Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ইউক্রেনের ধন্যবাদ জানানো তালিকায় নেই এশিয়ার কোনো দেশ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 April, 2022, 07:15 pm
Last modified: 29 April, 2022, 07:20 pm

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান

ইউক্রেনের ধন্যবাদ জানানো তালিকায় নেই এশিয়ার কোনো দেশ

তালিকার দেশগুলো ইউক্রেনকে যুদ্ধ শুরুর পর থেকে রাইফেল, মেশিন গান, গ্রেনেড লঞ্চার ও বিভিন্ন অস্ত্র সহায়তা দিয়েছে।
টিবিএস ডেস্ক
29 April, 2022, 07:15 pm
Last modified: 29 April, 2022, 07:20 pm
ছবি: সংগৃহীত

কয়েকটি এশিয়ান দেশের সরকার ইউক্রেনকে মানবিক ও প্রতিরক্ষা সহায়তার প্রস্তাব দিলেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে ইউক্রেন সরকারের  প্রকাশিত তালিকায় নেই কোনো এশিয়ান দেশের নাম। 

সোমবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ভিডিওতে ৩১টি দেশের নামের তালিকা প্রকাশ করে। এই সবগুলো দেশ ইউক্রেনকে যুদ্ধ শুরুর পর থেকে রাইফেল, মেশিন গান, গ্রেনেড লঞ্চার ও বিভিন্ন অস্ত্র সহায়তা দিয়েছে। 

আনুষ্ঠানিকভাবে আলবেনিয়া, অস্ট্রেলিয়া, আজারবাইজান, বেলজিয়াম, বুলগেরিয়া, কানাডা, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, মিশর, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্পেন, সুইডেন, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে ইউক্রেন। 

এই দেশগুলোকে ইউক্রেনের 'সহযোগী' ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি দেশগুলোকে 'কঠিন সময়ে সহায়তা ও দ্বিধাহীনভাবে সমর্থন' দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন। 

General Valerii Zaluzhnyi: "I am sincerely grateful to our partners for the assistance and unwavering support in these hard times."

Our Friendship is our Victory.#StandWithUkraine️ ??#StandUpForUkraine pic.twitter.com/9nQndF2cwb— MFA of Ukraine ?? (@MFA_Ukraine) April 25, 2022

জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান ও অন্যান্য এশিয়ান দেশ থেকে ইউক্রেনে মানবিক সহায়তা ও নন-লিথাল প্রতিরক্ষা সরঞ্জাম পাঠিয়েছে। 

এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত ৭৮৪,৮০০ ডলারের নন-লিথাল সামরিক সরঞ্জাম ও মেডিক্যাল সরঞ্জাম পাঠিয়েছে ইউক্রেনে, আরও ১.৫৭ মিলিয়ন ডলার সহায়তা যাবে কিছুদিনের মধ্যে। 

এরপরও যথেষ্ট সহায়তা দেওয়া হয়নি মর্মে সমালোচনার মুখে পড়েছে দেশটি। এ মাসের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির ভার্চুয়াল বৈঠকে দেশটির ৩০০ জনের মধ্যে মাত্র ৬০ জন নীতি-নির্ধারক উপস্থিত থাকায় সমালোচনা আরও বাড়ে। 

এদিকে, মরণাঘাতী অস্ত্র না পাঠানোর নিজস্ব নীতিতে অটল থেকেছে জাপান। 

ইউক্রেনের ধন্যবাদ জ্ঞাপন তালিকা প্রকাশের আগেই জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি বলেন, জাপানকে কেন তালিকায় রাখা হয়নি তা জানিয়ে যোগাযোগ করা হয় তাদের সঙ্গে। তবে, মানবিক ও আর্থিক সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ায় ইউক্রেন কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলে জানান তিনি। 

অন্যদিকে, রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দেশ চীন ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার প্রতি নিন্দা না জানিয়ে শান্তি আহ্বান জানিয়েছে। 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / ইউক্রেন যুদ্ধ / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ / এশিয়ান দেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net