Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ব্ল্যাক ফাঙ্গাস: উচ্চ সংক্রমণের জন্য ডায়াবেটিস দায়ী?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
06 June, 2021, 10:10 pm
Last modified: 06 June, 2021, 10:06 pm

Related News

  • চেরনোবিলের রহস্যময় ‘কালো ছত্রাক’, যা হয়তো তেজস্ক্রিয়তা খেতে পারে
  • চট্টগ্রামে করোনার সঙ্গে নতুন বিপদ ডেঙ্গু ও ব্ল্যাক ফাঙ্গাস 
  • চট্টগ্রামে প্রথমবারের মত ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত
  • আক্রান্তদের বয়ানে ব্ল্যাক ফাঙ্গাসের ভয়াবহতা
  • ভারতে এবার নতুন সংক্রমণ ‘গ্রিন ফাঙ্গাস’  

ব্ল্যাক ফাঙ্গাস: উচ্চ সংক্রমণের জন্য ডায়াবেটিস দায়ী?

বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যেও ডায়াবেটিসের হার বেশি এবং ব্ল্যাক ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হলেও, এই দুটি দেশে ভারতের মতো অত্যাধিক সংক্রমণ হয়নি।
টিবিএস ডেস্ক 
06 June, 2021, 10:10 pm
Last modified: 06 June, 2021, 10:06 pm
ছবি: অ্যাসোসিয়েটেড প্রেস

ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ১২,০০০ এ পৌঁছেছে। রোগীদের বেশিরভাগই সদ্য কোভিড-১৯ থেকে সেরে ওঠা ব্যক্তিরা। অত্যন্ত বিরল এই রোগের আক্রমণের ফলে মৃত্যুর সম্ভাবনা ৫০ শতাংশ।  

চিকিৎসা বিশেষজ্ঞদের মধ্যে কেউ কেউ মনে করছেন, ভারতে এই রোগের হার বেড়ে যাওয়ার কারণ হলো দেশের নাগরিকদের মধ্যে উচ্চ ডায়াবেটিসের প্রাদুর্ভাব।

কিন্তু প্রশ্ন হচ্ছে, ডায়াবেটিস ছাড়াও এই রোগের পেছনে আরো কোনো কারণ আছে কি? অন্যান্য দেশগুলোতেই বা কি অবস্থা?

কোন কোন দেশে ব্ল্যাক ফাঙ্গাস দেখা দিয়েছে?

কোভিড মহামারির পূর্বে অন্তত ৩৮ টি দেশে মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস এর আক্রমণের কথা জানা গেছে। প্রতি দশ লাখে ১৪০ জন আক্রান্ত নিয়ে ভারত ও পাকিস্তানই শীর্ষে রয়েছে বলে লীডিং ইন্টারন্যাশনাল ফাঙ্গাল এডুকেশন সূত্র জানায়। 

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ফাঙ্গাল ইনফেকশন বিশেষজ্ঞ ডা. ডেভিড ডেনিং বলেন, 'মহামারির আগে বিশ্বের অন্য যেকোনো স্থানের চেয়ে ভারতে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে না পারলে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায় এবং ভারতে প্রচুর ডায়াবেটিস রোগী আছে।'   

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, কোভিড থেকে সেরে ওঠা যেসব ব্যক্তির ব্ল্যাক ফাঙ্গাস হয়েছে, তাদের ৯৪ শতাংশের ডায়াবেটিসের সমস্যাও ছিল। এর মধ্যে ভারতেই ব্ল্যাক ফাঙ্গাস রোগী আছেন ৭১ শতাংশ।

অন্যান্য দেশেও কি ডায়াবেটিসের সঙ্গে রোগের সংযোগ দেখা গেছে?

মাথাপিছু ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশি, এমন দেশগুলোতে (ভারত বাদে) ব্ল্যাক ফাঙ্গাসের আক্রমণের কথা জানা গেছে। 

ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যেও উচ্চ ডায়াবেটিস হার বেশি এবং ব্ল্যাক ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হলেও, এই দুটি দেশে ভারতের মতো অত্যাধিক সংক্রমণ হয়নি।     

বাংলাদেশে পাওয়া দুজন রোগীর একজনের চিকিৎসা চলছে এবং অন্যজনের ব্ল্যাক ফাঙ্গাস পরীক্ষার ফলাফল এখনো আসেনি। তবে ডাক্তাররা জানিয়েছেন, দুজন রোগীরই ডায়াবেটিস আছে। 

গণমাধ্যম সূত্র জানিয়েছে, পাকিস্তানেও সম্প্রতি ৫ জন মিউকোরমাইকোসিস আক্রান্ত রোগী পাওয়া গেছে এবং চারজন মারা গেছে। কিন্তু তাদের মধ্যে কয়জনের ডায়াবেটিস ছিল তা এখনো স্পষ্ট নয়।

রাশিয়াও তাদের দেশে বিচ্ছিন্ন ভাবে ব্ল্যাক ফাঙ্গাস রোগী আছে বলে জানালেও, রোগীর সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। আমেরিকার ৯ দশমিক ৩ শতাংশ মানুষ উচ্চ ডায়াবেটিসে আক্রান্ত। কোভিড আক্রান্তের দিক থেকেও তারা শীর্ষে।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এর তথ্যানুযায়ী, ব্ল্যাক ফাঙ্গাস অত্যন্ত বিরল, কিন্তু আমেরিকায় মাত্র ৩ শতাংশ ডায়াবেটিস রোগী কোনোরকম পরীক্ষা-নিরীক্ষা করান না। 

ডায়াবেটিস কেন ঝুঁকিপূর্ণ? 

বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস পরীক্ষা না করাই এখানে সবচেয়ে বড় ইস্যু। আইডিএফ এর হিসাব অনুযায়ী, ভারত, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মধ্যে ৫৭ শতাংশ রোগীই ডায়াবেটিস পরীক্ষা করান না এবং তাদের বেশিরভাগই ভারতীয়।   

কিরগিজস্তানের ইন্টারন্যাশনাল স্কুল অফ মেডিসিন এর ডা. হরিপ্রসাথ প্রকাশ বলেন, 'বেশিরভাগ ভারতীয়ই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান না। দেখা যায়, অন্যান্য রোগ পরীক্ষা করতে গেলে তাদের ডায়াবেটিস ধরা পড়ে।'

আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে ফাঙ্গাল ইনফেকশন সহ অন্যান্য ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। 

তবে আফ্রিকা অঞ্চলেও ৬০ শতাংশের মতো ডায়াবেটিস রোগী থাকলেও, সেখানে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ মাত্র ৩ শতাংশ।

ডা. ডেনিং এর মতে, এর কারণ হতে পারে যে সেখানে ব্ল্যাক ফাঙ্গাসের পরীক্ষা করানোই হচ্ছে না। এটা পরীক্ষা করানোও খুব সহজ কাজ নয়। টিস্যু স্যাম্পল সংগ্রহ করার জটিলতা ও পরীক্ষা করানোর সংবেদনশীলতার কারণে অনেক সময়ই এই রোগের পরীক্ষা করানো হয়না।

আর কী কী কারণে ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে? 

বিশেষজ্ঞদের মতে, কোভিডের কিছু চিকিৎসার জন্য নির্বিচারে স্টেরয়েড নেয়ার ফলেও মিউকোরমাইকোসিস বা অন্যান্য ফাঙ্গাল ইনফেকশন হতে পারে।

ডেক্সামেথাসোন ও মেথিলপ্রেডনিসোলন- এই দুটি স্টেরয়েড ভারতে সবচাইতে বেশি ব্যবহৃত হয় কোভিড রোগীদের ক্ষেত্রে। শরীরের ইমিউন সিস্টেমের সাড়াদানের ফলে যে প্রদাহ সৃষ্টি হয়, তা কমাতে এসব স্টেরয়েড ব্যবহৃত হয়। 

কিন্তু হাসপাতালগুলো এবং ডাক্তাররা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিধায় সঠিক তত্ত্বাবধান ছাড়াই এসব স্টেরয়েড দেয়া হচ্ছে বলে প্রমাণ পাওয়া গেছে।

ভারতীয় কর্তৃপক্ষ সম্প্রতি নিজে নিজে ওষুধ গ্রহণের ব্যাপারে নাগরিকদের সতর্ক করেছে। কারণ ভুল পদক্ষেপের ফলে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে।  

২০০০ কোভিড রোগীকে নিয়ে করা যুক্তরাজ্যভিত্তিক এক ট্রায়ালে দেখা গেছে যে, তীব্র সংক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ডেক্সামেথাসোন নিলে মৃত্যুর ঝুঁকি কমে। কিন্তু সামান্য ইনফেকশনের ক্ষেত্রে এটি ক্ষতিকর হতে পারে। এরই মধ্যে ভারতের কিছু রাজ্যে জনসাধারণের মধ্যে হোম আইসোলেশন কিটসহ ডেক্সামেথাসোন বিতরণের খবর পাওয়া গেছে। কিন্তু ডা. ডেনিং জানিয়ে দিয়েছেন, বিভিন্ন পরীক্ষানিরীক্ষায়ই প্রমাণ পাওয়া গেছে যে অধিক স্টেরয়েড নেয়া মোটেও ভালো কিছু নয়।' 

সূত্র: বিবিসি       
 

Related Topics

টপ নিউজ

ব্ল্যাক ফাঙ্গাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • চেরনোবিলের রহস্যময় ‘কালো ছত্রাক’, যা হয়তো তেজস্ক্রিয়তা খেতে পারে
  • চট্টগ্রামে করোনার সঙ্গে নতুন বিপদ ডেঙ্গু ও ব্ল্যাক ফাঙ্গাস 
  • চট্টগ্রামে প্রথমবারের মত ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত
  • আক্রান্তদের বয়ানে ব্ল্যাক ফাঙ্গাসের ভয়াবহতা
  • ভারতে এবার নতুন সংক্রমণ ‘গ্রিন ফাঙ্গাস’  

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net