Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের আবেদন আটকে দেওয়ার হুমকি তুরস্কের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 May, 2022, 11:30 am
Last modified: 17 May, 2022, 11:29 am

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের আবেদন আটকে দেওয়ার হুমকি তুরস্কের

সোমবার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে সুইডেনকে সন্ত্রাসী সংগঠনের ‘হ্যাচারি’ হিসেবে আখ্যা দিয়ে এরদোয়ান বলেন, ফিনিশ ও সুইডিশদের ন্যাটোতে যোগ দেওয়ার বিরোধিতা করে তুরস্ক।
টিবিএস ডেস্ক
17 May, 2022, 11:30 am
Last modified: 17 May, 2022, 11:29 am
ছবি: রয়টার্স

ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে যোগদানের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 

উভয় দেশের পক্ষ থেকেই ন্যাটোর সদস্যপদ চাওয়া হবে, এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পরে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ন্যাটোতে যোগ দেওয়ার জন্য তুরস্ককে (ন্যাটোর সদস্য) রাজি করাতে স্ক্যান্ডিনেভিয়ান দেশ দুটির তাদের প্রতিনিধিদল পাঠানোর প্রয়োজন নেই। 

ইউক্রেনে রুশ আগ্রাসনকে কেন্দ্র করে ইউরোপের নতুন বাস্তবতা ও বিপজ্জনক পরিস্থিতি বিবেচনায় ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ফিনল্যান্ড ও সুইডেন। 

এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ৩০ সদস্য বিশিষ্ট পশ্চিমা সামরিক জোটে ফিনল্যান্ড এবং সুইডেনের যোগদানের পদক্ষেপ মস্কোর জন্য সরাসরি হুমকি না হলেও সামরিক জোটের যেকোনো ধরনের সম্প্রসারণে ক্রেমলিন তীব্র প্রতিক্রিয়া জানাবে। 

সোমবার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে সুইডেনকে সন্ত্রাসী সংগঠনের 'হ্যাচারি' হিসেবে আখ্যা দিয়ে এরদোয়ান বলেন, তুরস্ক ফিনিশ ও সুইডিশদের ন্যাটোতে যোগ দেওয়ার বিরোধিতা করে। 

"সন্ত্রাসী সংগঠনের ব্যাপারে এই দেশ দুটির কোনোটিরই স্পষ্ট ও খোলামেলা দৃষ্টিভঙ্গি নেই। আমরা কীভাবে তাদের বিশ্বাস করব?" যোগ করেন তিনি। 

তুরস্কের অভিযোগ, সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্য ও ফেতুল্লাহ গুলেনের অনুসারীদের আশ্রয় দেয় নর্ডিক এই দেশ দুটি। ২০১৬ সালের অভ্যুত্থান প্রচেষ্টার জন্য এই দলকেই অভিযুক্ত করে আঙ্কারা।

এর আগে, ২০১৯ সালে সিরিয়া যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে আঙ্কারার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে ফিলল্যান্ড ও সুইডেন। মূলত এসব কারণে নর্ডিক এই দেশ দুটির ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন আটকে দেওয়ার হুমকি দিয়েছে তুরস্ক। 

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

ন্যাটো / তুরস্ক / সুইডেন / ফিনল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net