Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া, বন্ধ হতে পারে বুলগেরিয়াতেও

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 April, 2022, 10:00 am
Last modified: 27 April, 2022, 02:59 pm

Related News

  • আইআরজিসি-র সাথে সম্পর্কের জেরে ইরানের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • ইরান সংশ্লিষ্টতার অভিযোগে ইরাকের উপ-তেলমন্ত্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা
  • চীনের ‘অ্যান্টি-স্যাংশন’ আইন কী এবং এটি কীভাবে কাজ করে?
  • হরমুজ দিয়ে চলাচলে ইরানকে টোল দিলে জাহাজ মালিকদের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া, বন্ধ হতে পারে বুলগেরিয়াতেও

গ্যাস ট্রান্সমিশন অপারেটরদের ইউরোপীয় ইউনিয়ন নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, পোল্যান্ডের সরবরাহ ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। তবে, বুলগেরিয়ার সরবরাহ বন্ধ হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
টিবিএস ডেস্ক
27 April, 2022, 10:00 am
Last modified: 27 April, 2022, 02:59 pm
ছবি- গেটি ইমেজ

'অবান্ধব' দেশগুলোকে রুবলের বিনিময়ে গ্যাস কিনতে হবে, এমন বক্তব্যের পর এবার রাশিয়া পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।

রাশিয়ান জ্বালানি সংস্থা গ্যাজপ্রম বুধবার জানায়, তারা পোল্যান্ড এবং বুলগেরিয়াতে সরবরাহ বন্ধ করবে।

গ্যাস ট্রান্সমিশন অপারেটরদের ইউরোপীয় ইউনিয়ন নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, পোল্যান্ডের সরবরাহ ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। তবে, বুলগেরিয়ার সরবরাহ বন্ধ হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

পোল্যান্ড জানিয়েছে তারা অন্যান্য উৎস থেকে গ্যাস সরবরাহ পরিচালনা করবে।

বুলগেরিয়ান জ্বালানি মন্ত্রক জানায়, বুধবার থেকে গ্যাস সরবরাহ স্থগিত করার কথা তাদেরকে জানানো হয়েছে।

দুই দেশই রুবলের বিনিময়ে গ্যাস কিনতে অস্বীকৃতি জানিয়েছে।

পোল্যান্ডের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি পিজিএনআইজি তাদের বেশিরভাগ গ্যাস আমদানির জন্য গ্যাজপ্রমের উপর নির্ভর করে। চলতি বছরের প্রথম তিন মাসে রাশিয়ান কোম্পানি থেকে মোট আমদানির ৫৩ শতাংশ গ্যাস নিয়েছে তারা।

গ্যাস সরবরাহ বন্ধ করাকে চুক্তির লঙ্ঘন হিসাবে বর্ণনা করেছে তারা।

অন্যদিকে, বুলগেরিয়া তার গ্যাস সরবরাহের ৯০ শতাংশেরও বেশি গ্যাসের জন্য গ্যাজপ্রমের উপর নির্ভরশীল। এই দেশটিও গ্যাসের বিকল্প উৎস দেখার কথা জানিয়েছে।

দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানায়, বুলগেরিয়া গ্যাজপ্রমের সাথে বর্তমান চুক্তির অধীনে তাদের সব নীতি পূরণ করেছে এবং সমস্ত প্রয়োজনীয় অর্থ প্রদান করেছে।

তারা আরও বলে, রাশিয়ার প্রস্তাবিত নতুন পেমেন্ট সিস্টেম বিদ্যমান চুক্তির লঙ্ঘন করেছে।

পোল্যান্ডের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি জানিয়েছে, তাদের ভূগর্ভস্থ গ্যাস স্টোরেজ প্রায় ৮০ শতাংশ পূর্ণ এবং গ্রীষ্ম ঘনিয়ে আসার সাথে সাথে চাহিদাও কম ছিল।

তবে, পোল্যান্ডের বিকল্প সরবরাহের উৎসও রয়েছে, এর মধ্যে একটি হলো সুইনোজসিতে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল।

এছাড়া, ১ মে থেকে লিথুয়ানিয়ার সাথে একটি নতুন গ্যাস পাইপলাইন সংযোগ খোলার কথা থাকায় দেশটির এলএনজি টার্মিনাল থেকে গ্যাস অ্যাক্সেস পাবে পোল্যান্ড।

এদিকে, আগামী অক্টোবরে নরওয়ে থেকে গ্যাস সরবরাহকারী 'বাল্টিক পাইপ' নামে একটি নতুন পাইপলাইন চালু হবে। এটি বছরের শেষ নাগাদ সম্পূর্ণ কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে। এই পাইপলাইনের মাধ্যমে রাশিয়ান ডেলিভারি প্রতিস্থাপন করা যাবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইউরোপীয় ইউনিয়নের প্রাকৃতিক গ্যাস আমদানির প্রায় ৪০ শতাংশ রাশিয়া থেকে আসে।

  • সূত্র- বিবিসি

Related Topics

টপ নিউজ

রাশিয়ান গ্যাস / গ্যাজপ্রম / মার্কিন নিষেধাজ্ঞা / রাশিয়া-ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • আইআরজিসি-র সাথে সম্পর্কের জেরে ইরানের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • ইরান সংশ্লিষ্টতার অভিযোগে ইরাকের উপ-তেলমন্ত্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা
  • চীনের ‘অ্যান্টি-স্যাংশন’ আইন কী এবং এটি কীভাবে কাজ করে?
  • হরমুজ দিয়ে চলাচলে ইরানকে টোল দিলে জাহাজ মালিকদের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net