Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
ভারতে মুসলমানদের ওপর বৈষম্যে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 February, 2020, 03:50 pm
Last modified: 19 February, 2020, 05:42 pm

Related News

  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ
  • আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ইরান যুদ্ধে কাঁচামাল সরবরাহ ব্যাহত, অস্থির প্লাস্টিক ও জিআই ফিটিংস বাজার
  • উত্তর প্রদেশে তিন প্রবীণ মুসলমানকে মারধরের যে ভিডিও ভাইরাল ভারতে

ভারতে মুসলমানদের ওপর বৈষম্যে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

গুতেরেস বলেন, ভারতের পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) পাস হওয়ার ফলে ১৯ লাখ মানুষের রাষ্ট্রহীন হওয়ার শঙ্কায় তিনি উদ্বিগ্ন। এ লোকজনের বেশিরভাগই মুসলমান। 
টিবিএস ডেস্ক
19 February, 2020, 03:50 pm
Last modified: 19 February, 2020, 05:42 pm

ভারতে মুসলমানদের ওপর বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

গুতেরেস বলেন, ভারতের পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) পাস হওয়ার ফলে ১৯ লাখ মানুষের রাষ্ট্রহীন হওয়ার শঙ্কায় তিনি উদ্বিগ্ন। এ লোকজনের বেশিরভাগই মুসলমান। 

ভারতে সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান বৈষম্যে শঙ্কিত কি না, এমন প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, “অবশ্যই।”

সাক্ষাৎকারে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর নির্যাতন, যৌন হেনস্তা, সাত বছর বয়সী শিশুদের কারাবন্দি করা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও সাম্প্রতিক ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনগুলো নিয়ে জিজ্ঞাসা করা হয় জাতিসংঘ মহাসচিবকে। 

জবাবে তিনি বলেন, জাতিসংঘের হাইকমিশনারের দু’টিসহ এসব প্রতিবেদন কাশ্মীরে ‘কী ঘটছে তা পরিষ্কার করতে’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ প্রতিবেদনগুলো গুরুত্বের সঙ্গে নেওয়া জরুরি।

কাশ্মীরে যেতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠনে জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছে জানতে চাইলে সংস্থাটির মহাসচিব বলেন, “একমাত্র জাতিসংঘের নিয়ন্ত্রক অঙ্গ সংস্থাগুলো কিংবা নিরাপত্তা পরিষদ এ সিদ্ধান্ত নিতে পারে। তবে প্রতিবেদনগুলো নির্ভরযোগ্য, প্রাসঙ্গিক ও খুবই গুরুত্বপূর্ণ।”

গুতেরেসের মতে, জাতিসংঘের বর্তমান কাঠামো ও ভেটো ক্ষমতা এর স্থায়ী পাঁচ সদস্যের হাতে, যা জাতিসংঘ গঠনের উদ্দেশ্য (সংঘাত নিরসন) ব্যাহত করছে। 

তার মতে, জাতিসংঘের সক্ষমতা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করতে হলে একে আরও গণতান্ত্রিক, উন্মুক্ত ও কার্যকর হতে হবে। একই সঙ্গে জাতিসংঘকে বহুপক্ষীয় বিশ্বের প্রতিনিধিত্বকারী হতে হবে।

Related Topics

টপ নিউজ

ভারতে মুসলমান / বৈষম্য / জাতিসংঘ মহাসচিব / উদ্বেগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ
  • আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ইরান যুদ্ধে কাঁচামাল সরবরাহ ব্যাহত, অস্থির প্লাস্টিক ও জিআই ফিটিংস বাজার
  • উত্তর প্রদেশে তিন প্রবীণ মুসলমানকে মারধরের যে ভিডিও ভাইরাল ভারতে

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net