Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
আমিরাতে নতুন ১৫০০ কর্মসংস্থান সৃষ্টি করবে অ্যামাজন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 September, 2021, 05:50 pm
Last modified: 22 September, 2021, 05:49 pm

Related News

  • সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার
  • যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে কয়েক ডজন হামলা চালিয়েছে আরব আমিরাত: ওয়াল স্ট্রিট জার্নাল

আমিরাতে নতুন ১৫০০ কর্মসংস্থান সৃষ্টি করবে অ্যামাজন

২০২১ সালের মধ্যে আমিরাতে কোম্পানিটির স্টোরেজ স্পেস ৩.৭ মিলিয়ন কিউবিক ফুটেরও বেশি হবে। যার আকার ৪০টি অলিম্পিক সুইমিং পুলের সমান।
টিবিএস ডেস্ক
22 September, 2021, 05:50 pm
Last modified: 22 September, 2021, 05:49 pm

ডিজিটাল অর্থনীতির পথে উত্তরণে সংযুক্ত আরব আমিরাতের প্রতি সমর্থন বাড়াচ্ছে অ্যামাজন। এরই অংশ হিসেবে এ বছর দেশটিতে ১৫০০ প্রতক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে কোম্পানিটি।

এ সম্প্রসারণের মাধ্যমে গ্রাহক ও এই অঞ্চলের জনগোষ্ঠীকে আরও উন্নত মানের স্মার্ট ও পরিসেবা দিতে পারবে কোম্পানিটি।

কোম্পানিটির কেন্দ্রীয় স্টোরেজের ধারণ ক্ষমতা ৬০ শতাংশ বাড়ানোর ফলে এ কর্মসংস্থানের ব্যবস্থা করছে, এরফলে গ্রাহকরা আরও বৈচিত্র্যময় পণ্য কেনার সুবিধা পাবেন।

২০২১ সালের মধ্যে আমিরাতে কোম্পানিটির স্টোরেজ স্পেস ৩.৭ মিলিয়ন কিউবিক ফুটেরও বেশি হবে। যার আকার ৪০টি অলিম্পিক সুইমিং পুলের সমান। এর মাধ্যমে ব্যবসার জন্য আরও বেশি পণ্য মজুদ করতে পারবে কোম্পানিটি।

এ সম্প্রসারণের ফলে বিক্রেতা ও ডেলিভারি পার্টনারদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। নতুন আরও চারটি ডেলিভারি স্টেশন স্থাপনের মাধ্যমে কোম্পানিটির পরিধি বাড়বে ৭০ শতাংশ। ফলে ডেলিভারির গতি ও পরিসেবা প্রদানের পরিধিও বাড়ছে।

অ্যামাজন মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকার ডিরেক্টর অব অপারেশন প্রশান্ত সারান বলেন, "গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা দিতে, দেশজুড়ে মানুষ যখন যা চায় তা যে স্থান থেকেই হোক, সেই পরিসেবা নিশ্চিত করতে আমাদের কার্যক্রম সম্প্রসারণ করছি। মানুষ, এসব প্রক্রিয়া ও প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রেখেছি আমরা,"

"গ্রাহকদের আরও উন্নত পরিসেবা দিতে উদ্ভাবনের সংস্কৃতিকে এগিয়ে নিচ্ছি আমরা। আমিরাতে মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে পেরে আমরা আনন্দিত। আধুনিক কর্ম পরিবেশে সার্বিক নিরাপত্তার মধ্যে কর্মীরা শেখার ও বিকাশের সুযোগ পান এমন পরিবেশ দিয়ে থাকি আমরা। আমরা যেখানে কাজ করি ওই অঞ্চলের মানুষের প্রতি আমাদের অঙ্গীকার পালনের প্রতিফলন এই বিনিয়োগ,"

কোম্পানির কর্মীদের সহায়তায় ও নিরাপত্তা নিশ্চিত করতে নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কার ও ব্যবহারের দীর্ঘ ইতিহাস আছে কোম্পানিটির। অ্যামাজনের এই বিনিয়োগ সম্প্রসারণের ফলে দেশটিতে বৈচিত্র‍্যপূর্ণ কর্মসংস্থান তৈরি হবে, সৃষ্টি হবে নতুন কাজের ক্ষেত্র।

বর্তমানে আমিরাতে অ্যামাজনের নেটওয়ার্কের রয়েছে দুটি ফুলফিলমেন্ট সেন্টার, আটটি ডেলিভারি স্টেশন, তিনটি সর্টিং সেন্টার ও ডেলিভারি পার্টনারদের একটি নেটওয়ার্ক। দেশটিতে কোম্পানিটির পদচিহ্ন বৃদ্ধির সাথে সাথেও প্রধান অগ্রাধিকার হিসেবে থাকছে কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা। কোম্পানিটি এর লজিস্টিক নেটওয়ার্কে এখন পর্যন্ত ১৫০টি প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে। ২০২০ সালে বিশ্বজুড়ে কোভিড-১৯ সংশ্লিষ্ট খাতে বিনিয়োগ করেছে ১১.৫ বিলিয়নেরও বেশি।

  • সূত্র: খালিজ টাইমস
  • দেশের বাইরে থেকে লেখা পাঠানোর ঠিকানা: prabashtbsbangla@tbsnews.net

Related Topics

টপ নিউজ

অ্যামাজন / সংযুক্ত আরব আমিরাত / কর্মসংস্থান / প্রবাস থেকে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার
  • যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে কয়েক ডজন হামলা চালিয়েছে আরব আমিরাত: ওয়াল স্ট্রিট জার্নাল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net