Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
আফগানিস্তানজুড়ে ‘ছড়িয়ে পড়েছে’ ইসলামিক স্টেট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 November, 2021, 12:40 pm
Last modified: 18 November, 2021, 12:39 pm

Related News

  • সীমান্তে আটকে পড়া নারী-শিশুদের বিষয়ে মীর আহমাদ বিন কাসেমের চিঠির জবাব দিল জাতিসংঘ
  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

আফগানিস্তানজুড়ে ‘ছড়িয়ে পড়েছে’ ইসলামিক স্টেট

জাতিসংঘের বিশেষ দূত ডেবোরাহ লিয়ন্স জানান, ২০২০ সালে আইএসকেপির আক্রমণের সংখ্যা ছিল ৬০টি। অথচ এই বছর শেষ হওয়ার আগেই এখন পর্যন্ত এই গোষ্ঠী ৩৩৪ টি হামলা চালিয়েছে সারা দেশে।  
টিবিএস ডেস্ক
18 November, 2021, 12:40 pm
Last modified: 18 November, 2021, 12:39 pm
ছবি: রয়টার্স

আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ডেবোরাহ লিয়ন্সের মতে, তালেবান দখলের পর দেশটিতে ইসলামিক স্টেট গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে তারা দেশের ৩৪টি প্রদেশে অবস্থান করছে বলে জানান তিনি। তালেবান দখলের পর আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি মূল্যায়নের সময় বুধবার এ কথা বলেন লিয়ন্স।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তিনি বলেন, "ইসলামিক স্টেট-খোরাসান প্রদেশের (আইএসকেপি) সম্প্রসারণে তালেবানের প্রতিক্রিয়া মূলত সন্দেহভাজন আইএসকেপি যোদ্ধাদের 'বিচারবহির্ভূতভাবে আটক ও হত্যার' মধ্যেই সীমাবদ্ধ বলে মনে হচ্ছে।"

এ ব্যাপারে অন্তর্জাতিক সম্প্রদায়ের আরও মনোযোগ দেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। 

কাবুলের শিয়া মুসলিম অধ্যুষিত এলাকায় আইএসআইসের দুটি বিস্ফোরণের দায় স্বীকারের কয়েক ঘণ্টা পর এসব মন্তব্য করেন তিনি। ওই বিস্ফোরণের অন্তত একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।  

লিয়ন্সের মতে, তালেবানরা আইএসকেপির তৎপরতা থামাতে পারছে না।

তিনি বলেন, "কয়েকটি প্রদেশ ও রাজধানীতে সীমাবদ্ধ নয় বরং আইএসকেপি এখন দেশের প্রায় সব প্রদেশে ছড়িয়ে পড়েছে বলে মনে হচ্ছে; এবং তারা ক্রমবর্ধমানভাবে সক্রিয়।" 

লিয়ন্স আরও জানান, ২০২০ সালে আইএসকেপির আক্রমণের সংখ্যা ছিল ৬০টি। অথচ এই বছর শেষ হওয়ার আগেই এখন পর্যন্ত এই গোষ্ঠী ৩৩৪ টি হামলা চালিয়েছে সারা দেশে।  

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ বছরের যুদ্ধ শেষে এ বছরের আগস্টে কাবুল দখল করে নেয় তালেবান। নিজেদেরকে তারা আফগানিস্তানের আনুষ্ঠানিক সরকার হিসেবে উপস্থাপন করছে পুরো বিশ্বের সামনে। তবে তাদের সরকার ব্যবস্থায় সমন্বিত জাতি গোষ্ঠীর অংশগ্রহণ না থাকায় ও নারীদের অধিকার খর্ব করায় আন্তর্জাতিক চাপের মুখোমুখি হচ্ছে তারা প্রতিনিয়ত।  

লিয়ন্স বলেন, জাতিসংঘ মিশন নিয়মিত বাড়ি তল্লাশি এবং সাবেক নিরাপত্তা কর্মী ও কর্মকর্তাদের 'বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের' খবর পাচ্ছে।

অর্থনৈতিক সংকট ও খরার কারণে ইতোমধ্যেই হাজারো সমস্যার মুখোমুখি হয়েছে দেশটি। সেইসঙ্গে শীতের আগমনে নতুন আরেকটি মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে দিয়েছেন লিয়ন্স।

তিনি বলেন, "অর্থনৈতিক পতন আফগানিস্তানে অবৈধ মাদক, অস্ত্র ও মানব পাচার এবং অনিয়ন্ত্রিত অর্থ বিনিময়কে আরও দেবে; এটি কেবল সন্ত্রাসবাদ বৃদ্ধিতেই সহায়তা করতে পারে।"

তিনি আরও বলেন, "এই ঘটনাগুলো প্রথমে আফগানিস্তানকে এবং ধীরে ধীরে এই অঞ্চলকে প্রভাবিত করবে।"

সূত্র: রয়টার্স 
 
Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / জাতিসংঘ / আইএসআইএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • সীমান্তে আটকে পড়া নারী-শিশুদের বিষয়ে মীর আহমাদ বিন কাসেমের চিঠির জবাব দিল জাতিসংঘ
  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • মরণোত্তর জাতিসংঘ ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net