Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
ইউক্রেনের বিরুদ্ধে অদৃশ্য ড্রোন, রোবট ট্যাংকের মতো যেসব ভয়াবহ যুদ্ধাস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 February, 2022, 09:00 pm
Last modified: 01 March, 2022, 12:43 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

ইউক্রেনের বিরুদ্ধে অদৃশ্য ড্রোন, রোবট ট্যাংকের মতো যেসব ভয়াবহ যুদ্ধাস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

যত দিন যাচ্ছে ভ্লাদিমির পুতিনের ভয়ংকর সব যুদ্ধাস্ত্র ব্যবহারের আশঙ্কাও বাড়ছে। সাবেক কেজিবি এজেন্ট পুতিনের আছে ব্যক্তিক্রমী যুদ্ধাস্ত্রের বিশাল সরবরাহ। এরমধ্যে আছে রোবটিক ট্যাঙ্ক আর ক্র্যাক ডগ ইউনিট। 
টিবিএস ডেস্ক
28 February, 2022, 09:00 pm
Last modified: 01 March, 2022, 12:43 pm

ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের মধ্যে মাতৃভূমি রক্ষায় ইউক্রেনীয়দের বীরত্বের অগুণিত ঘটনা সামনে আসছে। ট্রাক্টর দিয়ে ট্যাঙ্ক সরানো, খালি হাতে ল্যান্ড মাইন সরানো বা রাশিয়ান বাহিনীর গতিরোধ করতে ব্রিজ উড়িয়ে দিতে গিয়ে নিহত হওয়ার মতো দৃষ্টান্ত স্থাপন করেছে ইউক্রেনীয়রা। 

কিন্তু, যত দিন যাচ্ছে ভ্লাদিমির পুতিনের ভয়ংকর সব যুদ্ধাস্ত্র ব্যবহারের আশঙ্কাও বাড়ছে। সাবেক কেজিবি এজেন্ট পুতিনের আছে ব্যক্তিক্রমী যুদ্ধাস্ত্রের বিশাল সরবরাহ। এরমধ্যে আছে রোবটিক ট্যাঙ্ক আর ক্র্যাক ডগ ইউনিট। 

কী ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়ান বাহিনী? 

রোবট ট্যাঙ্ক

উরান-৯ মিলিটারি রোবট। ছবি: টিএএসএস

আরও আগেই রাশিয়ান বিজ্ঞানীরা সেন্সর, রকেট, মেশিন গান ও আগুন নিক্ষেপকের সুবিধা সম্পন্ন চালকবিহীন রোবট ট্যাঙ্ক তৈরির ঘোষণা দিয়েছিল। এই ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের ট্রেঞ্চের অবস্থান ধূলিস্মাৎ করে দিতে পারে। 

ক্রেমলিনের প্রতিরক্ষা কর্মকর্তাদের দাবি, সিরিয়ায় উরান-৯ নামের এই যুদ্ধাস্ত্রের সফল টেস্টিংয়ের পর এটি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত। 

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আর রিমোট কন্ট্রোল ব্যবহার করে দলবদ্ধভাবে বা নিজেই কাজ করতে সক্ষম এই রোবটিক ট্যাঙ্ক। 

ফ্লায়িং কালাশনিকোভ 

ল্যানসেট ড্রোন। ছবি: মারিয়ানা লেয়স্তেভা/টিএএসএস

চালকবিহীন যুদ্ধ বিমান ধ্বংস করতে 'ফ্লায়িং কালাশনিকভ' নামের ল্যানসেট ড্রোন ব্যবহার করতে পারে রাশিয়া।

যুদ্ধক্ষেত্রে নজরদারি বিমানের ওপর আঘাত হানতে এটি ব্যবহার করা হবে। এর ব্যবহারের মধ্য দিয়ে আধুনিক সময়ের যুদ্ধক্ষেত্রে প্রথম ড্রোন ডগফাইট দেখা যেতে পারে। রাশিয়া এই অস্ত্র ব্যবহার করলে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র তাদের  নৌ-যানে এই হামলা নিয়ে চরম উদ্বেগে পড়বে। 

ডগট্রুপারস 

ছবি: সংগৃহীত

রাশিয়ান ন্যাশনাল গার্ড স্পেশাল ফোর্সের সদস্যদের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত প্যারাট্রুপার কুকুর ব্যবহার করা হতে পারে। 

বডি আর্মোর পরিয়ে প্যারাট্রুপার কুকুরদের ১৩ হাজার ফুট ওপর থেকে নামার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বলা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরগুলো রাশিয়ান সেনাদের নিরাপত্তা দেওয়া, উদ্ধার কাজে সহায়তা করাসহ যুদ্ধে অংশগ্রহণে সক্ষম। 

ল্যান্ড-ওয়াটার ট্যাঙ্ক

রাশিয়ার উভচর ট্যাঙ্ক আছে। ছবি: সংগৃহীত

শুধু কুকুর না, উপর থেকে মাটি বা পানিতে আঘাত হানতে সক্ষম এমন ট্যাঙ্কও তৈরি করেছে রাশিয়ানরা। 

স্প্রাট-এসডিএম১ নামের ১৮ টন ওজনের হালকা এই যুদ্ধাস্ত্র তিন মাইল দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। 

স্বয়ংক্রিয় বন্দুক

স্বয়ংক্রিয় রাইফেল। ছবি: এএফপি

ভবিষ্যতে ইউরোপিয়ান যুদ্ধক্ষেত্রে নিজ থেকে গুলি ছুড়তে সক্ষম আল কালাশনিকভ রাইফেল দেখা যেতে পারে।
 
শুটার ছাড়াই লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে ট্রিগার চাপতে পারে এই অস্ত্র। 

এই অস্ত্রের প্রধান ডিজাইনার সারগে আরজুমতসেভ জানিয়েছেন, এই অস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ান সেনাদের শুধু ওপরের নির্দেশ পাওয়ার অপেক্ষা। 

অদৃশ্য ড্রোন 

চালকবিহীন এস-৭০ অখোন্তিক ড্রোন। ছবি: টিএএসএস

এস-৭০ অখোন্তিক বা হান্টার নামের স্টিলথ ড্রোনটি এর ভিন্ন এয়ারফ্রেমের কারণে শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না।

বলা হচ্ছে, ড্রোনটি এক অভিযানেই মস্কো থেকে লন্ডন গিয়ে আবার ফিরে আসতে পারে। 

এই ড্রোনে মিসাইল, স্পায়িং রাডার আর শত্রুপক্ষের এলাকা পর্যবেক্ষণের যন্ত্রপাতি আছে। 


সূত্র: ডেলিস্টার.কো.ইউকে 
 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন সংকট / রাশিয়া / যুদ্ধাস্ত্র / পুতিন / ভ্লাদিমির পুতিন / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net