Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
বিবিসি সাংবাদিককে দেশে ফেরার নির্দেশ রাশিয়ার  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 August, 2021, 09:45 pm
Last modified: 14 August, 2021, 09:48 pm

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • গাজায় স্বাস্থ্যকর্মীদের ওপর ইসরায়েলি হামলা নিয়ে বিবিসির আটকে দেওয়া তথ্যচিত্রের বাফটা জয়
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

বিবিসি সাংবাদিককে দেশে ফেরার নির্দেশ রাশিয়ার  

বিবিসি মস্কোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে, এবং এই ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত বলে অভিহিত করেছে। রাশিয়া বলেছে, রাশিয়ান সাংবাদিকদের উপর চলা 'ভিসা-সংক্রান্ত নিপীড়নের' মোক্ষম জবাব দেয়া হবে বলে যুক্তরাজ্যকে বহুবার সর্তক করেছিল তারা। 
টিবিএস ডেস্ক
14 August, 2021, 09:45 pm
Last modified: 14 August, 2021, 09:48 pm

মস্কোতে কর্মরত বিবিসির এক সাংবাদিককে বহিষ্কার করেছে রাশিয়া। 

অনেক বছর ধরে রাশিয়ায় কাজ করে আসা বিবিসি প্রতিবেদক সারাহ রেইনসফোর্ড শনিবার জানান, তাকে খুবই 'রূঢ়ভাবে' বের করে দেওয়ার সাথে সাথে রাশিয়া সরকারের পক্ষ থেকে এ-ও বলা হয়েছে, তিনি আর কখনোই এই দেশে ফিরতে পারবেন না। 

ইংল্যান্ডের সঙ্গে এমনিতেই ভঙ্গুর দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যাওয়া রাশিয়া জানিয়েছে, লন্ডন রাশিয়ান সাংবাদিকদের ভিসা দিতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। 

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রেইনসফোর্ড বলেন, তিনি এই সিদ্ধান্তে একদম হতবাক হয়ে গিয়েছিলেন। তবে পশ্চিমের সাথে রাশিয়ার সম্পর্ক যখন আরও খারাপের দিকে যাচ্ছে, তখন এমন সিদ্ধান্ত বৃহত্তর কোন কূটনৈতিক খেলার অংশ বলেই মনে করছেন তিনি। 

তিনি আরও বলেন, এই মাসের শেষে তার রাশিয়ান ভিসা নবায়ন না করার পদক্ষেপটি প্রযুক্তিগত মনে হলেও, আসলে তা না।

'আমাকে বের করে দেওয়া হয়েছে,' বলেন তিনি। 

'আমাকে বলা হয়েছে, আমি আর কখনোই ফিরে আসতে পারবো না। ব্যক্তিগতভাবে এই সংবাদ আমার জন্য খুবই পীড়াদায়ক।'

রেইনসফোর্ড জানান, তিনি তার জীবনের প্রায় এক তৃতীয়াংশ সময়ই রাশিয়ায় কাটিয়েছেন। এবং এই দেশ নিয়ে বছরের পর বছর ধরে গবেষণা করেছেন। নিপীড়নমূলক পরিবেশের জন্য রাশিয়ার গল্প বলা অনেক কঠিন হয়ে আসছে বলে জানান রেইনসফোর্ড।

তিনি বলেন, 'সবকিছু কতটা বদলেছে তার একটি পরিষ্কার নিদর্শন এটি। রাশিয়ার অবস্থা কতটা খারাপ, এবং রাশিয়া (বহির্বিশ্ব থেকে) নিজেকে কীভাবে গুটিয়ে নিচ্ছে, এই সিদ্ধান্ত সেটির নিদর্শনও।' 

বিবিসি মস্কোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে, এবং এই ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত বলে অভিহিত করেছে। 

রাশিয়া বলেছে, রাশিয়ান সাংবাদিকদের উপর চলা 'ভিসা-সংক্রান্ত নিপীড়নের' মোক্ষম জবাব দেয়া হবে বলে যুক্তরাজ্যকে বহুবার সর্তক করেছিল তারা। 

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

বিবিসি / বিবিসি সাংবাদিক / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • গাজায় স্বাস্থ্যকর্মীদের ওপর ইসরায়েলি হামলা নিয়ে বিবিসির আটকে দেওয়া তথ্যচিত্রের বাফটা জয়
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net