Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
তুষারঝড়ে মধ্য ও দক্ষিণ যুক্তরাষ্ট্রে বাড়ছে মৃতের সংখ্যা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 February, 2021, 12:25 pm
Last modified: 18 February, 2021, 04:09 pm

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের

তুষারঝড়ে মধ্য ও দক্ষিণ যুক্তরাষ্ট্রে বাড়ছে মৃতের সংখ্যা

মারাত্মক ঠাণ্ডা আবহাওয়ায় কমপক্ষে ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ।
টিবিএস ডেস্ক
18 February, 2021, 12:25 pm
Last modified: 18 February, 2021, 04:09 pm
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলের বড় অংশজুড়ে মারাত্মক ঠাণ্ডা আবহাওয়ায় কমপক্ষে ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ।

বিদ্যুতের সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয় টেক্সাসে। মেক্সিকোতে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন প্রায় ৪০ লাখ অধিবাসী! উত্তর-পশ্চিম ওরিগনও তীব্র তুষারঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

অঙ্গরাজ্যগুলোতে জনদুর্ভোগ

প্রবল বৈরী আবহাওয়ার কারণে দেশব্যাপী চলমান টিকাদান কর্মসূচীও প্রভাবিত হয়েছে। হ্যারিস কাউন্টিতে আট হাজারের বেশি মানুষকে মডার্নার ভ্যাকসিন প্রদানের কথা ছিল। বিদ্যুৎ বিভ্রাটের কারণে টিকাদান কার্যক্রমও বিঘ্নিত হয়েছে। সীমিত আকারে তিনটি হাসপাতাল, রাইস ইউনিভার্সিটি এবং কাউন্টি কারাগারে ভ্যাকসিন বিতরণ করা হয়েছে।

এ পরিস্থিতিতে ভ্যাকসিন সরবরাহ ও বিতরণে বিলম্ব হতে পারে বলে জানিয়েছে জো বাইডেন প্রশাসন।

এছাড়া বরফ হয়ে যাওয়ায় এবং সরবরাহ লাইন ফেটে যাওয়ায় পানি পাচ্ছেন না অনেকেই। অনেক বাসিন্দাই বরফ ফুটিয়ে পান করছেন।

দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সামনে এটাই সবচেয়ে বড় ধাক্কা। গভর্নরদের বাইডেন আশ্বস্ত করেছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোকে জরুরি সহায়তা দিতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার।

This is not a third world country. This is Houston, Texas. I spotted a line of people filing up buckets of water from a spicket at Haden Park. Why? Millions either have no water or are under a Boil Water Advisory. pic.twitter.com/VHYH5Hbqjj— Erica Simon (@EricaOnABC13) February 18, 2021

হাউজটনের মেয়র সিলভেস্টার টার্নার এক সংবাদ সম্মেলনে জানান, তার শহরে ১৩ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন। তবে যেসব স্থানে বিদ্যুৎ আছে, সেখানে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। হাসপাতালগুলোকে উষ্ণ রাখার জন্য কর্তৃপক্ষ সেখানে কৃত্রিমভাবে আগুন জ্বালানোর ব্যবস্থা করেছে। কিন্তু তা থেকে সৃষ্ট কার্বন মনোক্সাইডের ফলে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছিলেন। তাদের সেবা দেওয়া হচ্ছে।

নর্থ ক্যারলিনাতে সমুদ্র উপকূলবর্তী এক শহরে টর্নেডোর আঘাতে নিহত হয়েছেন তিনজন। টেক্সাসের হিউস্টন এলাকায় ফায়ারপ্লেস থেকে আগুন লেগে প্রাণ হারিয়েছেন একই পরিবারের চারজন। লুইজিয়ানা, কেন্টাকি এবং মিসৌরির মতো অঙ্গরাজ্যে গাড়ির সংঘর্ষ এবং কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায়ও হতাহতের ঘটনা ঘটেছে। শৈত্যপ্রবাহ, বৈদ্যুতিক গোলযোগ, তুষারপাত এবং হিমশীতল বৃষ্টিতে নিউ ইংল্যান্ড এবং দক্ষিণাঞ্চলের তাপমাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেছে।

