Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
কাল থেকে আশুলিয়ার সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত বিজিএমইএ’র

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
07 September, 2024, 08:25 pm
Last modified: 08 September, 2024, 02:25 pm

Related News

  • বাজেটকে স্বাগত জানাল বিজিএমইএ; নীতিগত স্থিতিশীলতা, বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নসহ ৫ দাবি 
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • ধুঁকতে থাকা কারখানাগুলোর জন্য প্রণোদনা দেবে সরকার

কাল থেকে আশুলিয়ার সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত বিজিএমইএ’র

এর আগে আশুলিয়ায় টানা দশম দিনেও (আজ শনিবার) শ্রমিক অস্থিরতার কারণে ছুটি ঘোষণা করতে বাধ্য হয় অন্তত ৫০টি কারখানা। উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে 'নো ওয়ার্ক নো পে'র ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছিল শিল্প সংশ্লিষ্ট একাধিক সূত্র। 
টিবিএস রিপোর্ট
07 September, 2024, 08:25 pm
Last modified: 08 September, 2024, 02:25 pm
পোশাক কারখানা। প্রতীকী ছবি: টিবিএস/মুমিত এম/ফাইল ছবি

ঢাকার সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো আগামীকাল রোববার (৮ সেপ্টেম্বর) থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আজ শনিবার এক কারখানা মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার পর এ কথা জানান সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব। 

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, 'উদ্ভূত পরিস্থিতিতে আজ আশুলিয়ার হামীম গ্রুপের একটি কারখানায় সেনাবাহিনী, শিল্প পুলিশ, গোয়েন্দা সংস্থা ও কারখানার মালিকদের সমন্বয়ে মতবিনিময় সভা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে আগামীকাল থেকে আশুলিয়ার সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

যেসব কারখানা আজ বন্ধ ছিল কিংবা যেসব কারখানা আজ খুলে দেওয়ার পরও মালিকপক্ষ আবারও বন্ধ করে দিতে বাধ্য হয়, বৈঠকে সেসব কারখানার মালিকপক্ষ ছিলেন বলেও জানান তিনি।

আব্দুল্লাহ হিল রাকিব জানান, সভায় সিদ্ধান্ত হয়েছে, যেসব কারখানা আজ খুলতে পারেনি বা খুললেও পরবর্তী সময়ে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, এসব কারখানায় আগামীকাল থেকে ২০-২৫ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

বিজিএমইয়ের একজন পরিচালক মহিউদ্দিন রুবেল টিবিএসকে বলেন, নতুন করে নিরাপত্তা বাহিনীর প্রায় এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এরমধ্যে অর্ধেক বা ৫০০ জনই আশুলিয়ার জন্য।

শিল্প মালিকদের নো ওয়ার্ক নো পে'র দাবি প্রসঙ্গে তিনি বলেন, সার্বিক দিক থেকে শ্রমিকদের কথা ভেবে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।

এর আগে আশুলিয়ায় টানা দশম দিনেও (আজ শনিবার) শ্রমিক অস্থিরতার কারণে ছুটি ঘোষণা করতে বাধ্য হয় অন্তত ৫০টি কারখানা। উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে 'নো ওয়ার্ক নো পে'র ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছিল শিল্প সংশ্লিষ্ট একাধিক সূত্র। 

Related Topics

টপ নিউজ

আশুলিয়া / পোশাক / কারখানা / বিজিএমইএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বাজেটকে স্বাগত জানাল বিজিএমইএ; নীতিগত স্থিতিশীলতা, বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নসহ ৫ দাবি 
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • ধুঁকতে থাকা কারখানাগুলোর জন্য প্রণোদনা দেবে সরকার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net