Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
আতঙ্কে আফগান নারীরা: বোরকার দাম আকাশছোঁয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 August, 2021, 12:15 pm
Last modified: 17 August, 2021, 04:21 pm

Related News

  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আতঙ্কে আফগান নারীরা: বোরকার দাম আকাশছোঁয়া

গত বছর যে বোরকার দাম ছিল ২০০ আফগানি (২.৫ ডলার), তা এখন বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ৩ হাজার আফগানিতে (২৫ ডলার থেকে ৩৭ ডলার)।
টিবিএস ডেস্ক
17 August, 2021, 12:15 pm
Last modified: 17 August, 2021, 04:21 pm
কাবুলের এক রাস্তায়, একটি বিউটি পার্লারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন বোরকা পরিহিত দুই আফগান নারী। ছবি: সাজ্জাদ হুসেইন/এএফপি/গেটি ইমেজ

কাবুলের বোরকা কারবারিদের ব্যবসা এখন রমরমা। বাজারে গেলেই দেখা যায় ডজন-ডজন নীল রঙের বোরকা ঝুলছে দোকানগুলোতে।

তালেবানরা কাবুলের দিকে এগিয়ে আসছে শুনেই শহরের নারীরা প্রস্তুতি নিতে শুরু করেন। আরিফ নামে এক বোরকা ব্যবসায়ী দ্য গার্ডিয়ানকে বলেন, 'আগে আমাদের অধিকাংশ ক্রেতা আসতেন শহরের বাইরে থেকে। এখন বোরকা কিনছেন শহরের নারীরা।'

ক্রেতা আইলা জানান, গত বছর যে বোরকার দাম ছিল ২০০ আফগানি (২.৫ ডলার), তা এখন বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ৩ হাজার আফগানিতে (২৫ ডলার থেকে ৩৭ ডলার)। কাবুলের নারীদের আতঙ্কের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বোরকার দাম।

ঐতিহ্যবাহী আফগান বোরকা নীল রঙের। বিশ্বজুড়ে আফগান নারীদের সমার্থক এই নীল রঙের বোরকা। ভারি কাপড়ে তৈরি এই পোশাক মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ শরীর ঢেকে রাখে। চোখের কাছে শুধু দেখার জন্য জালের মতো কাপড় থাকে।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনামলে নারীদের বোরকা পরা বাধ্যতামূলক ছিল। বোরকা না পরে ঘর থেকে বের হলে কঠোর শাস্তি পেতে হতো।

২০০১ তালে তালেবানের পতনের পর আফগান নারীদের ওপর থেকে বোরকা পরার বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়া হয়। তবে অনেকেই ধর্মীয় ও ঐতিহ্যগত কারণে বোরকা পরতেন। আবার অনেকেই বোরকা ছাড়া নিজের পছন্দের পোশাক পরতেন। কাবুলের রাস্তায় এখনো ঐতিহ্যবাহী ও আধুনিক পোশাকের মিশেলে তৈরি রং-বেরঙের পোশাক পরা নারীদের দেখা মেলে।

কিন্তু তালেবান ফের ক্ষমতা দখল করে নেওয়ায় হারিয়ে যাবে এসব পোশাক। বোরকা পরতে বাধ্য হবেন সব নারী।

বোরকার দোকানে আফগান নারী। ছবি: সংগৃহীত

ষাটোর্ধ্ব ফাওজিয়া জানান, দুই দশক আগে মেয়েরা বোরকা না পরে বের হলেই তালেবানরা তাদের মারধর করত।

মিরিয়াম নামে এক তরুণী জানান, তার স্বামী তাকে জোর করে বোরকা কেনার জন্য বাজারে পাঠিয়েছেন। তিনি বলেন, 'আমি যে ধরনের কাপড় পরি, সেগুলো বদলে আমাকে বোরকা পরতে বলেছেন আমার স্বামী, যেন বাইরে গেলে আমার ওপর তালেবানের নজর কম পড়ে।'

হেরাত দখলের পরপরই তালেবানের পক্ষ থেকে অনলাইনে ঘোষণা দেওয়া হয়, এখন থেকে বাইরে গেলে নারীদের বোরকা পরা বাধ্যতামূলক।

আফগানিস্তানের রাজধানী কাবুলের মোট বাসিন্দার দুই-তৃতীয়াংশের বয়সই ৩০-এর নিচে। শহরটির অধিকাংশ নারীই তালেবান শাসন দেখেননি। তাই কাবুলের অনেক অল্পবয়সী নারীই বোরকা পরতে চান না। এ নিয়ে তাদের পরিবারেও মনোমালিন্য চলছে। মেয়েদের রক্ষা করার জন্য বোরকা পরার অনুরোধ করছেন অভিভাবকরা।

ভারি কাপড়ে তৈরি এই পোশাক মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ শরীর ঢেকে রাখে, চোখের কাছে শুধু দেখার জন্য জালের মতো কাপড় থাকে। ছবি: ফায়াজ আজিজ/রয়টার্স

অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কাবুলের নারীরা

এদিকে তালেবানের পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, আফগান নারীরা চাইলে হিজাব পরে বাড়ির বাইরে বের হতে পারবেন। এমনকি চাকরিও করতে পারবেন। পড়াশোনাও করতে পারবেন। এক ভিডিও বার্তায় তালেবানের অন্যতম প্রভাবশালী মোল্লা বারাদার আখন্দজাদা বলেছেন, আফগানিস্তানের মানুষের সেবা আর তাদের জীবনমান উন্নয়ন করার সময় এসেছে।

কিন্তু এরমধ্যে তালেবান-নিয়ন্ত্রিত কয়েকটি প্রদেশে চাকরিজীবী নারীদের বরখাস্ত করার অভিযোগ এসেছে। কিছু জায়গায় নারীদের বোরকা পরতে বাধ্য করা হচ্ছে বলেও জানা গেছে।

  • সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / আফগান নারী / বোরকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net