Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ব্যক্তিগত সম্পদ গোপন করতে তদবির করেছিলেন রানি এলিজাবেথ, তৎকালীন তথ্য ফাঁস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 February, 2021, 05:25 pm
Last modified: 20 April, 2021, 02:54 am

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

ব্যক্তিগত সম্পদ গোপন করতে তদবির করেছিলেন রানি এলিজাবেথ, তৎকালীন তথ্য ফাঁস

সংসদে কোনো আইন অনুমোদনের আগে রানির সম্মতি নেওয়ার প্রয়োজন পড়ে। এ সুযোগ কাজে লাগিয়ে নিজের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রকাশ হতে পারে, এসম্পর্কিত আইন পরিবর্তনে রানি ও তার আইনজীবী মন্ত্রীদের ওপর প্রভাব খাটিয়েছেন। গার্ডিয়ানের প্রকাশিত জাতীয় আর্কাইভে সংরক্ষিত নথিগুলো থেকে এসব জানা গেছে। 
টিবিএস ডেস্ক
08 February, 2021, 05:25 pm
Last modified: 20 April, 2021, 02:54 am

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ নিজের ব্যক্তিগত সম্পত্তির হিসাব জনসাধারণের কাছ থেকে গপন রাখার জন্য সংশ্লিষ্ট আইন পরিবর্তনের জন্য সরাকারি মহলে প্রভাব খাটিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রাপ্ত নথিতে এসব তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যে জাতীয় আর্কাইভে সংরক্ষিত কিছু মেমো প্রকাশিত হয়েছে, প্রকাশিত এসব মেমোতে দেখা যায় রানি এলিজাবেথের সম্পত্তির পরিমাণ যাতে প্রকাশিত না হয় তা নিশ্চিত করতে ব্যক্তিগত তার আইনজীবী প্রস্তাবিত আইন পরিবর্তনের জন্য মন্ত্রীদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। 

রানির হস্তক্ষেপে আইনে একটি নতুন ধারার সংযোজন করা হয়, রাষ্ট্রীয় প্রধানের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এর আওতার বাইরে থাকবে। ১৯৭০'র দশকে সমঝোতার মাধ্যমে রাষ্ট্রীয় সমর্থনে অন্তত ২০১১ সাল পর্যন্ত রানির সম্পত্তি ও বিনিয়োগের হিসাব গোপন রাখার ব্যবস্থা করা হয়।
রানির সম্পত্তির পরিমাণ কয়েক হাজার মিলিয়ন পাউন্ড হতে পারে ধারণা করা হলেও কখনোই আসল সংখ্যা প্রকাশিত হয়নি। 

রানির সম্মতিতে সাংবিধানিক প্রক্রিয়ায় রাজপরিবারের ভূমিকা সম্পর্কে গার্ডিয়ানের অনুসন্ধানে এসব প্রমাণপত্র প্রকাশিত হয়েছে। 

সংসদে কোনো আইন অনুমোদনের আগে রানির সম্মতি নেওয়ার প্রয়োজন পড়ে। এ সুযোগ কাজে লাগিয়ে নিজের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রকাশ হতে পারে, এসম্পর্কিত আইন পরিবর্তনে রানি ও তার আইনজীবী মন্ত্রীদের ওপর প্রভাব খাটিয়েছেন। গার্ডিয়ানের প্রকাশিত জাতীয় আর্কাইভে সংরক্ষিত নথিগুলো থেকে এসব জানা গেছে। 

Civil Service Memos and Let... by The Guardian

প্রকাশিত নথিগুলোতে দেখা যায়, ১৯৭৩ সালে প্রস্তাবিত এক বিল পাস হলে রানির সম্পত্তির উন্মুক্ত হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি। একারণে সরকারি কর্মকর্তাদের ওপর প্রভাব খাটিয়ে প্রস্তাবিত খসড়ায় পরিবর্তন আনার কাজে নিজের আইবজীবীকে নিয়োগ দেন তিনি। 

প্রস্তাবিত বিল অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগকারীদের গোপন বিনিয়োগের ব্যাপারে স্বচ্ছতা রাখার নিয়ম জারি করা হতো। এ আইন অনুযায়ী রানির সম্পত্তির পরিমাণ প্রকাশিত হতে পারে এমন আশঙ্কা থেকে রানির আইনজীবী ম্যাথিউ ফেরার রানিকে ও আইনের আওতামুক্ত রাখার প্রস্তাবনা দেন। 

