তৃতীয় দফা শান্তি আলোচনার জন্য প্রস্তুত ইউক্রেন-রাশিয়া
প্রাথমিকভাবে আলোচনার স্থান ও সময় জানা যায়নি।
ছবি- এপি
প্রায় দুই সপ্তাহের যুদ্ধের পর ইউক্রেন ও রাশিয়া তৃতীয় দফা আলোচনায় বসবে বলে আশা করা হচ্ছে।
আজ সোমবার আলোচনায় বসতে পারে বলে জানিয়েছে দুই পক্ষই। তবে, প্রাথমিকভাবে আলোচনার স্থান ও সময় জানা যায়নি।
অন্যদিকে, যুদ্ধবিরতিতে সম্মত হয়েও তা মেনে চলতে ব্যর্থ হওয়ার জন্য একে অপরকে দোষারোপ করেছে রাশিয়া ও ইউক্রেন।
রাশিয়া ইতোমধ্যে দক্ষিণে আজভ সাগরে ইউক্রেনের প্রবেশাধিকার বন্ধ করতে চেয়েছে। মারিউপোল দখল করলে ক্রিমিয়াতে একটি স্থল করিডোর তৈরি করতে পারবে রাশিয়া।
- সূত্র: আল-জাজিরা
