Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
কিয়েভের রাস্তাজুড়ে আতঙ্ক...

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 February, 2022, 05:20 pm
Last modified: 25 February, 2022, 05:20 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

কিয়েভের রাস্তাজুড়ে আতঙ্ক...

ভোর হতে না হতেই অসংখ্য পরিবার রাশিয়ার সীমান্ত থেকে দূরে, কিয়েভের পশ্চিমের বিভিন্ন গ্রামে যাচ্ছেন, সেদিকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলা এসব মানুষদের গাড়ির বহর। 
টিবিএস ডেস্ক
25 February, 2022, 05:20 pm
Last modified: 25 February, 2022, 05:20 pm

গতকাল দিনের শুরুতেই ইউক্রেনে রাশিয়ার হামলার পর গতকালের রাত দীর্ঘ এক রাত ছিল ইউক্রেনীয়দের। দেশটির রাজধানী কিয়েভে সারারাত ধরে বাজছিল বিমান হামলার সাইরেন, ভোরের দিকে সড়কপথে শহর ছাড়তে মরিয়া হয়ে ওঠে বাসিন্দারা। রাস্তায় দাঁড়িয়ে ছিল আরও হাজারখানেক মানুষ, সবাই চলতি ঘটনাপ্রবাহের আপডেট পেতে নিজেদের সেলফোন চেক করছিলেন বারেবারে। 

এজেন্স ফ্রান্স প্রেস (এএফপি) কে কিয়েভের এক বাসিন্দা মারিয়া কাশকোসকা (২৯) বলেন, "বোমার শব্দে আমার ঘুম ভাঙে, ব্যাগ গুছিয়ে আমি পালিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি"। 

কিয়েভের সাবওয়ে সিস্টেমে আশ্রয় নিয়েছেন তার মতোই এমন আরও অনেকে।  

এখন পর্যন্ত রাজধানী কিয়েভের আকাশে কোনো সামরিক বিমান দেখা যায়নি, তবে রাশিয়ান এয়ার ফোর্সের সেনারা গতকাল দুপুরে কিয়েভের মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত গোস্তমেল এয়ারবেইজে হামলা করেছে বলে জানা গেছে সিনএনএনের খবরে। 

নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, গতকাল সন্ধ্যার দিকে কিয়েভ শহরের উপকণ্ঠ ধরে এগোচ্ছিল রাশিয়ান স্পেশাল ফোর্স আর বিমান বাহিনীর সদস্যরা। 

কিয়েভের রাস্তাজুড়ে আতঙ্ক নেমে এসেছে। ২২ বছর বয়সী মনোবিজ্ঞানী সাশা সাবওয়ে ধরে শহর ছাড়ছিলেন, সাথে ছিল তার বিড়াল গোশা। নিজের একটি লাগেজ আর পোষ্য বন্ধুকে পেট ক্যারিয়ারে ভরে ছুটছিলেন তিনি। তিনি জানান, মেলনিটস্কি নামের একটি ছোট শহরে যাচ্ছেন তিনি, শহরটি কিয়েভ থেকে ৩৫০ কিলোমিটার পশ্চিমে। 

তিনি একা নন। ভোর হতে না হতেই অসংখ্য পরিবার রাশিয়ার সীমান্ত থেকে দূরে, কিয়েভের পশ্চিমের বিভিন্ন গ্রামে যাচ্ছেন, সেদিকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলা এসব মানুষদের গাড়ির বহর। 

কিয়েভের কিছু হোটেল ইতোমধ্যেই খালি করে দিচ্ছে মালিকপক্ষ। খ্রেসচাটিক সড়কে সুটকেস নিয়ে দাঁড়িয়ে শহর ছাড়ার অপেক্ষা করছিলেন অনেকেই। তাদের অনেকে ফোনে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ছিলেন। 

বুধবার রাতে মেয়র ভিটালি ক্লিসকো ঘোষণা দেন, রাজধানীর মূল প্রবেশ পথগুলোতে চেকপয়েন্ট বসানো হবে, ট্রেন আর বাস স্টেশনে যাত্রী নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণাও দেন তিনি। 

এএফপিকে এক বাসিন্দা বলেন,"আমরা এখানেই থাকছি, এটি অপেক্ষাকৃত নিরাপদ জায়গা," তার ব্যাগে ছিল আইডি, ফোনের চার্জার আর বেশ কিছু নগদ অর্থ। 

ভোর ৫টায় ভাসিককোভস্কায়া সড়কের বিলবোর্ডে প্রোজেক্টাইল আঘাত হানে। এটি সিটি সেন্টার থেকে মাত্র ৫ মাইল দূরে, পাশেই সিনেমা হল আর পানি সরবরাহকারী কোম্পানির অফিস। 

এ ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও, শব্দেই শহরের বাসিন্দারা জেগে ওঠে। বৃহস্পতিবার সকালে ধ্বংসাবশেষ সরাতে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনা সদস্যরা। তাদের মধ্যে একজন সৈনিক তারাস জানিয়েছেন, রাশিয়ান প্লেন থেকে ছুড়ে মারা প্রোজেক্টাইলের কারণে এ ঘটনা ঘটেছে। আনুষ্ঠিক সূত্র এখনো এ ঘটনা নিশ্চিত করেনি। 

এই বিস্ফোরণ নিয়ে কথা বলতে ঘটনাস্থল ঘিরে ফেলা পুলিশ লাইনের পাশে জড়ো হয় আশেপাশের বাসিন্দারা। ৪৭ বছর বয়সী লাডমিলা সোফোনুইক বলেন, বিস্ফোরণের আওয়াজের সময়ে তিনি শুয়ে ছিলেন। তার অ্যাপার্টমেন্টের জানালার কাঁচ না ভাঙলেও, আশপাশের অন্যান্য ভবনের কাঁচ ভেঙে পড়তে দেখেছেন তিনি। 


সূত্র: এল পাইস 
 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / কিয়েভ / রাশিয়া / কিয়েভ দখল / রাশিয়ান হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net