Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
রাশিয়ার সস্তা তেলের ক্রেতা হতে চলেছে ভারত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 March, 2022, 11:55 am
Last modified: 16 March, 2022, 01:42 pm

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

রাশিয়ার সস্তা তেলের ক্রেতা হতে চলেছে ভারত

চলমান সংকটকে কেন্দ্র করে চলতি বছরে এখন পর্যন্ত তেলের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। তাই দেশের ক্রমবর্ধমান জ্বালানি খরচ কমাতে রুশ তেলের দিকে নজর দিচ্ছে ভারত। সংকটের কারণে রাশিয়ার তেল সস্তায় পেলে ভারত তার আমদানির পরিমাণ বাড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। 
টিবিএস ডেস্ক
16 March, 2022, 11:55 am
Last modified: 16 March, 2022, 01:42 pm
ছবি: সংগৃহীত

ইউক্রেন আগ্রাসনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কিছু পশ্চিমা দেশ অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছে রাশিয়ার ওপর। বিশেষ করে রুশ তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক লেনদেনের বার্তা প্রেরণ সংক্রান্ত প্রধান ব্যবস্থা 'সুইফট' থেকে রাশিয়াকে বাদ দেওয়া এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। তবে, বহির্বিশ্ব থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টার মধ্যেও দেশটির সঙ্গে সুষ্ঠু বাণিজ্যিক সম্পর্ক ধরে রাখতে চায় ভারত। 

ভারতীয় দুই কর্মকর্তার মতে, আন্তর্জাতিক অবরোধের ফলে সস্তায় অপরিশোধিত তেল এবং অন্যান্য বাণিজ্যিক পণ্য কেনার রুশ প্রস্তাব ভারত গ্রহণ করতে পারে শীঘ্রই।

অস্ত্র ও গোলাবারুদ থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র এবং ফাইটার জেট পর্যন্ত সমস্ত কিছুর জন্য দিল্লি অনেকাংশেই মস্কোর ওপর নির্ভরশীল। এরপরেও যুক্তরাষ্ট্র চায় ভারত যেন রাশিয়ার কাছ থেকে নিজেকে দূরে রাখে। সাম্প্রতিক দিনগুলোতে এমন ইঙ্গিতই দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। 

তবে, ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানায়নি ভারত। এমনকি চলমান আগ্রাসনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘে ভোটদান থেকেও বিরত থেকেছে দেশটি। 

ইউক্রেনে রুশ আগ্রাসনকে 'বিশেষ সামরিক অভিযান' হিসেবে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনকে নাৎসিমুক্ত করতেই এ অভিযান পরিচালিত হচ্ছে বলে দাবি করেন তিনি।

ভারতের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে জড়িত এক কর্মকর্তার মতে, পশ্চিমাবিশ্ব ভারতের অবস্থান ভালোভাবেই বুঝতে পেরেছে। তারা জানে,  চীনের সঙ্গে ক্রমবর্ধমান আঞ্চলিক বিরোধের মধ্যে ভারতের সামরিক বাহিনীকে অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত রাখতে রাশিয়াকে আমাদের প্রয়োজন। 

অন্যদিকে, ভারতের তেল চাহিদার মোটামুটি ৮০ শতাংশই আমদানি হয় বিদেশ থেকে। এরমধ্যে রাশিয়া থেকে আমদানি হয় মাত্র ২ থেকে ৩ শতাংশ। কিন্তু কোভিড পরিস্থিতি এবং বিশেষ করে চলমান সংকটকে কেন্দ্র করে চলতি বছরে এখন পর্যন্ত তেলের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। তাই ভারত সরকার দেশের ক্রমবর্ধমান জ্বালানি খরচ কমাতে রাশিয়ার তেলের দিকে নজর দিচ্ছে। সংকটের কারণে রাশিয়ার তেল সস্তায় পেলে ভারত তার আমদানির পরিমাণ বাড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। 

ভারতীয় এক কর্মকর্তা বলেন, "সস্তায় তেল ও অন্যান্য পণ্য কেনার প্রস্তাব দিয়েছে রাশিয়া। আমরা এটি গ্রহণ করতে পারলে খুশি হব।"

তিনি আরও বলেন, এই ধরনের বাণিজ্যের জন্য পরিবহন, বীমা ব্যবস্থাসহ প্রস্তুতিমূলক অন্যান্য কাজ ঠিকভাবে সম্পাদন হওয়ার প্রয়োজন রয়েছে। এ সবকিছু নিশ্চিত হতে পারলেই রাশিয়ার প্রস্তাব গ্রহণ করবে ভারত। 

তবে, ভারতের সঙ্গে বাণিজ্যে রাশিয়া কী পরিমাণ তেল এবং মূল্যছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে তা প্রকাশ করেননি নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।  পাশাপাশি এ বিষয়ে জানতে চেয়ে ভারতের অর্থ মন্ত্রণালয়ে ই-মেইল করা হলেও তার উত্তর পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে সিএনএন-এর এক প্রতিবেদনে।

এদিকে, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বজায় রাখতে রাশিয়াকে বন্ধু দেশ হিসেবে অভিহিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতীয় কর্মকর্তারা দ্বিপাক্ষিক বাণিজ্য চালিয়ে যেতে রাশিয়ার সঙ্গে রুপি-রুবেল (দুই দেশের মুদ্রা) কেন্দ্রিক একটি ব্যবস্থা তৈরির চেষ্টা করছেন। 

তেল ছাড়াও রাশিয়া ও তার মিত্র দেশ বেলারুশের কাছ থেকে ভারত সস্তায় সার খুঁজছে বলেও জানিয়েছেন এক কর্মকর্তা।


 

  • সূত্র: সিএনএন
     

Related Topics

টপ নিউজ

ইউক্রেন সংকট / রাশিয়া / ভারত / আন্তর্জাতিক বাণিজ্য / তেল / গ্যাস / জ্বালানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net