Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
ব্যাংকগুলোকে অফশোর ইউনিটে মূলধনের ৩০% স্থানান্তরের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
21 August, 2024, 08:40 am
Last modified: 21 August, 2024, 08:58 am

Related News

  • সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
  • ১০০ বছর বয়সে মারা গেলেন আধুনিক মার্কিন অর্থনীতির স্থপতি অ্যালান গ্রিনস্প্যান
  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমার ওপর আবগারি শুল্ক দিতে হবে না

ব্যাংকগুলোকে অফশোর ইউনিটে মূলধনের ৩০% স্থানান্তরের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকগুলো এখন আগের মতো দেশীয় ইউনিট থেকে অফশোর ইউনিটে রেগুলেটরি মূলধনের ৩০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা প্রেরণ (ট্রান্সফার) করতে পারবে
টিবিএস রিপোর্ট
21 August, 2024, 08:40 am
Last modified: 21 August, 2024, 08:58 am
ফাইল ছবি। ছবি: মেহেদী হাসান

ব্যাংকগুলোর দেশীয় (ডমেস্টিক) ইউনিট থেকে অফশোর ব্যাংকিং ইউনিটে ফান্ড ট্রান্সফারের (তহবিল স্থানান্তর) ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল, তা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এখন ব্যাংকগুলো আগের মতোই দেশীয় ইউনিট থেকে অফশোর ইউনিটে রেগুলেটরি মূলধনের ৩০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা প্রেরণ (ট্রান্সফার) করতে পারবে। এই সুবিধাটি গত ১৬ জানুয়ারি পুরোপুরি বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত এক সার্কুলার ইস্যু করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, কোনো ব্যাংকের অফশোর ব্যাংকিং অপারেশনের (ওবিও) মাধ্যমে ডমেস্টিক ব্যাংকিং ইউনিট (ডিবিইউ) তহবিলের স্থানান্তর ৩০ শতাংশের সীমা অতিক্রম করে তবে তা চলতি ২০২৪ সালের ডিসেম্বেরর মধ্যে সমন্বয় করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "জানুয়ারিতে আমাদের অফশোর ব্যাংকিং ইউনিটে ফান্ড ট্রান্সফার বন্ধ করে দেওয়া হয় এই ভেবে যে, আমাদের বিদেশ থেকে ইনফ্লো বাড়বে। তবে গত কয়েকমাসে তেমনটা বাড়েনি।"

"এখন আমাদের অনেক প্রতিষ্ঠানের বিদেশি প্রতিষ্ঠানের কাছে পেমেন্ট বকেয়া রয়ে গেছে। এগুলো দীর্ঘদিন ওভারডিউ হলে আমাদের দেশের ইমেজ নষ্ট হবে, একই সঙ্গে নতুন করে ফান্ড পেতেও কষ্ট হবে। তাই তাদের বকেয়া পেমেন্টগুলো পরিশোধ করতে এই সুবিধা দেওয়া হয়েছে," যোগ করেন তিনি।

এই কর্মকর্তা আরও জানান, "বিদেশি বকেয়া পেমেন্ট ব্যাংকের ডমেস্টিক ইউনিট থেকে দেওয়ার সুযোগ নেই। কারণ ফান্ডগুলো নিয়েছে অফশোর ইউনিট।"

অফশোর ব্যাংকিং হলো ব্যাংকের অভ্যন্তরে পৃথক এক ব্যাংকিং ব্যবস্থা। বিদেশি কোম্পানিকে ঋণ প্রদান এবং বিদেশি উৎস থেকে আমানত সংগ্রহ করার সুযোগ রয়েছে অফশোর ব্যাংকিংয়ে। এখানে বৈদেশিক মুদ্রায় হিসাব হয়।

বাংলাদেশের তফসিলি ব্যাংকগুলোর কোনো নিয়ম-নীতিমালা অফশোর ব্যাংকিংয়ে প্রয়োগ হয় না। শুধু মুনাফা ও লোকসানের হিসাব যোগ হয়। বর্তমানে বাংলাদেশের ৩৫টি ব্যাংক অফশোর ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ২০১৯ সাল পর্যন্ত ব্যাংকগুলো অফশোর ইউনিটে রেগুলেটরি ক্যাপিটেলের ২০ শতাংশ পর্যন্ত মূলধন যোগান দিতে পারতো। কোভিডের সময়ে এটি বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়।
 
Related Topics

টপ নিউজ

ব্যাংক / অফশোর ব্যাংকিং / কেন্দ্রীয় ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
  • ১০০ বছর বয়সে মারা গেলেন আধুনিক মার্কিন অর্থনীতির স্থপতি অ্যালান গ্রিনস্প্যান
  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমার ওপর আবগারি শুল্ক দিতে হবে না

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net