Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
বিচ্ছেদের ঘোষণা দিলেন বিল গেটস ও মেলিন্ডা গেটস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 May, 2021, 08:55 am
Last modified: 04 May, 2021, 09:08 am

Related News

  • বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে গিয়ে বিল গেটসকে ব্ল্যাকমেইল করেছিলেন এপস্টিন
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • ‘দাম্পত্য জীবনের কষ্টের স্মৃতি ফিরে আসে’—এপস্টিন নথিতে বিল গেটসের নাম আসার পর সাবেক স্ত্রী মেলিন্ডা
  • এপস্টিন নথিতে দাবি: রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌনবাহিত রোগে আক্রান্ত হন বিল গেটস
  • যৌন অপরাধী এপস্টিন সম্পর্কিত লাখ লাখ নথি প্রকাশ, ট্রাম্পের নাম এসেছে বহুবার

বিচ্ছেদের ঘোষণা দিলেন বিল গেটস ও মেলিন্ডা গেটস

"ফাউন্ডেশনের জন্য আমরা একসাথে কাজ করে যাবো। কিন্তু জীবনের পরবর্তী ধাপে একত্রে এগিয়ে যেতে পারবো বলে আমরা আর বিশ্বাস করি না।"
টিবিএস ডেস্ক
04 May, 2021, 08:55 am
Last modified: 04 May, 2021, 09:08 am

২৭টি বছর একসাথে কাটানোর পর বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। তারা বলেন, "জুটি হিসেবে একসাথে এগোনোর কথা আমরা আর বিশ্বাস করি না"।  

টুইটার বার্তায় তারা ঘোষণা দিয়েছেন, "অনেক চিন্তা ভাবনা এবং অনেকদিনের প্রচেষ্টার পরই আমরা আমাদের দাম্পত্য সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি"। 

১৯৮০'র দশকের শেষের দিকে মেলিন্ডা, বিল গেটসের মাইক্রোসফটে যোগ দেয়ার পর তাদের মধ্যে প্রথম পরিচয় হয়েছিল।

জেনিফার (২৫), রোরি (২১), ফিবি (১৮)  নামে এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা যৌথভাবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন। 

pic.twitter.com/padmHSgWGc— Bill Gates (@BillGates) May 3, 2021

বিশ্বজুড়ে সংক্রামক রোগব্যাধির বিরুদ্ধে লড়াই এবং শিশুদের টিকাদান উৎসাহিত করতে গেটস ফাউন্ডেশন বিলিয়ন ডলার অর্থ ব্যয় করে থাকে।

গেটস দম্পতি ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেট 'দ্য গিভিং প্লেজ' নামক একটি উদ্যোগের সঙ্গে জড়িত যার লক্ষ্য হল -ধনীদের সম্পত্তির সিংহভাগ দাতব্য কাজে ব্যয় করা।

ফোর্বস সাময়িকীর হিসেবে, বিল গেটস এ মুহূর্তে বিশ্বের চতুর্থ ধনী এবং তার সম্পদের পরিমাণ প্রায় ১২৪ বিলিয়ন ডলার। 

তিনি এ মূলত এ অর্থের মালিক হয়েছেন বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের মাধ্যমে। ১৯৭০ সালে প্রতিষ্ঠা করা এ কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা তিনি।

pic.twitter.com/fCVHDlZbvq— Melinda French Gates (@melindagates) May 3, 2021

টুইটারে বিল ও মেলিন্ডা গেটস তাদের বিচ্ছেদ সম্পর্কে বিবৃতি দিয়েছেন।

"গত ২৭ বছর ধরে আমরা তিনজন অসাধারণ সন্তানকে বড় করেছি এবং একটি ফাউন্ডেশন তৈরি করেছি যা বিশ্ব জুড়ে মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে"। 

বিবৃতিতে তারা বলেন, "ফাউন্ডেশনের জন্য আমরা একসাথে কাজ করে যাবো। কিন্তু জীবনের পরবর্তী ধাপে আমরা একত্রে এগিয়ে যেতে পারবো বলে আমরা আর বিশ্বাস করি না।"

যেভাবে পরিচয় বিল গেটস ও মেলিন্ডার 
 
১৯৮৭ সালে মেলিন্ডা মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন প্রডাক্ট ম্যানেজার হিসেবে এবং সে  বছরই নিউইয়র্কে একটি 'বিজনেস ডিনারে' তারা একসাথে যোগ দেন। 

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের একটি ডকুমেন্টারিতে বিল বলেছিলেন, "আমরা একে অন্যের যথেষ্ট যত্ন করেছি এবং সেখানে দুটি সম্ভাবনা ছিল- হয় বিচ্ছেদ নয়তো বিয়ে।" 

পরবর্তীতে ১৯৯৪ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।  

উল্লেখ্য, নিজের দাতব্য কাজে সময় বেশি দেয়ার জন্য বিল গেটস গত বছর মাইক্রোসফট বোর্ড থেকে সরে দাঁড়ান।  

  • সূত্র-বিবিসি 

Related Topics

টপ নিউজ

বিল গেটস / বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে গিয়ে বিল গেটসকে ব্ল্যাকমেইল করেছিলেন এপস্টিন
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • ‘দাম্পত্য জীবনের কষ্টের স্মৃতি ফিরে আসে’—এপস্টিন নথিতে বিল গেটসের নাম আসার পর সাবেক স্ত্রী মেলিন্ডা
  • এপস্টিন নথিতে দাবি: রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌনবাহিত রোগে আক্রান্ত হন বিল গেটস
  • যৌন অপরাধী এপস্টিন সম্পর্কিত লাখ লাখ নথি প্রকাশ, ট্রাম্পের নাম এসেছে বহুবার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net