Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
নেপাল সীমান্ত ‘ঘেরাও’ করছে চীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 February, 2022, 02:00 pm
Last modified: 08 February, 2022, 08:30 pm

Related News

  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি

নেপাল সীমান্ত ‘ঘেরাও’ করছে চীন

নেপালের পশ্চিমাঞ্চলীয় জেলা হুমলায় চীন অনুপ্রবেশ করছে বলে দাবি করা হয়েছে নেপাল সরকারের এক প্রতিবেদনে। তবে, কাঠমান্ডুতে চীনের দূতাবাস নেপালের এমন অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে। 
টিবিএস ডেস্ক
08 February, 2022, 02:00 pm
Last modified: 08 February, 2022, 08:30 pm
নেপালের হুমলা জেলার সীমান্ত এলাকা; এর সামনের অংশেই নির্মিত হয়েছে চীনা ভবন এবং কিছুটা দূরে দেখা যাচ্ছে তুষারাবৃত কৈলাস পর্বত। ছবি: নামখা রুরাল মিউনিসিপালিটি/বিবিসি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি'র কাছে ফাঁস হওয়া নেপাল সরকারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুই দেশের যৌথ সীমানা বরাবর নেপালের দিকে অগ্রসর হচ্ছে চীন। এমনকি নেপালের জমি দখলের অভিযোগও আনা হয়েছে চীনের বিরুদ্ধে।

এই প্রথমবারের মতো নেপাল সরকারের পক্ষ থেকে দেশটির ভূখণ্ডে চীনা হস্তক্ষেপের আনুষ্ঠানিক অভিযোগ করা হল।

নেপালের পশ্চিমাঞ্চলীয় জেলা হুমলায় চীন অনুপ্রবেশ করছে, এমন দাবির পর গত সেপ্টেম্বরে প্রতিবেদনটি তৈরি করা হয়। তবে, কাঠমান্ডুতে চীনের দূতাবাস নেপালের এমন অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে। 

অন্যদিকে, কেনো প্রতিবেদনটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তা স্পষ্ট নয়। নেপাল সরকার ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করেছে। কিন্তু নেপাল সরকারের ওই প্রতিবেদন চীনের সঙ্গে দেশটির সুসম্পর্কের ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। 

এদিকে, প্রতিবেদনটির ব্যাপারে নেপাল সরকার এখনও বিবিসি'র প্রশ্নের জবাব দেয়নি বলেও জানা গেছে।

হিমালয় পর্বতমালা বরাবর ১ হাজার ৪০০ কিলোমিটার (৮৭০ মাইল) সীমানা রয়েছে নেপাল ও চীনের মধ্যে। ১৯৬০-এর দশকের গোড়ার দিকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে এই সীমান্ত নির্ধারণ করা হয়েছিল। 

দুই দেশের মধ্যকার এই সীমান্তের বেশিরভাগই প্রত্যন্ত ও দুর্গম এলাকায়। স্থল সীমানায় কয়েকটি পিলারের মাধ্যমে দুই দেশকে আলাদা করা হয়েছে। তবে সেখানে পৌঁছানো বেশ কষ্টসাধ্য। এমনকি সীমান্ত রেখাটি ঠিক কোন জায়গায় তা নির্ধারণ করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে।

তবে সম্ভাব্য চীনা দখলের আভাসে নেপাল সরকার সম্প্রতি হুমলায় একটি টাস্কফোর্স পাঠানোর সিদ্ধান্ত নেয়। অনেকেই দাবি করছেন, সীমান্তের নেপালি অংশে চীন কয়েকটি ভবন নির্মাণ করেছে। এমন দাবি যারা করেছেন তাদের দলে নেপালের পুলিশ সদস্য ও সরকারের প্রতিনিধিরাও রয়েছেন।  

বিবিসিকে দেওয়া তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী লালুংজং নামক জায়গার নেপালি অংশে ধর্মীয় কার্যকলাপকে সীমাবদ্ধ করেছে চীনা নিরাপত্তা বাহিনীর নজরদারি কার্যক্রম। চীন সীমান্তের কাছাকাছি কৈলাস পর্বত ঐতিহ্যগতভাবে তীর্থযাত্রীদের (হিন্দু ও বৌদ্ধ) কাছে পবিত্র জায়গা। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেপালের কৃষকদের কৃষি জমিও দখল করে নিচ্ছে চীন।

একই এলাকায় সীমান্তের কোল ঘেঁষে চীন বেড়া নির্মাণ করেছে এবং সীমান্তের নেপালি অংশে একটি খাল ও একটি রাস্তা নির্মাণেরও চেষ্টা করছে। কিন্তু নেপাল সরকারের টাস্কফোর্স জানিয়েছে, চীনা ভবনগুলো নেপালের ভিতরে নির্মিত বলে মনে হলেও আসলে সেগুলো সীমান্তের কোল ঘেঁষে চীনের অংশেই নির্মিত হয়েছে।

