Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
ড্রাগ ওভারডোজে যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক মৃত্যু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 November, 2021, 11:35 am
Last modified: 18 November, 2021, 12:00 pm

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ড্রাগ ওভারডোজে যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ৪টি ছাড়া বাকি সবকটিতেই ড্রাগ ওভারডোজের মাত্রা বেড়েছে। সিডিসি-র অনুমান অনুযায়ী, ড্রাগ ওভারডোজে গত এক বছরে মৃতের সংখ্যা ১ লাখ ৩০৬ জন; যেখানে আগের বছর একই কারণে প্রাণ হারায় ৭৮ হাজার ৫৬ জন।
টিবিএস ডেস্ক
18 November, 2021, 11:35 am
Last modified: 18 November, 2021, 12:00 pm
ছবি- সংগৃহীত

বিগত এক বছরে ড্রাগ ওভারডোজে এক লাখেরও বেশি আমেরিকান নাগরিক মারা গেছে যুক্তরাষ্ট্রে। এর আগে উল্লেখিত কারণে বছরে এত বেশি মানুষ মারা যাওয়ার রেকর্ড নেই দেশটিতে।

আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের এপ্রিল পর্যন্ত ড্রাগ ওভারডোজে মৃত্যুর হার ২৮.৫ শতাংশ বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, মহামারিতে নাগরিকদের মানসিক চাপ বৃদ্ধি এই পরিস্থিতির জন্য দায়ী। এছাড়া, ফেন্টানাইলের মতো সিন্থেটিক ওপিওড জাতীয় ওষুধের সরবরাহ বেড়ে যাওয়াও একটি বড় সমস্যা।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ৪টি ছাড়া বাকি সবকটিতেই ড্রাগ ওভারডোজের মাত্রা বেড়েছে।

সিডিসি-র অনুমান অনুযায়ী, ড্রাগ ওভারডোজে গত এক বছরে মৃতের সংখ্যা ১ লাখ ৩০৬ জন; যেখানে আগের বছর একই কারণে প্রাণ হারায় ৭৮ হাজার ৫৬ জন।

কলাম্বিয়া ইউনিভার্সিটির এপিডেমিওলজির মাদকাসক্তি বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক ক্যাথরিন কিয়েস বিবিসিকে বলেন, গত কয়েক বছর ধরে ড্রাগ ওভারডোজে মৃতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে মহামারি চলতে থাকায় অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে।

দেশটিতে ড্রাগ ওভারডোজে মৃত্যুর সংখ্যা এখন গুলি লাগা, দুর্ঘটনা, কিংবা ফ্লুতে মৃত্যুর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

এরমধ্যে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে ভারমন্টে। সেখানে মৃত্যুর হার বেড়েছে ৭০ শতাংশ। এরপরেই এ তালিকায় রয়েছে পশ্চিম ভার্জিনিয়া (৬২ শতাংশ) এবং কেনটাকি (৫৫ শতাংশ)।

এদিকে সিরাকিউজ ইউনিভার্সিটির পাবলিক হেলথ প্রমোশনের লার্নার সেন্টারের পরিচালক শ্যানন মোনাট বলেন, ড্রাগ ওভারডোজে মৃত্যু "একটি আমেরিকান ট্র্যাজেডি, এবং এটি প্রতিরোধযোগ্য।"

তার উল্লেখিত সম্ভাব্য কিছু সমাধানের মধ্যে রয়েছে, ফেন্টানাইল পরীক্ষার স্ট্রিপ তৈরি। তিনি আরও বলেন,"আমাদের স্বীকার করতে হবে যে গত ২০ থেকে ৩০ বছরে মাদকের ব্যবহার বাড়তে থাকা সামাজিক ও অর্থনৈতিক সমস্যার একটি উপসর্গ।"

"আমাদের ড্রাগ ওভারডোজ সংকট মোকাবেলার সমাধানগুলো তখনই কার্যকর হবে যদি আমরা দীর্ঘমেয়াদী সামাজিক এবং অর্থনৈতিক সমস্যাগুলো মোকাবেলা করতে পারি," বলেন তিনি।

  • সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য / ওভারডোজ / মহামারি / মানসিক স্বাস্থ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net