সিএম ড্রাকার নামে একজন সরকারি কর্মকর্তা ৯ নভেম্বর লিখেছিলেন, "আমি মি. ফেরারের সাথে কথা বলেছি।আইন অনুযায়ী কোম্পানির পরিচালক, শেয়ারহোল্ডার বা সাধারণ জনগণে কাছে তথ্য উন্মোচনের ব্যাপারে ফেরার – এবং আমি মনে করি তার মক্কেলও বেশ চিন্তিত," 

"তিনি বলেছিলেন শুধু জনসাধারণের কাছে প্রকাশই নয়, যেকোনো ব্যক্তি এসব তথ্য জানাটাই বিব্রতকর"

ফেরার অন্য কোনো বিকল্প পরামর্শে কর্ণপাত না করে রানিকে এ আইনের আওতামুক্ত রাখার ব্যাপারেই জোর দেন। ফেরারের সাথে কথা বলার পর ড্রাকার এব্যাপারে মেমোতে লিখেছিলেন, "আমাদের আপনার পরামর্শই বাস্তবায়ন করতে 

তিনদিন পর সিডব্লিউ রবার্টস নামের আরেকজন সরকারি কর্মকর্তা আরেকটি মেমোতে এসব ব্যাপারে লিখেছিলেন।

"রানির শেয়ার, লেনদেনের তথ্য প্রকাশিত হতে পারে, ফেরার শুধু এব্যাপারেই চিন্তিত ছিলেন না। কোনো প্রতিষ্ঠানের রেজিস্টারে এসব তথ্য এলে ও জনসম্মুখে চলে এলে বিতর্কের সৃষ্টি হবে এটিও তাদের উদ্বেগের কারণ ছিল।" 

এসব তথ্য শুধু কোম্পানির পরিচালকের দেখার অনুমতি থাকলেও তথ্য ফাঁসের আশঙ্কা থাকায় তা বিব্রতকর বলে উল্লেখ করেছিলেন ফেরার। 

রবার্টস আরও লিখেছিলেন, "এবিষয়ে আমাদের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছিলেন ফেরার, কিন্তু পরবর্তী সময়ে নির্দেশনা ছাড়া তিনি আলোচনা করবেন না বলে জানিয়েছিলেন।"

পরবর্তী মাসগুলোতে এডওয়ার্ড হিথের সরকার রানির সমস্যা সমাধানে নতুন প্রস্তাবনা রাখেন।   

যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সাথে রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবি: মিররপিক্স

"ব্যাংক অব ইংল্যান্ডের সহায়তায় এ সমস্যা সমাধানে বিলে সংশোধনী আনার কাজ সমাপ্ত হয়েছে," লিখেছিলেন তৎকালীন এক মন্ত্রী জোফ্রি হাওয়ি। 

প্রস্তাবিত বিলে সরকার নতুন ধারা সংযোজন করবে যার মাধ্যমে নির্দিষ্ট কিছু কোম্পানি এ আইনের আওতামুক্ত থাকবে এমন প্রস্তাবনা রেখেছিলেন জোফ্রি। লিখিত আইন অনুযায়ী বিভিন্ন বিত্তশালী বিনিয়োগকারীদের এ আইনের আওতামুক্ত রাখার কথা উল্লেখ করা হয়। তবে বাস্তবে শুধু রানির স্বার্থেই এ সংশোধন করা হয়। 

বিল পাস হয়ে আইন প্রতিষ্ঠায় সময় লাগতো তিন বছর। ১৯৭৪ সালে নির্বাচনের ডাক দেন এডওয়ার্ড হিথ। ফলস্বরূপ সংসদে পাসের অপেক্ষায় থাকা সকল বিল পাসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে শেষ পর্যন্ত ১৯৭৬ সালে হ্যারল্ড উইলসনের সরকার সংসদে এ বিল পাস করায়।

এব্যাপারে কথা বলা জন্য গার্ডিয়ান বাকিংহাম প্যালেসে যোগাযোগ করে কোনো প্রশ্নের উত্তর পায়নি। রানির একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, "রানির সম্মতি একটি সাংবিধানিক প্রক্রিয়া। সরকারের অনুরোধের ভিত্তিতেই রানি সম্মতি দিয়ে থাকেন।"

  • সূত্র: গার্ডিয়ান 
     

Related Topics

টপ নিউজ

রানি দ্বিতীয় এলিজাবেথ / যুক্তরাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net