Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা- এয়ার ইন্ডিয়া ক্রয়ে একাধিক দর প্রস্তাব পেয়েছে ভারত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 December, 2020, 09:45 pm
Last modified: 14 December, 2020, 09:55 pm

Related News

  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির

রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা- এয়ার ইন্ডিয়া ক্রয়ে একাধিক দর প্রস্তাব পেয়েছে ভারত

চলতি বছরের শুরুতে জানুয়ারিতেই লোকসানী সংস্থাটিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ পুনরায় গতিশীল করে নরেন্দ্র মোদির সরকার। সরকারের লোকসান কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
টিবিএস ডেস্ক
14 December, 2020, 09:45 pm
Last modified: 14 December, 2020, 09:55 pm
ছবি: আরব নিউজ

আজ সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলেই শেষ হয়েছে দেনায় জর্জরিত ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ার ইন্ডিয়া বিক্রয়ের প্রাথমিক নিলাম। সেই প্রেক্ষিতে দেশটির সরকারের সংশ্লিষ্ট দপ্তর এক টুইট বার্তায় জানায়, পরিবহন সংস্থাটি ক্রয়ে তারা একাধিক দরপত্র পেয়েছে। 

বিনিয়োগ ও গণসম্পদ ব্যবস্থাপনা দপ্তরের সচিব এ টুইট করেন। সেখানে তিনি বলেন, 'এয়ার ইন্ডিয়াকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার কৌশলগত লক্ষ্যে সাড়া দিয়ে একাধিক পক্ষ অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।'

প্রাথমিক এই দর আহ্বানে ভারতের বৃহৎ শিল্পজোট টাটা সন্স একটি বড় আকারের ক্রয় প্রস্তাব দিয়েছে, বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দেয়। টাটার মুখপাত্র অবশ্য এব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।   

এদিকে দেশটির ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, এয়ার ইন্ডিয়ার ২শ; জন কর্মীও বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানের সহযোগীতায় নিলামে অংশ নেয়। 

চলতি বছরের শুরুতে জানুয়ারিতেই লোকসানী সংস্থাটিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ পুনঃরায় গতিশীল করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। সরকারের লোকসান কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ, ২০১২ সাল থেকেই ভর্তুকির ঋণে এয়ার ইন্ডিয়ার পরিচালনা মূলধন যোগান দিতে হচ্ছে। 

ইতোপূর্বে, দুই বছর আগে নেওয়া এক নিলামের উদ্যোগে কেউই অংশ নেয়নি। তাই এবার বাধ্য হয়েই অনেক শর্ত শিথিল করে ভারত সরকার। চলতি বছর কোভিড-১৯ মহামারির কারণে নিলামের শেষ তারিখ বেশ কয়েকবার বাড়ানো হয়। তার সঙ্গে দরদাতাদের আকৃষ্ট করতে আকর্ষণীয় নানা ছাড় অন্তর্ভুক্ত করা হয়েছে। 

এয়ার ইন্ডিয়া মহামারির অনেক আগে থেকেই নাজেহাল অবস্থায় দিন কাটালেও, করোনাভাইরাস প্রতিরোধে আকাশপথে ভ্রমণের কড়াকড়িতে চলতি বছর পুরো বিশ্বের এয়ারলাইন্স ব্যবসাই মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে। 

সাম্প্রতিক নিলামে অংশ নেওয়া টাটা শিল্পজোটের মালিকানায় ভারতে দুটি এয়ারলাইন্স রয়েছে। এরমধ্যে ভিসতারা নামক সংস্থাটি সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে যৌথ অংশীদারিত্বে পরিচালিত। তাছাড়া, বাজেট ভ্রমণকারীদের জন্য এয়ারএশিয়া ইন্ডিয়া মালয়েশিয়ার এয়ারএশিয়া গ্রুপের সঙ্গে যৌথভাবে ব্যবসা করছে। 

নিলামে জয়ী সংস্থা স্থানীয় বিমানবন্দরে এয়ারইন্ডিয়ার ৪,৪০০টি অভ্যন্তরীণ এবং ১,৮০০টি আন্তর্জাতিক বিমান অবতরণ এবং পার্কিংয়ের স্লট পাবে। বিদেশি বিমানবন্দরে পাবে ৯শ'টি স্লট।  

এয়ার ইন্ডিয়ার পাশাপাশী এর আওতাধীন কম বাজেটের পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং মালামাল পরিবাহী এআইসএটিএস সংস্থার ৫০ শতাংশ মালিকানা হস্তান্তর করা হবে সর্বোচ্চ দরদাতার কাছে। 

  • সূত্র: আরব নিউজ

Related Topics

টপ নিউজ

ভারত / এয়ার ইন্ডিয়া / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net