তদন্তকারীরা আরও জানিয়েছেন, স্থানীয় নেপালিরা সীমান্ত সমস্যা নিয়ে কথা বলতে অনিচ্ছা দেখিয়েছে। কারণ তারা অনেকেই সীমান্তবর্তী চীনের বাজারে ব্যবসা করেন। এ ব্যাপারে কথা বললে ওই বাজারে তাদের প্রবেশাধিকার বন্ধ হয়ে যেতে পারে, এই ভয়ে অনেকেই চুপ থেকেছেন বলে মনে করছেন তারা। 

নিরাপত্তা নিশ্চিত করতে নেপালের নিরাপত্তা বাহিনীকে ওই এলাকায় মোতায়েনের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। পাশাপাশি দুই দেশের মধ্যে এ ধরনের সীমান্ত সমস্যা সমাধানে সুপ্ত ব্যবস্থাটিকে পুনরায় সক্রিয় করারও পরামর্শ দেওয়া হয়েছে।

চীন যেহেতু দখলের অভিযোগ অস্বীকার করছে, তাই নেপালের সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করার পেছনে দেশটির উদ্দেশ্য কী হতে পারে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে অনেকেই মনে করেছেন, এক্ষেত্রে নিরাপত্তা একটি কারণ হতে পারে।

ঐতিহাসিকভাবে ওই অঞ্চলে তীর্থযাত্রী এবং ব্যবসায়ীদের অনানুষ্ঠানিক আন্তঃসীমান্ত যাতায়াত রয়েছে, কিন্তু চীন ধীরে ধীরে এই চলাচলকে সীমিত করছে।

সাবেক নেপালি কূটনীতিক বিজয় কান্ত কর্ণ মনে করেন, সীমান্তবর্তী ভারতকে নিয়ে চিন্তিত বেইজিং। আর এ কারণেই চারপাশ থেকে সীমান্ত নিয়ন্ত্রণ করতে মরিয়া হয়ে উঠেছে তারা। 

তিনি বলেন, "মনে হচ্ছে তারা (চীন) বাইরের বাহিনীর অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন, তাই তারা সীমানাকে কেন্দ্র করে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায়।" 

এছাড়া তিব্বতকে নিয়েও চীন বেশ চিন্তিত বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। বেইজিংয়ের দমন-পীড়ন থেকে বাঁচতে হাজার হাজার মানুষ তিব্বত ছেড়ে পালিয়েছে। সেখান থেকে পালিয়ে যাওয়া প্রায় ২০ হাজার উদ্বাস্তু এখন নেপালে বসবাস করছেন। আরও অনেকেই পালিয়েছেন ভারতে ও এর আশেপাশের দেশগুলোতে। 

সম্প্রতি চীন এই পালানোর পথটি বন্ধ করার চেষ্টা করছে বলে অভিমত দিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

হুমলা সফরে নেপালি সৈন্যরা। ছবি: বিষ্ণু বাহাদুর তামাং/বিবিসি

গত দুই বছর ধরে সীমান্তে নেপালি অংশে চীনা দখলের খবর আসছে গণ্যমাধ্যমে। আর এরই পরিপ্রেক্ষিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে মাঝেমধ্যেই বিক্ষোভ হতে দেখা গেছে। এমনকি গত মাসেও এই ইস্যুতে বিক্ষোভ হয়েছে দেশটিতে। 

এর প্রতিক্রিয়ায় নেপালস্থ চীনা দূতাবাস চলতি বছরের জানুয়ারিতে দেওয়া এক বিবৃতিতে বলেছে, "এখানে বিতর্কের কোনো কারণ নেই। আমরা আশা করছি, নেপালের জনগণকে মিথ্যা প্রতিবেদন দিয়ে বিভ্রান্ত করা হবে না।"

দূতাবাস অবশ্য অপ্রকাশিত প্রতিবেদনে উল্লেখিত সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তেমন প্রতিক্রিয়া জানায়নি। ধারণা করা হচ্ছে, নেপাল সরকার বেইজিংয়ের সঙ্গে সীমান্ত ইস্যুটি নিয়ে ইতোমধ্যে আলাপ করেছে; তবে প্রতিক্রিয়ায় চীন কী বলেছে তা জানা যায়নি।


 

  • সূত্র: বিবিসি
     

Related Topics

টপ নিউজ

নেপাল / চীন / সীমান্ত বিরোধ / চীন-নেপাল সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net