Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
বর্ষায় গঙ্গার পানি বাড়তেই ভেসে উঠছে কোভিড রোগীদের মরদেহ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
26 June, 2021, 08:50 pm
Last modified: 26 June, 2021, 09:20 pm

Related News

  • গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কী হচ্ছে?
  • ২৫০ বছরের পুরোনো মোগল ফরমান: গঙ্গাস্নানে কর মওকুফ, খরচ বহন করত সরকার
  • এক ভূমিকম্পে বদলে যায় গঙ্গা-ব্রহ্মপুত্রের গতিপথ, ঢাকায় খোঁড়া গর্তের মাটিতে মিলল নতুন তথ্য
  • বাংলাদেশের সব সমস্যা গণতান্ত্রিক উপায়ে সমাধানের পক্ষে ভারত
  • গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে যৌথ টেকনিক্যাল কমিটি হবে

বর্ষায় গঙ্গার পানি বাড়তেই ভেসে উঠছে কোভিড রোগীদের মরদেহ

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ এলাকার বিভিন্ন অঞ্চলের ২৩ ও ২৪ জুনের ভাইরাল ভিডিওগুলোতে কর্তৃপক্ষের মৃতদেহ উত্তোলনের ঘটনা প্রকাশ পেয়েছে।
টিবিএস ডেস্ক 
26 June, 2021, 08:50 pm
Last modified: 26 June, 2021, 09:20 pm
ছবি: ডয়েচে ভেলে

বর্ষা শুরু হতেই ভারতের উত্তর প্রদেশের গঙ্গা নদীর পানির উচ্চতা বৃদ্ধির সঙ্গে নদীর বালুচরে সন্দেহভাজন কোভিড রোগীদের মৃতদেহ ভেসে উঠছে।

উত্তর প্রদেশের প্রয়াগরাজ এলাকার বিভিন্ন অঞ্চলের ২৩ ও ২৪ জুনের ভাইরাল ভিডিওগুলোতে কর্তৃপক্ষের মৃতদেহ উত্তোলনের ঘটনা প্রকাশ পেয়েছে।

প্রয়াগরাজ মিউনিসিপ্যাল করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তা নিরাজ কুমার সিংয়ের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি-তে বলা হয়, "আমরা আলাদা আলাদা করে রীতি মেনেই প্রতিটি মরদেহের শেষকৃত্য সম্পন্ন করছি,"

একটি ভিডিওতে দেখা যায়, প্রয়াগরাজ মিউনিসিপ্যাল করপোরেশন এলাকার নদীর পাশ থেকে সার্জিকাল গ্লোভস পরিহিত একটি মরদেহ উদ্ধার হয়েছে। আরেকটির মরদেহ নদী থেকে উদ্ধারের সময় মুখে অক্সিজেন টিউব লাগানো ছিল। এসব দেখেই ধারণা করা হচ্ছে মরদেহগুলো কোভিডজনিত কারণে মৃত রোগীদের।

মহামারির সেকেন্ড ওয়েভের বিপর্যয়ের পর গঙ্গাসহ ভারতের বিভিন্ন নদীতে শত শত মরদেহ ভাসিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। মার্চ থেকে এপ্রিলের মধ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে কর্তৃপক্ষকে শেষকৃত্য অনুষ্ঠান পরিচালনা করতে দেখা গেছে।

মুখে অক্সিজেন টিউব লাগানো মরদেহের ব্যাপারে নিরাজ কুমার সিং বলেন, "দেখাই যাচ্ছে ওই ব্যক্তি অসুস্থ ছিলেন, এবং তার পরিবার হয়তো তাকে ভাসিয়ে দিয়েছে। হয়তো বা তারা ভয় পাচ্ছিলেন, আমি সঠিক বলতে পারবো না,"

গঙ্গা নদীর পানির উচ্চতা বাড়তে শুরু করায় গত বৃহস্পতিবার সকাল থেকে বালুচর থেকে মরদেহ বের হয়ে আসতে শুরু করেছে বলে বিভিন্ন সূত্রের বরাতে উল্লেখ করা হয়েছে দ্য ডেক্কান হেরাল্ডে।

বেশিরভাগ মরদেহ তখনো পচে যায়নি, অবস্থা দেখে সহজেই অনুমেয়, অল্প কিছুদিনের মধ্যেই এসব দেহ দাফন হয়েছে, বলেন তিনি।

এবিপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গত ১৫ দিনের ৭০টির মতো মরদেহ এসব স্থান থেকে তুলে সমাহিত করা হয়েছে।

প্রয়াগরাজের মেয়র অভিলাষ গুপ্তা নন্দী ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, "নদীর পানি বৃদ্ধি বা যে কারণেই মরদেহগুলো ভেসে উঠুক, আমরা এসব মরদেহ শেষকৃত্যের ব্যবস্থা করছি,"

এখনো পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি উত্তর প্রদেশ রাজ্য সরকার।

সূত্র: ইন্ডিপেনডেন্ট ইউকে 
 

Related Topics

টপ নিউজ

কোভিড আক্রান্ত মৃতদেহ / গঙ্গা / ভারতে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কী হচ্ছে?
  • ২৫০ বছরের পুরোনো মোগল ফরমান: গঙ্গাস্নানে কর মওকুফ, খরচ বহন করত সরকার
  • এক ভূমিকম্পে বদলে যায় গঙ্গা-ব্রহ্মপুত্রের গতিপথ, ঢাকায় খোঁড়া গর্তের মাটিতে মিলল নতুন তথ্য
  • বাংলাদেশের সব সমস্যা গণতান্ত্রিক উপায়ে সমাধানের পক্ষে ভারত
  • গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে যৌথ টেকনিক্যাল কমিটি হবে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net