Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
নিষেধাজ্ঞার পরেও দরিদ্র দেশগুলোতে গম রপ্তানি করবে ভারত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 May, 2022, 12:45 pm
Last modified: 16 May, 2022, 12:47 pm

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

নিষেধাজ্ঞার পরেও দরিদ্র দেশগুলোতে গম রপ্তানি করবে ভারত

ভারত মূলত বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোতে গম রপ্তানি করে।
টিবিএস ডেস্ক
16 May, 2022, 12:45 pm
Last modified: 16 May, 2022, 12:47 pm
ছবি: এপি

মাত্র দুইদিন আগেই গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ ভারত। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও খাদ্য সংকটে থাকা দেশগুলোতে সরকারি পর্যায়ে গম রপ্তানির সুযোগ থাকবে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্য সচিব বি ভি আর সুব্রহ্মণ্যম। 

রোববার (১৫) সাংবাদিকদের তিনি বলেন, আগের দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার বেসরকারি সংস্থাগুলোকে জুলাই পর্যন্ত প্রায় ৪.৩ মিলিয়ন টন গম রপ্তানির অনুমতি দেবে। এপ্রিল মাসেও ভারত ১ মিলিয়ন টন গম রপ্তানি করেছে।

ভারত প্রধানত বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোতে গম রপ্তানি করে।

শুক্রবার (১৩ মে) দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গমের বৈশ্বিক দামবৃদ্ধি ভারত, তার প্রতিবেশী দেশ এবং দুর্বল দেশগুলোর খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রপ্তানির ওপর এই বিধিনিষেধ আরোপের মূল লক্ষ্য হল ক্রমবর্ধমান অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণ করা। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী গমের দাম বেড়েছে ৪০ শতাংশেরও বেশি।

ইউক্রেন-রাশিয়া সংঘাতের আগে বিশ্বব্যাপী গম ও বার্লি রপ্তানির প্রায় এক-তৃতীয়াংশই হতো এই দুই দেশ থেকে। তবে সংঘাত শুরুর পর থেকে ইউক্রেনের বন্দরগুলো অচল হয়ে পড়ায় বিশ্বের খাদ্যশস্য সরবরাহ চেইনে পড়েছে বড় ধরনের প্রভাব। খাদ্যশস্য সংকটের পাশাপাশি জ্বলানি এবং ভোজ্যতেলের দামও বেড়েছে।

একই সময়ে তীব্র দাবদাহে ভারতে গম জাতীয় ফসলের উৎপাদনও কমেছে রেকর্ড পরিমাণে। 

সুব্রহ্মণ্যম বলেন, গত বছরের ১০৬ মিলিয়ন টন থেকে এ বছর ভারতের গম উৎপাদন ৩ মিলিয়ন টন কমেছে। আর গমের দাম বেড়েছে ২০ থেকে ৪০ শতাংশ। 

গতবছর মোট উৎপাদিত ১০৯ মিলিয়ন টন গমের মধ্যে ৯০ মিলিয়ন টনই ব্যবহৃত হয়েছে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে। সেবছর ৭ মিলিয়ন টন গম রপ্তানি করেছিল ভারত।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক হলেও উৎপাদিত গমের বেশিরভাগই ভারতের অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই ব্যবহৃত হয়। তবে, রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আগে চলতি বছরে প্রায় ১০ মিলিয়ন টন গম রপ্তানির লক্ষ্য স্থির করেছিল ভারত। চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে যে সংকট তৈরি হয়েছে, তার পূর্ণ সুযোগ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল দেশটি। কিন্তু সংকট পুঁজি করে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া অঞ্চলে গমের নতুন বাজার খুঁজে বের করার এই পরিকল্পনা শেষপর্যন্ত ভেস্তে গেছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে।

  • সূত্র: এবিসি নিউজ
     
Related Topics

টপ নিউজ

গম রপ্তানি / ভারত / দাবদাহ / রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net