Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ওয়ালমার্টের ব্রিটিশ অঙ্গঃপ্রতিষ্ঠান ৮৮০ কোটি ডলারে কিনছেন দুই মুসলিম বিলিয়নিয়ার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 October, 2020, 10:10 pm
Last modified: 02 October, 2020, 10:16 pm

Related News

  • মার্কিন শুল্ক হুমকির মুখে বাংলাদেশে কিছু পোশাক অর্ডার স্থগিত করেছে ওয়ালমার্ট
  • দাম বাড়ানোর পরিবর্তে ‘শুল্ক খাও’: ওয়ালমার্টকে ট্রাম্প
  • ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে ধনী পরিবার: ফের শীর্ষে উঠে এসেছে ওয়ালটনের নাম
  • বিশ্বব্যাপী বিপুল অর্ডার বাতিল করছে ওয়ালমার্ট, লোকসানের আশঙ্কায় আরএমজি মালিকরা
  • আমাজন, ওয়ালমার্টের আধিপত্য কমাতে ব্যাংকগুলোকে প্রস্তুত করছে ভারত

ওয়ালমার্টের ব্রিটিশ অঙ্গঃপ্রতিষ্ঠান ৮৮০ কোটি ডলারে কিনছেন দুই মুসলিম বিলিয়নিয়ার

কেনার পর ব্রিটেনের তৃতীয় বৃহৎ সুপারমার্কেটটির ব্যবসা বাড়াতে তুলনামূলক ছোট আবাসিক এলাকাতেও এর শাখা খুলতে আগ্রহী নতুন মালিকেরা। এরফলে আসডা তার অন্যান্য বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী, যেমন টেসকো এবং সেইন্সবারির সঙ্গে প্রতিযোগীতা সক্ষমতা আরও বাড়াতে সক্ষম হবে।
টিবিএস ডেস্ক
02 October, 2020, 10:10 pm
Last modified: 02 October, 2020, 10:16 pm
দুই ভাই মোহসিন এবং যুবায়ের ইসা। ছবি: বিবিসি

ব্রিটিশ মুসলিম বিলিয়নিয়ার ইসা ভাতৃদ্বয় এবং বেসরকারি পুঁজি সঞ্চালন গ্রুপ টিডিআর ক্যাপিটাল যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ সুপারমার্কেট চেইন-আসডা কিনে নিতে- এর মূল মালিকানা প্রতিষ্ঠান ওয়ালমার্ট'কে ৮৮০ কোটি ডলারের এক বিশাল দর প্রস্তাব করেছে। 

প্রতিষ্ঠানটি কিনে নিয়ে এর আওতায় আরও শাখা চালু করতে চান দরদাতারা।

ওয়ালমার্ট এতে রাজি হলে আসডার মালিকানা লাভ করবেন মোহসিন এবং যুবায়ের ইসা নামক দুই ধনকুবের ভাই। প্রায় দুই দশক আগে তারা পেট্রোল স্টেশন ব্যবসার লক্ষ্যে ইজি গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। পাশাপাশি, ১৯৯৯ সালের পর আবারও ব্রিটিশ মালিকানায় ফিরবে আসডা। ওই বছর ৬৭০ কোটি ডলারে সুপারশপ চেইনটি কিনেছিল ওয়ালমার্ট।

কেনার পর ব্রিটেনের তৃতীয় বৃহৎ সুপারমার্কেটটির ব্যবসা বাড়াতে তুলনামূলক ছোট আবাসিক এলাকাতেও এর শাখা খুলতে আগ্রহী নতুন মালিকেরা। এরফলে আসডা তার অন্যান্য বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী, যেমন টেসকো এবং সেইন্সবারির সঙ্গে প্রতিযোগীতার সক্ষমতা আরও বাড়াতে পারবে।

প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা এ দুইটি চেইন ইতোমধ্যেই ছোট শাখা বিস্তারের মাধ্যমে ব্যবসায়ে দারুণ সফলতা পেয়েছে। 

তবে বিক্রির পরও আসডা'য় কিছুটা মালিকানা থাকবে ওয়ালমার্টের। অংশীদারিত্বের পরিমাণ এখনও নিশ্চিত করে জানা যায়নি। পাশাপাশি যুক্তরাজ্যের খুচরা ব্যবসায়ের অভিজ্ঞ ব্যবসায়ী রজার বার্নলি বহাল থাকবেন আসডার মূখ্য নির্বাহী পদে। খবর আরব নিউজের। 

এব্যাপারে ইসা ভাইদের দপ্তরের এক বিবৃতি জানায়, ''সফলতার সঙ্গে ওয়ালমার্ট গ্রুপের অঙ্গঃপ্রতিষ্ঠান থাকা আসডাকে আমরা অন্য ধরনের ব্যবসায়ীক মডেলে নিয়োজিত করতে আগ্রহী। এর মাধ্যমে যুক্তরাজ্য জুড়ে সকল জনসমষ্টির জন্য সেবা প্রদানের সুযোগ সৃষ্টি করা হবে।''

এছাড়াও, তারা দুজনে আগামী তিন বছরে আসডা'র বিক্রিত ভোক্তাপণ্যের দর কম রাখতে বাড়তি শত কোটি পাউন্ড বিনিয়োগ করবেন। 

ব্রিটিশ অর্থমন্ত্রী রিশি সুনাক আসডা বিক্রয়ের নতুন চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন। বিক্রয়ের পর উত্তর ইংল্যান্ডের লিডস শহরে এর সদর দপ্তর থাকবে। 
 
Related Topics

অর্থনীতি / টপ নিউজ

ব্রিটিশ মুসলিম ধনকুবের / ইসা ভাতৃদ্বয় / আসডা / ওয়ালমার্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • মার্কিন শুল্ক হুমকির মুখে বাংলাদেশে কিছু পোশাক অর্ডার স্থগিত করেছে ওয়ালমার্ট
  • দাম বাড়ানোর পরিবর্তে ‘শুল্ক খাও’: ওয়ালমার্টকে ট্রাম্প
  • ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে ধনী পরিবার: ফের শীর্ষে উঠে এসেছে ওয়ালটনের নাম
  • বিশ্বব্যাপী বিপুল অর্ডার বাতিল করছে ওয়ালমার্ট, লোকসানের আশঙ্কায় আরএমজি মালিকরা
  • আমাজন, ওয়ালমার্টের আধিপত্য কমাতে ব্যাংকগুলোকে প্রস্তুত করছে ভারত

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net