Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
কোভিড-১৯ টিকার প্রথম পূর্ণাঙ্গ অনুমোদন দিল চীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 December, 2020, 06:15 pm
Last modified: 31 December, 2020, 07:08 pm

Related News

  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর
  • টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা
  • স্টিকার-রূপী স্কিন প্যাচই কি কোভিড টিকার ভবিষ্যৎ 
  • করোনা ভ্যাকসিন নেওয়ার ‘কোনো মানে নেই,’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট
  • এশিয়ায় বিনিয়োগের নতুন গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ: জাপানি রাষ্ট্রদূত

কোভিড-১৯ টিকার প্রথম পূর্ণাঙ্গ অনুমোদন দিল চীন

বাজারে টিকাটি বাণিজ্যিকভাবেই মিলবে, অর্থাৎ সাধারণ মানুষ চাইলেই এটি কিনে ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
টিবিএস ডেস্ক
31 December, 2020, 06:15 pm
Last modified: 31 December, 2020, 07:08 pm
সর্ব-সাধারণের ব্যবহারের জন্য সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছে বেইজিং। ছবি: ব্লুমবার্গ

সাধারণ মানুষের ব্যবহারযোগ্য একটি কোভিড-১৯ টিকার পূর্ণ অনুমোদন দিয়েছে চীন। টিকাটি পরীক্ষাধীন থাকার সময়েই চীনা কর্তৃপক্ষ এর ব্যাপারে আস্থা পোষণ করেছিলেন এবং তা রপ্তানির লক্ষ্যও রয়েছে দেশটির। 

চীনের চিকিৎসা পণ্য প্রশাসন- নিয়ামক সংস্থাটি রাষ্ট্রায়ত্ত চায়না বায়োটেক গ্রুপ কো. লিমিটেডের কোভিড-১৯ টিকার অনুমোদন দেয়। এটি সিনোফার্মের একটি অঙ্গপ্রতিষ্ঠান। চীনা কর্মকর্তারা আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।  

টিকাটি প্রাথমিকভাবে জরুরি প্রয়োগের স্বীকৃতি পায় চলতি বছরের মাঝামাঝি সময়ে। এসময় স্থানীয়ভাবে পরীক্ষাধীন আরও বেশ কিছু প্রতিষেধকও একইমাত্রার সম্মতি পায়। কিন্তু, এখন সিনোফার্মের টিকা পূর্ণ স্বীকৃতি পেলো। ফলে এটি বাজারে বাণিজ্যিকভাবেই মিলবে, অর্থাৎ সাধারণ মানুষ চাইলেই এটি কিনে ব্যবহারের সুযোগ পাচ্ছেন। 
  
গত মাস থেকে সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্র অবদি একাধিক দেশে স্বীকৃতি পায় নানা কোম্পানির কোভিড-১৯ টিকা। সবচেয়ে বেশি দেশে স্বীকৃতি পেয়েছে ফাইজার ইঙ্কের ভ্যাকসিন। 

তারপরের স্থানটি মডের্না ইঙ্কের দখলে। এরপর আছে অ্যাস্ট্রাজেনেকা পিএলসি'র তৈরি ভ্যাকসিন, এটি যুক্তরাজ্যে অনুমোদন পাওয়ার প্রেক্ষিতে উন্নত এবং উন্নয়নশীল সকল দেশে অনুমোদন লাভ করতে পারে। তবে আলোচিত সবগুলোই ছিল জরুরি প্রয়োগের স্বীকৃতি, চীন এ মর্যাদা তার ভ্যাকসিন উৎপাদকদের কয়েক মাস আগেই দিয়েছিল। এবার প্রথম দেশটি কোনো টিকা পূর্ণ অনুমোদনের পথে হাঁটল।  

  • সূত্র: ব্লুমবার্গ 
     
Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ টিকা / সাইনোফার্ম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর
  • টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা
  • স্টিকার-রূপী স্কিন প্যাচই কি কোভিড টিকার ভবিষ্যৎ 
  • করোনা ভ্যাকসিন নেওয়ার ‘কোনো মানে নেই,’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট
  • এশিয়ায় বিনিয়োগের নতুন গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ: জাপানি রাষ্ট্রদূত

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net