Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
স্কুল-শিক্ষার্থীদের ওপর হোমওয়ার্কের চাপ কমাতে চীনে নতুন শিক্ষা আইন 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 October, 2021, 12:45 pm
Last modified: 24 October, 2021, 12:49 pm

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ

স্কুল-শিক্ষার্থীদের ওপর হোমওয়ার্কের চাপ কমাতে চীনে নতুন শিক্ষা আইন 

এর আগে এ বছরের আগস্টে ৬ ও ৭ বছর বয়সী শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা নিষিদ্ধ করে চীন।
টিবিএস ডেস্ক
24 October, 2021, 12:45 pm
Last modified: 24 October, 2021, 12:49 pm
ছবি-বিবিসি

অত্যাধিক হোমওয়ার্ক এবং স্কুল-পরবর্তী টিউটরিংয়ের চাপ কমানোর লক্ষ্যে একটি শিক্ষা আইন পাস করেছে চীন। শনিবার এই আইন পাস করে দেশটির স্থায়ী আইনসভা সংস্থা ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি।

এছাড়া, অভিভাবকদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তারা শিশুদের বিশ্রাম এবং ব্যায়ামের জন্য যথাযথ সময় নিশ্চিত করে। এমনকি অনলাইনে যাতে তারা খুব বেশি সময় ব্যয় না করে, সে বিষয়েও লক্ষ্য রাখতে বলা হচ্ছে।   

এর আগে এ বছরের আগস্টে ৬ ও ৭ বছর বয়সী শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা নিষিদ্ধ করে চীন। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে বলে সে সময় সতর্ক করেছিলেন কর্মকর্তারা। তাছাড়া, ইন্টারনেট এবং পপ কালচারের প্রতি শিশুদের 'আসক্তি' নিয়ন্ত্রণের লক্ষ্যে গত বছর বেশ কিছু ব্যবস্থা নেয় চীন। 

তবে, নতুন আইনের বিস্তারিত বিবরণ এখনও প্রকাশিত হয়নি। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অভিভাবকদেরকে নিজেদের সন্তানের নৈতিকতা, বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং সামাজিক অভ্যাস লালনে উৎসাহিত করতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। দেশটির স্থানীয় সরকার এই আইনটি বাস্তবায়নে কাজ করবে। উল্লেখ্য, 'পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম' নিশ্চিতের জন্য তহবিল সরবরাহ করবে তারা।    

এদিকে, সোশ্যাল মিডিয়া সাইট উইবোতে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে নতুন আইনটি। স্থানীয় কর্তৃপক্ষ বা অভিভাবকরা নিজেরাই এটি বাস্তবায়নে কাজ করবে কিনা সে বিষয়ে সন্দিহান অনেকেই।

"আমি সপ্তাহে ছয় দিন সকাল ৯টা থেকে রাত ৯টা অব্দি কাজ করি। এখন রাতে বাসায় আসার পর পারিবারিক শিক্ষা দেওয়ার কাজ করতে হবে আমাকে?" বলেন একজন ব্যবহারকারী।  "কর্মচারীদের শোষণ করার পর তাদেরকে সন্তান নিতে বলতে পারবেন না আপনি," যোগ করেন তিনি।   

জুলাই মাসে, টিউটরিংয়ের মাধ্যমে মুনাফা অর্জনকারী অনলাইন টিউটরিং সংস্থাগুলোর কার্যক্রম কঠোর নিয়ন্ত্রণে নিয়ে আসে চীন। এছাড়া, টিউটরিং শিল্পে বিদেশী বিনিয়োগকেও সীমাবদ্ধ করেছে দেশটি। চীনের প্রাইভেট টিউটরিং সেক্টরটি প্রায় ১২০ বিলিয়ন ডলার সমমূল্যের।  

সেসময় ধারণা করা হয়েছিল, সন্তানদের লালন-পালনের আর্থিক চাপ কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটিতে গত বছর জন্মহার ছিল রেকর্ড পরিমাণে কম। 

এছাড়া, শিক্ষাক্ষেত্রে বৈষম্যও একটি সমস্যা। সাধারণত, ধনী অভিভাবকরা তাদের সন্তানদের শীর্ষ বিদ্যালয়ে ভর্তি করার জন্য হাজার হাজার অর্থ খরচ করে থাকে।
 

  • সূত্র- বিবিসি 

 
 

Related Topics

টপ নিউজ

চীন / স্কুল শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net