Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
২০২৪ সালের জানুয়ারি-সেপ্টেম্বরে ব্যাংকঋণ পুনঃতফসিল বেড়েছে ১,৯২২ কোটি টাকা

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
18 February, 2025, 09:35 am
Last modified: 18 February, 2025, 09:36 am

Related News

  • ব্যাংকের আমানত ও পুঁজিবাজারের অর্থ আত্মসাতে একই গোষ্ঠী জড়িত: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৮ কোটি টাকা
  • নতুন নোটের ঘাটতি, ঈদের আগে চাহিদামতো নগদ সরবরাহ পাচ্ছে না ব্যাংকগুলো
  • ডিসেম্বর প্রান্তিকে ২০ ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা

২০২৪ সালের জানুয়ারি-সেপ্টেম্বরে ব্যাংকঋণ পুনঃতফসিল বেড়েছে ১,৯২২ কোটি টাকা

শাখাওয়াত প্রিন্স
18 February, 2025, 09:35 am
Last modified: 18 February, 2025, 09:36 am

২০২৪ সালের প্রথম নয় মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ পুনঃতফসিল বেড়েছে ১ হাজার ৯২২ কোটি টাকা। এ খাতে নতুন করে ব্যাপক পরিমাণে খেলাপি ঋণ বাড়ায় পুনঃতফসিলের পরিমাণও বাড়ছে বলে মনে করছেন ব্যাংকারা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলো ঋণ পুনঃতফসিল করেছে ২০ হাজার ৭৩২ কোটি টাকা, যা ২০২৩ সালের একই সময়ে ছিল ১৮ হাজার ৮১০ কোটি টাকা।

পুনঃতফসিল বাড়লেও ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ হু হু করে বাড়ছে। ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২.৮৫ লাখ কোটি টাকা, যা দেশের মোট বকেয়া ঋণের (১৬.৮৩ লাখ কোটি টাকা) ১৭ শতাংশ।

ব্যাংকাররা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় খেলাপি কম দেখাতে নানারকম ছাড় দেওয়া হয়েছে। ঋণ পুনঃতফসিলের নীতিমালা সহজ করে ২০২২ সালে পুরো প্রক্রিয়া ব্যাংকের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে ব্যাপক পরিমাণে পুনঃতফসিল বাড়ছে।

তারা আরও বলেন, পুনঃতফসিল করতে একসময় ১০-১২ শতাংশ ডাউন পেমেন্ট প্রয়োজন হতো। কিন্তু সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার কেন্দ্রীয় ব্যাংকে এসেই পুনঃতফসিল ব্যাংকের ওপর ছেড়ে দিয়েছিলেন। একইসঙ্গে ডাউন পেমন্টও মাত্র ২-৪ শতাংশে নামিয়ে আনেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম নয় মাসে সবচেয়ে বেশি খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে বেসরকারি খাতের ব্যাংকগুলো, যার পরিমাণ ১৭ হাজার ৯৩৬ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো পুনঃতফসিল করেছে ১ হাজার ৬৫০ কোটি টাকা। বিশেষায়িত ব্যাংকগুলোর পুনঃতফসিল করা ঋণের পরিমাণ ১ হাজার ১২০ কোটি টাকা। তবে বিদেশি ব্যাংকগুলো এ সময় কোনো খেলাপি ঋণ পুনঃতফসিল করেনি।

শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ টিবিএসকে বলেন, ব্যাংকঋণের সুদহার, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে ব্যবসায়ীরা হঠাৎ চাপে পড়েছেন। কারণ খরচ যেভাবে বাড়ছে, সেভাবে আয় হচ্ছে না। 

অন্যদিকে কিছু ব্যাংকের ঋণ দেওয়ার পরিস্থিতিও নেই। এসব ব্যাংকের ব্যবসায়ীরাও সংকটে রয়েছে। ফলে বাধ্য হয়ে তাদেরকে খেলাপি ঋণ পুনঃতফসিল করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

মোসলেহ উদ্দীন আরও বলেন, 'গত সরকার ব্যাংক খাতের অনেক তথ্য লুকিয়ে রেখেছিল। বর্তমান সরকার লুকানো জিনিস সব বের করে বাস্তব চিত্র দেখতে চাচ্ছে। 

'রাজনৈতিক চাপ না থাকার কারণে কেন্দ্রীয় ব্যাংকও লুকানো জিনিস প্রকাশ করছে। গভর্নর ইতিমধ্যে জানিয়েছেন, খেলাপি ঋণ ৩০ শতাংশ ছাড়িয়ে যাবে। এসব কারণে পুনঃতফসিল বেড়েছে। সামনের সময়ে আরও বাড়বে।'

Related Topics

টপ নিউজ

ঋণ পুনঃতফসিল / ব্যাংকঋণ / ব্যাংক খাত / খেলাপি ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ব্যাংকের আমানত ও পুঁজিবাজারের অর্থ আত্মসাতে একই গোষ্ঠী জড়িত: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৮ কোটি টাকা
  • নতুন নোটের ঘাটতি, ঈদের আগে চাহিদামতো নগদ সরবরাহ পাচ্ছে না ব্যাংকগুলো
  • ডিসেম্বর প্রান্তিকে ২০ ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net