Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
চীন নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে দলের নেতাদের নিষেধ করলেন মমতা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 July, 2020, 05:50 pm
Last modified: 04 July, 2020, 05:54 pm

Related News

  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা
  • পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

চীন নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে দলের নেতাদের নিষেধ করলেন মমতা

হিন্দুস্তান টাইমস লিখেছে, “বৈঠকে মমতা বলেন, ‘চীন নিয়ে কারও কোনও কথা বলার দরকার নেই। যা বলার আমি বলব’”।
টিবিএস ডেস্ক
04 July, 2020, 05:50 pm
Last modified: 04 July, 2020, 05:54 pm

চীন ভারত সীমান্তের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান উত্তেজনায় চীন নিয়ে দলের নেতা-কর্মীদের কোনো ধরণের মন্তব্য করতে নিষেধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার তৃণমূলের দলীয় বৈঠকে তিন একথা বলেন বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। 

ওই প্রতিবেদনে বলা হয়, "২১ জুলাইয়ের কর্মসূচি-সহ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে শুক্রবার দলীয় বৈঠক ছিল তৃণমূলের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি, জেলা স্তরের নেতা, বিধায়ক ও সাংসদরা। বৈঠকে দলের পরবর্তী কর্মসূচির দিক নির্দেশ করেন তৃণমূলনেত্রী। সঙ্গে চীন নিয়ে মুখ খোলার ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সাবধান করেন তিনি।" 

একটি সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস লিখেছে, "বৈঠকে মমতা বলেন, 'চীন নিয়ে কারও কোনও কথা বলার দরকার নেই। যা বলার আমি বলব'"। 

রাজনৈতিক মহলের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, "চীন নিয়ে মোদী সরকারের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন মমতা। কিন্তু এক্ষেত্রে কেন্দ্রের ওপর চাপও বজায় রাখতে চান তিনি। যা অত্যন্ত সুক্ষ্ম খেলা। সেই খেলায় কেউ ভুল চাল চেলে দিতে পারেন বলে আশঙ্কা তৃণমূলনেত্রীর। যার ফলে গোটা দলের ক্ষতি হতে পারে।"

ইতোমধ্যে অবশ্য এর নমুনা দেখেছে তৃণমূল। বুধবার টিকটক নিষিদ্ধ করার বিরুদ্ধে মুখ খোলেন দলের সাংসদ নুসরত জাহান। তা পর থেকে তাকে বিজেপিসহ সাধারণ মানুষের সমালোচনার মুখে পড়তে হয়। সিপিএমের মতো তৃণমূলকেও দেশবিরোধী প্রমাণে উঠেপড়ে লাগে গেরুয়া শিবির। তাই মুখ ফসকাতে নিষেধ করলেন মমতা।  
 
Related Topics

টপ নিউজ

মমতা বন্দোপাধ্যায় / চীন-ভারত সীমান্ত উত্তেজনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা
  • পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net