Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
জানুয়ারিতে চট্টগ্রাম বন্দরে আমদানি বেড়েছে ১২.৭৫ শতাংশ, রপ্তানি বেড়েছে ১৩.৮৪ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 February, 2025, 04:50 pm
Last modified: 04 February, 2025, 04:55 pm

Related News

  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

জানুয়ারিতে চট্টগ্রাম বন্দরে আমদানি বেড়েছে ১২.৭৫ শতাংশ, রপ্তানি বেড়েছে ১৩.৮৪ শতাংশ

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বছরের শুরুতেই যে প্রবৃদ্ধি হয়েছে, তা ২০২৫ সালের জন্য কনটেইনার হ্যান্ডলিংয়ের ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
টিবিএস রিপোর্ট
04 February, 2025, 04:50 pm
Last modified: 04 February, 2025, 04:55 pm
ছবি: টিবিএস

২০২৫ সালের জানুয়ারিতে চট্টগ্রাম বন্দরের আমদানি ও রপ্তানি পণ্যের কনটেইনার হ্যান্ডলিং ২০২৪ সালের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময় আমদানি বেড়েছে ১২.৭৫ শতাংশ এবং রপ্তানি বেড়েছে ১৩.৮৪ শতাংশ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে মোট রপ্তানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে এক লাখ ২৮ হাজার ৩৮৩ টিইইউ (কুড়ি-ফুট সমতুল্য একক)। এর মধ্যে ৭৫ হাজার ২৩৪ টিইইউ কনটেইনারে পণ্য ছিল এবং ৫৩ হাজার ১৪৯ টিইইউ কনটেইনার খালি ছিল।

২০২৪ সালের জানুয়ারিতে মোট রপ্তানি কনটেইনার ছিল এক লাখ ১২ হাজার ৭৭৩ টিইইউ। এর মধ্যে ৬৩ হাজার ৬৩৪ টিইইউ কনটেইনারে পণ্য ছিল এবং ৪৯ হাজার ১৩৯ টিইইউ কনটেইনার খালি ছিল।

গত বছরের তুলনায় ২০২৫ সালের জানুয়ারিতে রপ্তানি কনটেইনারের সংখ্যা ১৫ হাজার ৬১০ টিইইউ বা ১৩.৮৪ শতাংশ বেড়েছে। বিশেষ করে, এ বছর জানুয়ারিতে চট্টগ্রাম বন্দর ১১ হাজার ৬০০ টিইইউ-এর বেশি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডলিং করেছে।

অন্যদিকে, আমদানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে বন্দরে আমদানি পণ্যের মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে এক লাখ ৩৫ হাজার ২৩১ টিইইউ। এর মধ্যে এক লাখ ২৪ হাজার ৩৯৯ টিইইউ কনটেইনারে পণ্য ছিল এবং ১১ হাজার ১৯২ টিইইউ কনটেইনার খালি ছিল।

২০২৪ সালের জানুয়ারিতে আমদানি পণ্যের এক লাখ ১৯ হাজার ৯৩৬ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল। এর মধ্যে এক লাখ ১২ হাজার ৯৫ টিইইউ কনটেইনারে পণ্য ছিল এবং সাত হাজার ৮৪১ টিইইউ কনটেইনার খালি ছিল।

গত বছরের তুলনায় এ বছর আমদানি পণ্য হ্যান্ডলিং বেড়েছে ১৫ হাজার ২৯৫ টিইইউ বা ১২.৭৫ শতাংশ। এর মধ্যে পণ্যবাহী কনটেইনার বেড়েছে ১১ হাজার ৯৪৪ টিইইউ।

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এটি ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছে, যা ২০২৩ সালের ৩০ লাখ ৫০ হাজার ৭৯৩ টিইইউ এবং ২০২২ সালের ৩১ লাখ ৪২ হাজার ৫০৪ টিইইউ-এর তুলনায় বেশি।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, 'বিভিন্ন বৈশ্বিক সংকট কাটিয়ে ব্যবসা স্বাভাবিক হতে শুরু করেছে। ফলে আমদানি ও রপ্তানি কার্যক্রম বেড়েছে এবং কনটেইনার হ্যান্ডলিংও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বন্দর কার্যক্রম ত্বরান্বিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার সুফল আমরা পেতে শুরু করেছি।'

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বছরের শুরুতেই যে প্রবৃদ্ধি হয়েছে, তা ২০২৫ সালের জন্য কনটেইনার হ্যান্ডলিংয়ের ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। পতেঙ্গা কনটেইনার টার্মিনালের উন্নত কার্যক্রম এবং পানগাঁও কনটেইনার টার্মিনালে কার্যক্রম বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ চলতি বছরের ধারাবাহিক প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / আমদানি / রপ্তানি / কনটেইনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net