Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ডলার সংকটের মধ্যে বাংলাদেশের সঙ্গে ‘নিজস্ব মুদ্রায়’ লেনদেনের প্রস্তাব দিলেন চীনের রাষ্ট্রদূত

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 January, 2024, 02:20 pm
Last modified: 30 January, 2024, 02:21 pm

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • পেট্রোডলার: আমেরিকার বিশ্বজয়ের হাতিয়ার নাকি কেবলই ভ্রান্ত ধারণা?

ডলার সংকটের মধ্যে বাংলাদেশের সঙ্গে ‘নিজস্ব মুদ্রায়’ লেনদেনের প্রস্তাব দিলেন চীনের রাষ্ট্রদূত

টিবিএস রিপোর্ট
30 January, 2024, 02:20 pm
Last modified: 30 January, 2024, 02:21 pm
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ফাইল ছবি

চলমান ডলারের দামের অস্থিতিশীলতার মধ্যে মার্কিন ডলারের পরিবর্তে চীনা বা বাংলাদেশি মুদ্রা ব্যবহার করে লেনদেন বাড়ানোর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অবসর) আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আগারগাঁওস্থ পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে তার সাক্ষাৎ করতে আসেন ইয়াও ওয়েন। বেলা সোয়া ১১টায় গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলেন।

এ সময় ইয়াও ওয়েন বলেন, 'বিশ্বব্যাপীই ডলার সংকট হচ্ছে। এ কারণে সারা বিশ্বই সমস্যায় পড়েছে। চীনও একই ধরনের সমস্যা মোকাবিলা করছে। আমাদের নিজস্ব মুদ্রা ব্যবহার করে হয়তো এ সমস্যার সমাধান করা যাবে।

'এজন্য আমরা বাংলাদেশকে প্রস্তাব দিয়েছি, যাতে অর্থছাড় ও বিনিয়োগের অর্থ নিজস্ব মুদ্রায় লেনদেন করা হয়।' 

পরিকল্পনামন্ত্রী বলেন, 'চীন আমাদের চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে কথা বলতে আগ্রহ দেখিয়েছে। তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। তারা আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করছে।'

চীনের দেওয়া প্রতিশ্রুতির অর্থছাড়ে ধীরগতির কারণ জানতে চেয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ছোটখাটো কোনো সমস্যা থাকলে আলোচনা করে সমাধান করা হবে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-চীন / নিজস্ব মুদ্রায় লেনদেন / ডলার / ডলার সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • পেট্রোডলার: আমেরিকার বিশ্বজয়ের হাতিয়ার নাকি কেবলই ভ্রান্ত ধারণা?

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net