Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
এক দশকের মধ্যে সিগারেট নিষিদ্ধের আহবান জানালো তামাকপণ্য কোম্পানি ফিলিপ-মরিস 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
26 July, 2021, 05:15 pm
Last modified: 26 July, 2021, 06:01 pm

Related News

  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • শিশুদের জন্য ধূমপানের মতোই বিপজ্জনক সোশ্যাল মিডিয়া, চিকিৎসকদের সতর্কবার্তা
  • ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • তামাকপণ্যের শুল্ক কর ও বেস প্রাইস আরও বাড়ানোর সুযোগ রয়েছে: জোনায়েদ সাকি

এক দশকের মধ্যে সিগারেট নিষিদ্ধের আহবান জানালো তামাকপণ্য কোম্পানি ফিলিপ-মরিস 

ওলসজ্যাক বলেছেন, “ফিলিপ-মরিস একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে তামাকমুক্ত বিশ্বের ভবিষ্যৎ স্পষ্ট বুঝতে পারছে। আর যত দ্রুত এটি বাস্তবে রূপ নিবে সবার জন্য ততোই কল্যাণকর হবে।”
টিবিএস ডেস্ক 
26 July, 2021, 05:15 pm
Last modified: 26 July, 2021, 06:01 pm

যুক্তরাজ্য সরকারের প্রতি আগামী এক দশকের মধ্যে সিগারেট নিষিদ্ধের আহবান জানিয়েছেন শীর্ষস্থানীয় তামাকপণ্য ব্যবসা প্রতিষ্ঠান ফিলিপ-মরিস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী জ্যাসেক ওলসজ্যাক। কর্তৃপক্ষ তার আহবানে সাড়া দিলে ফিলিপ-মরিসের নিজস্ব সিগারেট ব্র্যান্ড মার্লবোরো-ও নিষিদ্ধ হবে। 

ওলসজ্যাক বলেছেন, "ফিলিপ-মরিস একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে তামাকমুক্ত বিশ্বের ভবিষ্যৎ স্পষ্ট বুঝতে পারছে। আর যত দ্রুত এটি বাস্তবে রূপ নিবে সবার জন্য ততোই কল্যাণকর হবে।"

সিগারেটের ক্ষতিকর দিকটির ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, "পেট্রোল চালিত কার যেমন পরিবেশ দূষণের জন্য দায়ী বলে বিবেচিত, সিগারেটকেও সেভাবে দেখা উচিত। তাই ২০৩০ সালের মধ্যে এ পণ্যের বিকিকিনি বন্ধ করতে হবে।" 

ব্রিটিশ দৈনিক সানডে টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অনেক ধূমপায়ী সিগারেট ছাড়া নিয়ে সংশয়ে ভুগছেন। তারা ভাবছেন বিকল্প পণ্যের চাইতে সিগারেট-ই ভালো। তবে সরকার কঠোর পদক্ষেপ নিলে এ সংশয় কেটে যাবে।"

"জনগণকে ধূমপানের বিকল্প পণ্য বেঁছে নেওয়ার সুযোগ দিতে হবে। সঠিক নীতিমালা ও তথ্যের ভিত্তিতে আগামী ১০ বছরের মধ্যেই কিছু দেশে এ লক্ষ্য অর্জন করা সম্ভব। ফলে চিরতরে ধূমপানের সমস্যা দূর হবে," যোগ করেন তিনি। 

এদিকে কিছুদিন আগে ফিলিপ-মরিস এক বিবৃতিতে জানিয়েছিল, তারা মোট আয়ের অর্ধেক নন-স্মোকিং প্রোডাক্টের মাধ্যমে করতে চায়। 

ধূমপানমুক্ত বিশ্ব গড়ার নতুন মিশন নিয়ে ধীরে ধীরে একটি স্বাস্থ্য সেবামূলক কোম্পানিতে পরিণত হওয়ার লক্ষ্য থেকেই যা করা হবে। এ লক্ষ্য অর্জনের সফলতার ওপর কোম্পানির নির্বাহীদের বেতন-ভাতা নির্ধারণ করার কথাও জানানো হয় সেসময়।  

তবে ফিলিপ-মরিসের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে দ্বিচারিতার অভিযোগ তুলেছে ধূমপান বিরোধী আন্দোলনকারীরা। কোম্পানিটি প্রায় ১০০ কোটি ডলারে অ্যাজমার ইনহেলার প্রস্তুতকারক ব্রিটিশ ফার্মেসী কোম্পানি ভেকচুরা'কে কেনার উদ্যোগ নিলে এ অভিযোগ করেন তারা। 

ধূমপান বিরোধীদের দাবি, তামাক কোম্পানিগুলো কৌশলে নিজেদের ধূমপানহীন বিশ্ব গড়ার অংশ করছে। একইসময় তারা আগ্রাসীভাবে মারাত্মক ক্ষতিকর সিগারেটের বিক্রি ও বিজ্ঞাপন অব্যাহত রেখেছে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের কারণে প্রতি বছর বিশ্বে ৮০ লাখ মানুষের মৃত্যু হয়।  

  • সূত্র: দ্য গার্ডিয়ান 

Related Topics

টপ নিউজ

তামাকপণ্য / ফিলিপ মরিস / ধূমপান / মার্লবোরো / সিগারেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • শিশুদের জন্য ধূমপানের মতোই বিপজ্জনক সোশ্যাল মিডিয়া, চিকিৎসকদের সতর্কবার্তা
  • ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • তামাকপণ্যের শুল্ক কর ও বেস প্রাইস আরও বাড়ানোর সুযোগ রয়েছে: জোনায়েদ সাকি

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net