Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
চলতি বছরেই আসছে চীনের ভ্যাকসিন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 July, 2020, 04:40 pm
Last modified: 24 July, 2020, 05:06 pm

Related News

  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • ওষুধ আবিষ্কার ও প্রবৃদ্ধির খোঁজে চীনের দিকে ঝুঁকছে জাপানি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো
  • সন্তানদের উচ্চশিক্ষায়, নতুন প্রযুক্তির ব্যবসার সম্ভাবনায় চীনে ছুটছে মধ্যপ্রাচ্যের ধনী পরিবারগুলো
  • দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী

চলতি বছরেই আসছে চীনের ভ্যাকসিন

‘‘আগামী তিন মাসের মধ্যে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হবে। বর্তমানে এটি বাজারজাতকরণের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’’
টিবিএস ডেস্ক
24 July, 2020, 04:40 pm
Last modified: 24 July, 2020, 05:06 pm
সাইনোফার্ম চেয়ারম্যান গত জুন থেকে তৃতীয় পর্যায়ের প্রার্থী ভ্যাকসিনের পরীক্ষা শুরু হওয়ার কথা জানিয়েছেন। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারক –সাইনোফার্মের গবেষণাধীন করোনাভাইরাস প্রতিষেধক চলতি বছরের শেষদিকেই বাজারে পাওয়া যাবে। দেশটির সরকারি গণমাধ্যম সূত্রে বিষয়টি জানা গেছে। 

চায়না ন্যাশনাল ফার্মাসিটিক্যাল গ্রুপ (সাইনোফার্ম) এর চেয়ারম্যান লিউ জিংঝেন গত মঙ্গলবার গণমাধ্যমটিকে জানান, গত জুনের শেষদিক থেকে তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে ভ্যাকসিনটির। এ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে, চলতি বছরের শেষদিকেই বাজারে উৎপাদিত ভ্যাকসিন ছাড়া হবে। 

''আগামী তিন মাসের মধ্যে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হবে। বর্তমানে এটি বাজারজাতকরণের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে'' জানান লিউ জিংঝেন। 

চীনের জাতীয় জৈব-প্রযুক্তি গ্রুপ- সিএনবিজি'র অঙ্গঃপ্রতিষ্ঠান বেজিং ইনস্টিটিউড অব বায়োলজিক্যাল প্রোডাক্টস এবং উহান ইনস্টিটিউড অব বায়োলজিক্যাল প্রোডাক্টস নতুন করোনাভাইরাস প্রতিষেধকটি যৌথভাবে প্রস্তুত করেছে। 

লিউ জানান, গবেষণা কেন্দ্র দুটি ব্যাপক মাত্রায় ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে সর্বাধুনিক সক্ষমতার অবকাঠামো নির্মাণ করেছে। পরীক্ষার তৃতীয় ধাপ শেষ হওয়ার পর খুব দ্রুত এসব স্থাপনায় ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হবে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। 

গত ২৩ জুন সংযুক্ত আরব আমিরাতে তৃতীয় স্তরের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করার বিষয়টি জানিয়েছিল সিএনবিজি। আবুধাবি সরকার ও স্থানীয় কৃত্রিম প্রযুক্তি নির্ভর স্বাস্থ্যসেবা কোম্পানি- জি৪২ হেলথকেয়ারের সহযোগিতায় এ প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে। ১৫ হাজার স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগ করা হয়েছে একই ভ্যাকসিনের দুই ধরনের 'স্ট্রেইন'।  

এর আগে গত ১২ এপ্রিল ভ্যাকসিনটির দ্বিতীয় স্তরের পরীক্ষা সম্পন্ন হয়, বলেও জানান লিউ।  প্রথম পর্যায়ের পরীক্ষায় অংশ নিয়ে গত ৩০ মার্চ তিনি নিজেও ভ্যাকসিন ইঞ্জেকশন নিয়েছিলেন। 

ভ্যাকসিনটির সুরক্ষা নিয়ে তার বক্তব্য, ''করোনাভাইরাস প্রতিরোধে এর প্রভাব ছিল আদর্শ। এছাড়া, পরীক্ষামূলক টিকা নেওয়ার পর কারো দেহে তীব্র পার্শ্বঃপ্রতিক্রিয়াও দেখা যায়নি।''

সাইনোফার্মের সাম্প্রতিক ঘোষণা করোনাভাইরাস নির্মূলে নতুন আশা সঞ্চার করলো। বিশেষ করে, উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো যখন ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে, ঠিক তখনই চীনের উৎপাদিত ভ্যাকসিনের সরবরাহ এ অবস্থা পরিবর্তন করতে পারে। 

চলতি মাসে চীন ছাড়াও বৈশ্বিকভাবে বেশ কয়েকটি প্রার্থী ভ্যাকসিনের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। 

চীনের আরেকটি কোম্পানি সাইনোভ্যাক তাদের প্রার্থী ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু করেছে মহামারিতে বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। ক্যানসাইনো বায়োলজিক্স নামের আরেকটি চীনা কোম্পানি কানাডায় একই স্তরের ক্ল্রিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। 

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ ভ্যাকসিন / চীন / সাইনোফার্ম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ১৭০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম রেলস্টেশন চীনের চংকিং ইস্ট
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • ওষুধ আবিষ্কার ও প্রবৃদ্ধির খোঁজে চীনের দিকে ঝুঁকছে জাপানি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো
  • সন্তানদের উচ্চশিক্ষায়, নতুন প্রযুক্তির ব্যবসার সম্ভাবনায় চীনে ছুটছে মধ্যপ্রাচ্যের ধনী পরিবারগুলো
  • দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net