক্তরাজ্যে প্রকাশিত তার প্রথম বই।

অনুবাদক ডেইজি রকওয়েলের সঙ্গে গীতাঞ্জলি শ্রী/ ছবি- গেটি ইমেজ

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, টুম্ব অব স্যান্ড এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ৮০ বছরের এক বিধবা। উপমহাদেশের উত্তাল সময়ে দেশভাগ তার জীবনে কীভাবে প্রভাব ফেলে, এবং কিভাবে সেসব স্মৃতি ভূতের মতো তাকে তাড়া করে বেড়ায়, তার গল্পই এই উপন্যাসে বলা হয়েছে।

এর আগে ভারত থেকে অনেকেই এই পুরস্কার জিতেছেন। এরমধ্যে রয়েছেন সালমান রুশদি, ভিএস নাইপল, অরুন্ধতী রায়, অমিতাভ ঘোষসহ আরও অনেকেই।

Related Topics

টপ নিউজ

উপন্যাস / বুকার পুরস্কার / পুরস্কার / বই / ভারতীয় কলাম লেখক / লেখক / গীতাঞ্জলি শ্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • ইচক দুয়েন্দে: স্মরণ-বিস্মরণ
  • খুন, অপহরণ ও তন্ত্রমন্ত্রের রোমাঞ্চ নিয়ে প্রকাশিত হলো ‘দ্য ফোর হর্সমেন প্রজেক্ট’-এর চার বই
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমান থেকে মার্কিন পাইলটের অবতরণের দাবি, ধরিয়ে দিলে বড় পুরস্কারের ঘোষণা
  • বই: অগতির গতি
  • বেশিরভাগ ভারতীয়দের শখের বশে বই পড়ার অভ্যাস কম, তবুও দেশজুড়ে কেন এত সাহিত্য উৎসবের ধুম?

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net