Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বসতবাড়িতে আগুন লাগিয়ে কারাবাখ ছাড়ছে আর্মেনিয়রা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 November, 2020, 06:55 pm
Last modified: 15 November, 2020, 07:01 pm

Related News

  • রাঙামাটিতে ধর্মঘট প্রত্যাহারের পর চালু হয়েছে সিএনজি-অটোরিকশা
  • মণিপুর সংঘাত: কী ঘটছে সেখানে, কেন ঘটছে
  • জর্জ ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণের নির্দেশ
  • কারাবাখে আজারবাইজানের জয়, মস্কোর মধ্যস্ততায় শান্তিচুক্তি স্বাক্ষরিত
  • কারাবাখের দ্বিতীয় বৃহত্তম নগরী দখলের কথা জানালো আজারবাইজান

বসতবাড়িতে আগুন লাগিয়ে কারাবাখ ছাড়ছে আর্মেনিয়রা

চারেকতার গ্রামের এক আর্মেনিয় দাহ্য তেল আর কাঠের মশাল ছুড়ে বাড়ি জ্বালিয়ে দেওয়ার সময় ওই সাংবাদিককে বলেন, ‘আমার বাড়ি তুর্কিরা ব্যবহার করবে সেটা আমি মেনে নিতে পারব না।’
টিবিএস ডেস্ক
15 November, 2020, 06:55 pm
Last modified: 15 November, 2020, 07:01 pm
১৯৯৪ সালের যুদ্ধে দখল করে নেওয়া কালবাজার জেলায় আজারবাইজানিদের বাড়িঘর ধবংস করে আর্মিনিয়রা। ফাইল ছবি এএফপি

দক্ষিণ ককেশাসের পার্বত্য ভূখণ্ড নগোরানো-কারাবাখের অধিকার নিতে সক্ষম হয়েছে আজারবাইজান। বৈরি প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ করেই তারা এ সফলতা লাভ করে। 

আর্মেনিয়ার সঙ্গে শান্তিচুক্তির মাধ্যমে এ যুদ্ধের অবসান হয়েছে এবং আলোচিত অঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে দেশটি। 

গত শনিবার ছিল আজারবাইজানের কাছে কালবাজার-সহ বেশকিছু দখলকৃত এলাকা হস্তান্তরের দিন। তার আগেই নিজ বাড়িঘরে আগুন লাগিয়ে কারাবাখ ছেড়ে চলে গেছে হাজার হাজার আর্মেনিয় নাগরিক। 

৯০' এর দশকে কারাবাখ নিয়ে প্রথম যুদ্ধে বিপুল সংখ্যক আজারবাইজানিকে হত্যা ও নির্যাতনের মাধ্যমে কারাবাখ ছাড়তে বাধ্য করেছিল আর্মেনিয়ে বাহিনী। তারপর থেকে এই অঞ্চলটি নিয়ন্ত্রণে তারা একটি স্বতন্ত্র আঞ্চলিক প্রশাসন প্রতিষ্ঠা করে। 

ওই যুদ্ধে কারাবাখের আশেপাশে কালবাজার জেলার মতো কিছু অঞ্চল আর্মেনিয়া দখল করে নেয়। আজ রোববার থেকেই এসব এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে আজারবাইজান।  

আজারবাইজানের প্রতি ঘৃণা এবং ভীতি থেকেই শনিবার নাগাদ অধিকাংশ আর্মেনিয় বাড়িঘরে আগুন লাগিয়ে এসব অঞ্চল ত্যাগ করে। 

বার্তা সংস্থা এএফপি'র একজন সাংবাদিক মার্তাকার্ত জেলার চারেকতার গ্রামে অন্তত ছয়টি বাড়িতে আগুন লাগানোর ঘটনা প্রত্যক্ষ করেন। পার্বত্য অঞ্চলের অনেক স্থানে এমন আগুন লাগানোর ঘটনায় আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখেছেন তিনি।

চারেকতার গ্রামের এক আর্মেনিয় দাহ্য তেল আর কাঠের মশাল ছুড়ে বাড়ি জ্বালিয়ে দেওয়ার সময় ওই সাংবাদিককে বলেন, 'আমার বাড়ি তুর্কিরা ব্যবহার করবে সেটা আমি মেনে নিতে পারব না।'

তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সাংস্কৃতিক- নৃতাত্ত্বিক যোগাযোগ এবং ধর্মীয় পরিচয়ের কারণে আর্মেনিয়রা আজারবাইজানিদের তুর্কি বলেই ডাকে। 

ওই ব্যক্তি আরও জানান, 'আজ সবাই নিজ বাড়িতে আগুন লাগিয়ে চলে যাবে। আমাদের মধ্যরাত পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সবকিছু জ্বালিয়ে তুর্কিদের জন্য শুধু ছাই রেখে যাব।'

শুক্রবারও চারেকতার গ্রামে ১০টি বাড়িতে আগুন লাগানো হয়। আজারবাইজানের ফিরে পাওয়া সব অঞ্চলেই এভাবেই ধবংসের চিহ্ন পিছু রেখে যাচ্ছে আর্মেনিয়রা। উভয় পক্ষের মধ্যে শতাব্দী প্রাচীন ঘৃণা ও বৈরিতা যা স্পষ্ট করেই প্রকাশ করে।  
 

Related Topics

টপ নিউজ

নগোরানো-কারাবাখ সংঘাত / জাতিগত বিদ্বেষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • রাঙামাটিতে ধর্মঘট প্রত্যাহারের পর চালু হয়েছে সিএনজি-অটোরিকশা
  • মণিপুর সংঘাত: কী ঘটছে সেখানে, কেন ঘটছে
  • জর্জ ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণের নির্দেশ
  • কারাবাখে আজারবাইজানের জয়, মস্কোর মধ্যস্ততায় শান্তিচুক্তি স্বাক্ষরিত
  • কারাবাখের দ্বিতীয় বৃহত্তম নগরী দখলের কথা জানালো আজারবাইজান

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net