Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
কে পাচ্ছেন রানির কোহিনুর?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 February, 2022, 03:45 pm
Last modified: 07 February, 2022, 04:56 pm

Related News

  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • চলতি বছর ব্রিটেনে প্রতিদিন গড়ে দুটি পাব বন্ধ হচ্ছে
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • বিশ্বের অন্যতম ধনী দেশ, তারপরও ব্রিটেনের এক-তৃতীয়াংশ শিশু কেন দরিদ্র?

কে পাচ্ছেন রানির কোহিনুর?

১৮৫৬ সালে ক্রিমিয়ার যুদ্ধে অটোমানদের সাহায্য করার জন্য রাণী ভিক্টোরিয়াকে কৃতজ্ঞতাস্বরূপ এই মুকুট উপহার দিয়েছিলে তুরস্কের সুলতান।
টিবিএস ডেস্ক
07 February, 2022, 03:45 pm
Last modified: 07 February, 2022, 04:56 pm

নিজের অভিষেকের সময় যেন স্ত্রীকে 'রানি'র মর্যাদা দেওয়া হয়, এইজন্য অনেকদিন ধরেই রানিমাতার কাছে আকুতি জানাচ্ছিলেন প্রিন্স চার্লস। গত রোববার রানি দ্বিতীয় এলিজাবেথ নিজেই ঘোষণা দেন, তিনি চান ব্রিটেনের পরবর্তী রানি হিসেবে পরিচিত হোক ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা। 

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানাচ্ছে, রানিমাতার মৃত্যুর পর যখন রাজা হিসেবে অভিষেক হবে এলিজাবেথপুত্রের, তখন এলিজাবেথের অমূল্য প্লাটিনাম ও হীরার মুকুটটি যাবে ক্যামিলার মাথায়। 

১৯৩৭ সালে রাজা ষষ্ঠ জর্জের রাজ্যাভিষেকের সময় সংস্কার করা হয়েছিল কোহিনূর সমৃদ্ধ এই মুকুটকে। 

রোববার ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকীতে এই ঘোষণা দিয়েছিলেন এলিজাবেথ। গতকাল প্রিন্স চার্লসও এক বিবৃতিতে রানিমাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এত দিন ধারণা করা হচ্ছিল, প্রিন্স চার্লস রাজা হলে কুইন নয়, প্রিন্সেস কনসর্ট হিসেবে পরিচিত হবেন ক্যামিলা। তবে ডেইলি মেইল জানাচ্ছে, রাজপরিবারের বাইরের সন্তান হলেও ক্যামিলাকে 'কুইন কনসর্ট' পদবি দেওয়ার জন্য মাকে অনেক আগেই রাজি করিয়েছেন চার্লস। 'কুইন কনসর্ট' পদবির অর্থ হলো ক্যামিলার ভবিষ্যৎ পরিচিতি হবে 'রানি ক্যামিলা'। 

এই ঘোষণা ২০১৯ সালে প্রায় দিয়েই বসেছিলেন চার্লস। তবে শেষপর্যন্ত এই ঘোষণার জন্য রানির প্লাটিনাম জয়ন্তীকেই বেছে নেয় রাজপরিবার। 

জানা যায়, রানিমাতার মুকুটে মোট দুই হাজার ৮০০টি হীরকখণ্ড রয়েছে। ১৮৫৬ সালে ক্রিমিয়ার যুদ্ধে অটোমানদের সাহায্য করার জন্য রাণী ভিক্টোরিয়াকে কৃতজ্ঞতাস্বরূপ এই মুকুট উপহার দিয়েছিলে তুরস্কের সুলতান। 

মুকুটের সামনের ক্রসটিতে রয়েছে ১০৫ ক্যারেটের কোহিনূর হীরা। এই হীরার উৎপত্তি ভারতে। 

২০০৫ সালে চার্লসকে বিয়ে করেন ক্যামিলা। কিন্তু এর আগে দুজনেরই একবার করে বিবাহবিচ্ছেদ হয়। চার্লসের প্রথম স্ত্রী প্রিন্সেস ডায়ানা প্যারিসে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান। দুর্ঘটনার এক বছর আগে, ১৯৯৬ সালে বিবাহবিচ্ছেদ হয় এই দম্পতির। ওদিকে ক্যামিলার পূর্বের স্বামী ছিলেন একজন ব্রিটিশ সেনা কর্মকর্তা। নাম অ্যান্ড্রু পার্কার বোলস। ১৯৭৩ সালে বিয়ে করার দুই বছরের মধ্যে বিচ্ছেদ হয় তাদের। 


সূত্র: ডেইলি মেইল।  
 
 

Related Topics

টপ নিউজ

রানি এলিজাবেথ / ব্রিটেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • চলতি বছর ব্রিটেনে প্রতিদিন গড়ে দুটি পাব বন্ধ হচ্ছে
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • বিশ্বের অন্যতম ধনী দেশ, তারপরও ব্রিটেনের এক-তৃতীয়াংশ শিশু কেন দরিদ্র?

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net