Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
নরওয়ের মার্কেটে তীর-ধনুক হামলায় নিহত ৫, আহত অন্তত ২

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 October, 2021, 11:20 am
Last modified: 14 October, 2021, 01:06 pm

Related News

  • নরওয়ের গণমাধ্যমকে এড়ালেন মোদী: যেভাবে প্রশ্নের মুখে ভারতের সংবাদপত্রের স্বাধীনতা
  • সমুদ্রের তলদেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেল তৈরি করতে যাচ্ছে নরওয়ে
  • নরওয়েতে লটারিতে কোটি টাকা জয়ের মেসেজ, পরে জানা গেল সবই ভুল
  • সুইডেন ও আইসল্যান্ডকে ভ্যাকসিন ধার দেবে নরওয়ে

নরওয়ের মার্কেটে তীর-ধনুক হামলায় নিহত ৫, আহত অন্তত ২

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩৭ বছর বয়সী এক ড্যানিশ ব্যক্তিকে আটক করে পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
14 October, 2021, 11:20 am
Last modified: 14 October, 2021, 01:06 pm

ইউরোপের নরওয়েতে তীর-ধনুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে নরওয়ের কংসবার্গ শহরে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩৭ বছর বয়সী এক ড্যানিশ ব্যক্তিকে আটক করে ড্রামেন শহরের পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। হামলার পর ঘটনাস্থলে বেশ কিছু অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি এবং হেলিকপ্টার দেখা গেছে।  

পুলিশের ধারণা, সেই ব্যক্তি একাই এ হামলা চালিয়েছেন। একজন মুখপাত্র জানিয়েছেন, এটি কোনো সন্ত্রাসী হামলা কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। হামলাকারী এ ঘটনায় অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে কিনা সেটিও তদন্ত করছে পুলিশ।

কংসবার্গের পশ্চিম পাশে অবস্থিত একটি সুপার মার্কেটের ভেতর এ হামলা চালানো হয়েছে। আহতদের মধ্যে একজন অফ-ডিউটি পুলিশ অফিসারও আছেন। 

আক্রমণের পর ঘটনাস্থলের একটি দেয়াল থেকে তীর বেরিয়ে থাকতে দেখা যাচ্ছে

তবে, মার্কেটের কর্মীরা কেউ শারীরিকভাবে আহত হয়নি বলে জানিয়েছে মার্কেট কর্তৃপক্ষ।

এ ঘটনার পর, অতিরিক্ত সতর্কতা হিসেবে দেশব্যাপী সকল পুলিশ কর্মকর্তাকে অস্ত্র বহন করার নির্দেশ দিয়েছে দেশটির পুলিশ অধিদপ্তর। সাধারণত নরওয়ের পুলিশ সশস্ত্র অবস্থায় থাকে না। 

এদিকে, হামলার ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করে একে 'ভয়াবহ' বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমি বুঝতে পারছি যে অনেকেই ভয় পাচ্ছে। কিন্তু, এ বিষয়টি গুরুত্বপূর্ণ যে, পুলিশ এখন এসবের নিয়ন্ত্রণে রয়েছে।" 

  • সূত্র- বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

নরওয়ে / তীর-ধনুক নিয়ে হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • নরওয়ের গণমাধ্যমকে এড়ালেন মোদী: যেভাবে প্রশ্নের মুখে ভারতের সংবাদপত্রের স্বাধীনতা
  • সমুদ্রের তলদেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেল তৈরি করতে যাচ্ছে নরওয়ে
  • নরওয়েতে লটারিতে কোটি টাকা জয়ের মেসেজ, পরে জানা গেল সবই ভুল
  • সুইডেন ও আইসল্যান্ডকে ভ্যাকসিন ধার দেবে নরওয়ে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net