Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
বাংলাদেশের নাগরিকদের কাতারে ঢোকার আগে থাকতে হবে হোটেল কোয়ারেন্টিনে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 August, 2021, 10:00 pm
Last modified: 07 August, 2021, 10:07 pm

Related News

  • ইরানকে টাকা দিয়ে হরমুজ পার হচ্ছে কাতারের কিছু ট্যাংকার, ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • শান্তি চুক্তির লক্ষ্যে কাতারের প্রধানমন্ত্রীর সাথে ইরানের শীর্ষ প্রতিনিধিদের বৈঠক
  • কাতারে ‘সবচেয়ে স্পর্শকাতর অমীমাংসিত বিষয়’ নিয়ে আলোচনা করছে ইরানের প্রতিনিধিদল
  • হরমুজ দিয়ে গোপনে প্রধান ক্রেতা দেশগুলোর কাছে এলএনজি পাঠাচ্ছে কাতার
  • ইরান যুদ্ধ যেভাবে বিশ্বের অন্যতম ধনী দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে

বাংলাদেশের নাগরিকদের কাতারে ঢোকার আগে থাকতে হবে হোটেল কোয়ারেন্টিনে

কাতার অনুমোদিত কোনো টিকা নেওয়া থাকলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের নাগরিকদের সেদেশে প্রবেশ করতে হলে দুইদিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে।
টিবিএস ডেস্ক
07 August, 2021, 10:00 pm
Last modified: 07 August, 2021, 10:07 pm
কাতারে করোনাভাইরাস সংক্রমণ রোধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। ছবি: এএফপি

বাংলাদেশসহ এশিয়ার ৬টি দেশের নাগরিকদের কাতারে ঢুকতে হলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এই ছয় দেশে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে গেছে বলে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন কাতারের স্বাস্থ্য কর্মকর্তারা।

গত ২ আগস্ট থেকে এশিয়ার ছয়টি দেশ  বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের নাগরিককে কাতারে প্রবেশ করতে হলে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

কাতার কর্তৃক অনুমোদিত কোনো টিকা নেওয়া থাকলে এই ছয় দেশের নাগরিকদের দুইদিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে। কাতারের অনুমোদন না পাওয়া টিকা নেওয়া থাকলে ১০ দিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে এশিয়ার এই ছয় দেশের নাগরিকদের।

গত ২৯ জুলাই এ ঘোষণা দেয় দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, টিকা নেওয়ার পরও কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

*Ministry of Public Health updates on travel and return policies to the State of Qatar *

The Ministry of Public Health has announced the following updates regarding the travel and return policy for COVID-19, effective midday on Monday, August 2, 2021: pic.twitter.com/CfQCKHLie1— وزارة الصحة العامة (@MOPHQatar) July 30, 2021

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কাতারে ২ লাখ ২৭ হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন, মারা গেছেন ৬০১ জন। দেশটি নাগরিকদের ওপর ৩৯ লাখ ডোজের বেশি টিকা প্রয়োগ করেছে।

কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, এশিয়ার ছয় দেশে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার কারণে এই দেশগুলোর নাগরিকদের কোয়ারেন্টিনে থাকতে হবে।

গত জুলাইয়ে কাতার ফের পারিবারিক ও পর্যটন ভিসা দেওয়া শুরু করার কথা ঘোষণা করে।

অন্য দেশ থেকে একই টিকা নিয়ে আসা সত্ত্বেও কেন কোয়ারেন্টিনে থাকতে হবে, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরেছেন অনেকে। এই নিয়মকে বৈষম্যমূলক বলছেন তারা।

কাতার কর্তৃপক্ষের দাবি, এ দেশের বাইরে যারা টিকা নিয়েছেন, তাদের ব্যাপারে দেশটির কাছে তথ্য নেই বলে এ ব্যবস্থা নেওয়া।

এ মাসের শুরুতে তৃতীয় দফায় কোভিড-১৯-এর বিধিনিষেধ শিথিল করতে আরম্ভ করে কাতার। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সার্বিক করোনা পরিস্থিতির ওপর তারা কড়া নজর রাখবে এবং ধীরে ধীরে বিধিনিষেধ তুলে নেবে।

  • সূত্র: আল জাজিরা

Related Topics

টপ নিউজ

কাতার / কোয়ারেন্টিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ইরানকে টাকা দিয়ে হরমুজ পার হচ্ছে কাতারের কিছু ট্যাংকার, ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • শান্তি চুক্তির লক্ষ্যে কাতারের প্রধানমন্ত্রীর সাথে ইরানের শীর্ষ প্রতিনিধিদের বৈঠক
  • কাতারে ‘সবচেয়ে স্পর্শকাতর অমীমাংসিত বিষয়’ নিয়ে আলোচনা করছে ইরানের প্রতিনিধিদল
  • হরমুজ দিয়ে গোপনে প্রধান ক্রেতা দেশগুলোর কাছে এলএনজি পাঠাচ্ছে কাতার
  • ইরান যুদ্ধ যেভাবে বিশ্বের অন্যতম ধনী দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net