হিউস্টনে সন্দেহভাজন বিষাক্ত কার্বন মনোক্সাইডের গ্যাসক্রিয়ায় এক নারীর এবং গাড়িচাপায় আরেক নারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়। প্রবীণ এবং গৃহহীন মানুষরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছেন। শহরগুলোতে ঠাণ্ডা থেকে সুরক্ষা দিতে জরুরি ভিত্তিতে উষ্ণ কেন্দ্র খোলা হয়েছে। 

হিউস্টনের এক আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

এদিকে, রোববার পশ্চিম টেনেসিতে দশ বছরের এক শিশু বরফ ঢাকা পুকুরে পড়ে মারা যায় বলে দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। মিনেসোটার তাপমাত্রা মাইনাস ৩৯ ডিগ্রি সেলসিয়াস, সাউথ ডাকোটার তাপমাত্রা মাইনাস ৩২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। 

শিকাগোতে মঙ্গলবার দেড় ফুটের মতো বরফ জমে যাওয়ায় স্কুলগুলোর ক্লাস বাতিল করা হয়। বারবার বিদ্যুৎ সরবরাহ দিতে ব্যর্থ হওয়ায় টেক্সাসের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সমালোচনার মুখে পড়েছেন। ঘরবাড়িতে বিদ্যুৎ না থাকলেও হিউস্টনের উপকণ্ঠে অফিসগুলোতে অবশ্য বিদ্যুৎ সরবরাহ অটুট রাখা হয়েছে।

বিদ্যুৎহীন অবস্থার সমালোচনার মুখে নগরীর শীর্ষ এক কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বলেন, 'ইতিহাস মনে রাখবে কে তার অংশের কাজ করেছে আর কে করেনি।' তিনি অভিযোগ করেন, বাড়ি নির্মাণের সময় বেশিরভাগ বাড়িতেই তাপমাত্রা বজায় রাখার ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে, প্রায় ১০০টির মতো বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিমান ভ্রমণও ক্ষতিগ্রস্ত হয়েছে ঠাণ্ডার তীব্রতায়। ইতোমধ্যে ২ হাজার ৭০০'র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে; যার মধ্যে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর ৮০০টির বেশি এবং হিউস্টনের বুশ ইন্টারকন্টিনেন্টাল ৭০০'র মতো ফ্লাইট বাতিল করা হয়।  

হিমাঙ্কের নিচে টেক্সাস

টেক্সাসে এবার ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়েছে। ২০ লাখের বেশি মানুষ এখনো বিদ্যুৎহীন অবস্থায় আছেন এখানে। ঘর-বাড়িগুলো প্রবল শীতে উত্তাপ ধরে রাখতে না পারায় সরবরাহ লাইন বরফ হয়ে ফেটে যাচ্ছে। ফলে পানি পাচ্ছেন না অনেকেই।

টেক্সাসের পরিস্থিতি সামাল এবং কেন্দ্রীয় সরকারের সাহায্য পৌঁছে দিতে প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি অবস্থা জারি করেছেন। যে সময় জরুরি অবস্থা জারি করা হয়, তখন টেক্সাসের বিভিন্ন এলাকার তাপমাত্রা ছিল হিমাঙ্কের ২ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, বিদ্যুৎ উৎপাদনকারী কিছু প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়েছে। বিদ্যুৎ সরবরাহব্যবস্থা আবার চালু করতে ন্যাশনাল গার্ডের সদস্যরা কাজ করছেন।
 
তাপমাত্রা হিমাঙ্কের ওপরে না ওঠা পর্যন্ত পরিস্থিতির উন্নতি সম্পর্কে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিসগুলো।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

তুষারঝড় / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net