Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
অতি ধনী সম্প্রদায়ের উপর চীনা কমিউনিস্ট পার্টির নজর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 September, 2021, 10:30 pm
Last modified: 02 September, 2021, 10:30 pm

Related News

  • দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের

অতি ধনী সম্প্রদায়ের উপর চীনা কমিউনিস্ট পার্টির নজর

প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সম্পদ ও আয়ের অসমতা মোকাবেলায় ‘সাধারণ সমৃদ্ধি’ কর্মসূচী হাতে নিয়েছেন, যেখানে বিশ্বের অতি ধনী ব্যক্তিদের অনুদানের জন্য আহ্বান জানানো হবে।
টিবিএস ডেস্ক
02 September, 2021, 10:30 pm
Last modified: 02 September, 2021, 10:30 pm
জ্যাক মা

বিলিয়নিয়াররা হয়তো চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের পরিকল্পনার অংশ ছিলেন না; কিন্তু তা সত্ত্বেও, এ বছর দেশটির অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে এক হাজারেরও বেশি নাগরিক এক বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সম্পদ অর্জন করেছেন। বিশ্বে প্রথমবারের মতো কোনো দেশকে এই সাফল্য অর্জন করতে দেখা গেলো।
 
আর এই অসাধারণ প্রবৃদ্ধিকে সামনে নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সম্পদ ও আয়ের অসমতা মোকাবেলায় 'সাধারণ সমৃদ্ধি' কর্মসূচী হাতে নিয়েছেন, যেখানে বিশ্বের অতি ধনী ব্যক্তিদের অনুদানের জন্য আহ্বান জানানো হবে।

যেসব বিলিয়নিয়ারের উপর নজর চীনা কমিউনিস্ট পার্টির
 
জ্যাক মা

আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা একসময় পেশা হিসেবে ইংরেজি শেখাতেন। কিন্তু, ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির উপর অনুরাগ তার পেশা পরিবর্তনে উৎসাহী করার সঙ্গে সঙ্গে ভাগ্যেরও পরিবর্তন ঘটায়। তিনি হয়ে ওঠেন বিশ্বের অন্যতম বিলিয়নিয়ারদের একজন।
 
কলিন হুয়াং

সাবেক গুগল ইঞ্জিনিয়ার কলিন হুয়াং ২০১৫ সালে পিনডুওডুও প্রতিষ্ঠা করেন। অনলাইন খুচরা প্ল্যাটফর্মের দ্রুত বৃদ্ধির কারণে তার প্রতিষ্ঠানটি আলিবাবার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। ই-কমার্সের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের মিশেল ঘটিয়ে হুয়াং বিনিয়োগকারীদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছে।

গত মাসে তার প্রতিষ্ঠার কৃষি উন্নয়ন খাতে ১.৫ বিলিয়ন ডলার পর্যন্ত মুনাফা দান করার ঘোষণা দিয়েছে। নিউইয়র্কের নাসডাক এক্সচেঞ্জে পিনডুওডুও-কে ১২৫ বিলিয়ন ডলারে মূল্যায়ন করা হয়েছে; যার অর্থ হলো  হুয়াং-এর সম্পদের পরিমাণ ৪২ বিলিয়ন ডলার।
 
লেই জুন

লেই জুনের শাওমি সম্প্রতি অ্যাপলকে ছাড়িয়ে যাওয়ার পর, বিশ্বের বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে এবার স্যামসাংকে পিছনে ফেলার লক্ষ্য হাতে নিয়েছে। তিনি তার প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক স্কুটার এবং এমনকি এয়ার ফ্রায়ার পর্যন্ত উদ্ভাবন করেছেন। এছাড়া ভবিষ্যতে তার বৈদ্যুতিক গাড়ি তৈরিরও উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। জুলাই মাসে তিনি তার ব্যক্তিগত এবং কর্পোরেট ফাউন্ডেশনে ১৭.৪ বিলিয়ন হংকং ডলার মূল্যের শেয়ার দান করেছেন।

চেন ডংশেং

চেন ডংশেং-এর কমিউনিস্ট পার্টির সঙ্গে এক গভীর সংযোগ রয়েছে। তার স্ত্রী গণচীনের প্রতিষ্ঠাতা ও তৎকালীন স্বৈরশাসক মাও সে তুং এর নাতনী। চীনের অন্যতম বৃহৎ বীমা প্রতিষ্ঠান তাইকাং লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চেন-এর শিল্প জগতের প্রতিও রয়েছে বেশ আগ্রহ; তিনি সোথবি'স অকশন হাউজের অংশ হিসেবেও কাজ করেছেন। তার প্রতিষ্ঠান গত আগস্ট মাসে উহান বিশ্ববিদ্যালয়কে এক বিলিয়ন ইউয়ান (১১৩ মিলিয়ন ইউরো) দান করেছে।
 
ঝাং ইয়িমিং

২০১২ সালে ঝাং ইয়িমিং জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকের উদ্ভাবন করেন। বিশ্বে সাড়া জাগানো তার টিকটক অ্যাপ কোম্পানি যখন  প্রাথমিকভাবে পাবলিক অফারিং-এর জন্য প্রস্তুত, ঠিক তখনই গত মে মাসে তিনি নির্বাহী প্রধানের পদ থেকে সরে দাড়ান। তার এই পদত্যাগ বিনিয়োগকারীদের হতবাক করে দিয়েছে। যাহোক, তিনি তার নিজ প্রদেশ ফুজিয়ানে তার দাদীর নামে একটি দাতব্য শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০ মিলিয়ন ইউয়ান দান করেছেন।
 
সূত্র- দ্য গার্ডিয়ান
  
 

Related Topics

টপ নিউজ

চীন / চীনা কমিউনিস্ট পার্টি / জ্যাক মা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net