Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
৬ বছরের মধ্যে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 December, 2020, 06:45 pm
Last modified: 04 December, 2020, 06:53 pm

Related News

  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম
  • জ্বালানি তেলের বিশ্ববাজারে কি আধিপত্য হারাচ্ছে পারস্য উপসাগরীয় দেশগুলো?
  • বৈশ্বিক গ্যাস সরবরাহের মেরুদণ্ড হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের এলএনজি
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতে বিশ্ববাজারে কমছে তেলের দাম

৬ বছরের মধ্যে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ

মহামারিতে কর্মসংস্থান হারানো এবং আয় কমে যাওয়া জনগোষ্ঠী খাদ্যপণ্যের দর বৃদ্ধিতে বাড়তি চাপের মুখে পড়েছেন বলে জানায় ফাও। সংস্থাটির মতে, বৈশ্বিক খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করার পেছনে বাড়তি দর প্রধান চালিকাশক্তির ভূমিকা নিয়েছে। 
টিবিএস ডেস্ক
04 December, 2020, 06:45 pm
Last modified: 04 December, 2020, 06:53 pm
ছবি: ডয়েচে ভেলে

জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা (ফাও) জানিয়েছে, গত নভেম্বর নাগাদ বিশ্ববাজারে খাদ্য পণ্যের দর ছয় বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

গত বৃহস্পতিবার ফাও প্রকাশিত এক সূচক তালিকায় উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে এমন খাদ্য পণ্যের বিবরণ দেওয়া হয়। তালিকাটি গড় ১০৫ পয়েন্টের ভিত্তিতে মূল্যবৃদ্ধি তুলে ধরে। অক্টোবরে যা ছিল ১০১ পয়েন্ট।   

এটি ২০১২ সালের জুলাইয়ের পর সবচেয়ে দ্রুত গতির দর বৃদ্ধির ঘটনা। রোম ভিত্তিক সংস্থাটি জানায়, এর ফলে ২০১৪ সালের পর ইনডেক্সটি সর্বোচ্চ অবস্থান অর্জন করেছে। 

যেসব পণ্যের দর বেশি বেড়েছে:

সার্বিক সূচকে দরবৃদ্ধির নেপথ্যে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে ভেজিটেবল ওয়েলের দর প্রবৃদ্ধি। পাম ওয়েলের দাম বাড়ায় এটি পূর্ববর্তী মাসের তুলনায় ১৪.৫% বাড়ে। ফাও এই মূল্যস্ফীতিকে 'চমকে দেওয়ার মতো ঘটনা' বলে উল্লেখ করে। 

সিরিয়াল বা ঘাস জাতীয় উদ্ভিদের দানাদার খাদ্যশস্য, চিনি, মাংস এবং ডেইরি পণ্যের মূল্যও উঠতির দিকে। 

গত মাসের তুলনায় চিনির দর বেড়েছে ৩.৩ শতাংশ। ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং থাইল্যান্ডে প্রতিকূল আবহাওয়ার কারণে শস্যের ফলন ভালো না হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। একারণেই চিনির মূল্য বাড়ে।  

অক্টোবরের তুলনায় সিরিয়ালের মূল্য বাড়ে ২.৫ শতাংশ। তবে গত বছরের তুলনায় এজাতীয় খাদ্যের ভিত্তিমূল্য থেকে এবছরের নভেম্বরে বেড়েছে ২০ শতাংশ ।

মাংস ও ডেইরি পণ্যে অবশ্য দরবৃদ্ধি খুব একটা বেশি নয়। উভয় জাতীয় খাদ্যপন্যে দশমিক ৯ শতাংশের সামান্য স্ফীতি লক্ষ্য করা গেছে অক্টোবরের তুলনায়। তবে গত বছরের একই সময়ের তুলনায় তা ১৩.৭ শতাংশ কম। 

বভিন জাতীয় মহিষ-গরু এবং শুকরের মাংস সরবরাহ বাড়ায় দরপতনের ঘটনা ঘটে। পোল্ট্রি শিল্পে উৎপাদিত পাখির মাংসেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে। 

মহামারিতে খাদ্য নিয়ে দুর্দশা বেড়েছে: 

কর্মসংস্থান হারানো এবং আয় কমে যাওয়া জনগোষ্ঠী খাদ্যপণ্যের দর বৃদ্ধিতে বাড়তি চাপের মুখে পড়েছেন বলে জানায় ফাও। সংস্থাটির মতে, বৈশ্বিক খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করার পেছনে বাড়তি দর প্রধান চালিকাশক্তির ভূমিকা নিয়েছে। 

সূচক তালিকার প্রতিবেদনে বলা হয়, ''যুদ্ধ-বিগ্রহ, জাতিগত সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব ইত্যাদি নানাবিধ কারণে পৃথিবীর নানা অঞ্চলে শস্যের বিপুল ক্ষতি হয়েছে। দাম বেড়েছে খাদ্যের। দর বৃদ্ধিকে আরো উস্কে দিচ্ছে এবং তীব্রতর করে তুলেছে চলমান মহামারি।''  

ফাও আরো জানায়, মোট ৪৫টি দেশ এখন নিজেদের প্রয়োজন মাফিক খাদ্য উৎপাদন করতে পারছে না। এর মধ্যে ৩৪টি আফ্রিকা মহাদেশের। অচিরেই এসব দেশে বৈদেশিক সহায়তার প্রয়োজন হবে। 

দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকার দক্ষিণ প্রান্তে অতিবৃষ্টির কারণে আরো বিপর্যয়ের শঙ্কা করছে সংস্থাটি। অন্যদিকে পূর্ব এশিয়া এবং পূর্ব আফ্রিকার কিছু অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে কৃষিকাজ ব্যাহত হতে পারে। ফাও জানায়, ''উভয় কারণেই আমরা উৎপাদনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছি।''

ছবি: ডয়েচে ভেলে
  • সূত্র: ডয়েচে ভেলে 

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

খাদ্যপণ্য / বিশ্ববাজার / দর প্রবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম
  • জ্বালানি তেলের বিশ্ববাজারে কি আধিপত্য হারাচ্ছে পারস্য উপসাগরীয় দেশগুলো?
  • বৈশ্বিক গ্যাস সরবরাহের মেরুদণ্ড হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের এলএনজি
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতে বিশ্ববাজারে কমছে তেলের দাম

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net