Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ব্যাংকখাতে প্রকৃত প্রভিশন ঘাটতি ৫০,০০০ কোটি টাকার বেশি

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
30 May, 2023, 10:00 am
Last modified: 30 May, 2023, 10:05 am

Related News

  • বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা: লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা
  • ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে আমানত সুরক্ষা শক্তিশালী করছে সরকার: অর্থমন্ত্রী
  • ব্যাংকের আমানত ও পুঁজিবাজারের অর্থ আত্মসাতে একই গোষ্ঠী জড়িত: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • নতুন নোটের ঘাটতি, ঈদের আগে চাহিদামতো নগদ সরবরাহ পাচ্ছে না ব্যাংকগুলো

ব্যাংকখাতে প্রকৃত প্রভিশন ঘাটতি ৫০,০০০ কোটি টাকার বেশি

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে দেশের ৮টি ব্যাংকের প্রভিশন ঘাটতি রয়েছে ২০,১৫৯ কোটি টাকা।  
শাখাওয়াত প্রিন্স
30 May, 2023, 10:00 am
Last modified: 30 May, 2023, 10:05 am
ইনফোগ্রাফ / টিবিএস

দেশের ব্যাংকিংখাতে খেলাপি ঋণ বাড়ার কারণে এর বিপরীতে প্রভিশন ঘাটতির পরিমাণ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে দেশের ৮টি ব্যাংকের প্রভিশন ঘাটতি রয়েছে ২০,১৫৯ কোটি টাকা।  

তবে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, দেশে ব্যাংকিংখাতে এখন প্রকৃত প্রভিশন ঘাটতির পরিমাণ ৫০,০০০ কোটি টাকার বেশি। কারণ একাধিক সরকারি-বেসরকারি ব্যাংক প্রভিশন ঘাটতি কম দেখাতে ডেফারেল অ্যাডভান্টেজ নিয়েছে, যার পরিমাণ প্রায় ৩০,০০০ কোটি টাকার বেশি।

ব্যাংক ৮টি হলো ন্যাশনাল ব্যাংক, বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ঢাকা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক তিনটি, চারটি বেসরকারি ব্যাংক এবং একটি বিশেষায়িত ব্যাংক রয়েছে।

রিস্ক বেসড ক্যাপিটাল (ব্যাসেল ৩)- এর ২০২২ সালের প্রতিবেদন থেকে জানা যায়, ডেফারেল অ্যাডভান্টেজ নেওয়া রাষ্ট্রায়ত্ব পাঁচটি ব্যাংকের প্রভিশন ঘাটতি ২৮,৯৬৫ কোটি টাকা।

এরমধ্যে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের প্রভিশন ডেফারড রয়েছে ৩,৭২০ কোটি টাকা, জনতা ব্যাংকের ৮,৫০৩ কোটি টাকা, অগ্রণী ব্যাংকের ৫,৯১১ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৬,০৪৬ কোটি টাকা এবং বেসিক ব্যাংকের ৪,৭৮৫ কোটি টাকা রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র জাকির হোসেন চৌধুরি টিবিএসকে বলেন, "সাধারণত ব্যাংকগুলোকে তার আমানতের বিপরীতে ০.৫০ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত প্রভিশন রাখতে হয়। তবে খেলাপি ঋণের মান অনুযায়ী ২০ শতাংশ থেকে শতভাগ পর্যন্ত প্রভিশন রাখার নীতিমালা রয়েছে। ব্যাংকিংখাতে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার কারণে এই প্রভিশন ঘাটতির পরিমাণ বাড়ে।"

তিনি বলেন, "ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি বেড়ে যাওয়ার কারণে কিছু ব্যাংককে ডেফারেল সুবিধা দেওয়া হয়েছে। কারণ এটি না পেলে ব্যাংকগুলোর নানান সমস্যার মুখোমুখি হতে হয়; অন্যান্য অ্যাসেটের ওপর চাপ তৈরি হয়। এ ধরনের সমস্যাগুলো নমনীয় করতে এই সুবিধা পেয়েছে একাধিক ব্যাংক। তবে ব্যাংকগুলোর এসব ঘাটতি কমিয়ে আনতে তারজন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া রয়েছে।"

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊধ্বতন কর্মকর্তা বলেন, প্রকৃত প্রভিশন ঘাটতির পরিমাণ অনেক বেশি; কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া নানান সুবিধার কারণে তা কম দেখা যাচ্ছে। প্রায় ১০টির বেশি রাষ্ট্রায়ত্ব, বিশেষায়িত ও বেসরকারি ব্যাংক প্রভিশন ঘাটতির জন্য ডেফারেল সুবিধা নিয়ে আছে।

তিনি বলেন, "ব্যাংকগুলো প্রভিশন ঘাটতি ডেফারেল না পেলে রিস্ক বেসড ক্যাপিটাল (ব্যালেস ৩)-এ তাদের ওই পরিমাণ মূলধন কমে যাবে। আর মূলধন কমে গেলে ব্যাংকগুলোকে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে অতিরিক্ত খরচ করতে হবে। কারণ বিদেশি ব্যাংকগুলো ব্যাংকের ক্যাপিটালের (মূলধন) মান অনুযায়ী ব্যবসা করে। কারও ক্যাপিটাল ঘাটতি থাকলে তাদের ট্রেড ফাইন্যান্সিং রেট বেশি হয়।"

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শামস-উল ইসলাম টিবিএসকে বলেন, "ব্যাংকগুলোর খেলাপি ঋণের বিপরীতে যে পরিমাণ প্রভিশন রাখা উচিত, তা রাখতে গেলে ব্যাংকের প্রফিট কমে যায়; ক্যাপিটাল ঘাটতি দেখা যায়। এছাড়া, বাজারে নেতিবাচক প্রভাব তৈরি হয়।"

যদিও ব্যাংকগুলো দেশের জন্য অনেক কাজ করে যাচ্ছে কম পয়সায়। যেমন- সরকারি তেল, গ্যাস ও অন্যান্য আমদানির ক্ষেত্রে মূলত নাম মাত্র চার্জ নেয়। এছাড়া সরকারি অনেক সোশ্যাল সেফটিনেট প্রোগ্রাম রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো খুবই কম চার্জ নিয়ে করে থাকে। এসব সেবার চার্জ বেশি হলে ব্যাংকগুলো প্রভিশন ঘাটতি থাকতো না বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট বলছে, চলতি ২০২৩ সালের মার্চ শেষে ব্যাংকিংখাতে খেলাপি ঋণের পরিমাণ দাড়িয়েছে ১,৩১,৬২০ কোটি টাকা বা মোট ঋণের ৮.৮০ শতাংশ। এরমধ্যে গত জানুয়ারি-মার্চ পর্যন্ত খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা।

অর্থাৎ, উচ্চ খেলাপির ঝুঁকিতে রয়েছে দেশের ব্যাংকিংখাত। কারণ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী খেলাপি ঋণের হার সর্বোচ্চ ৩ শতাংশ সহনীয় বলে ধরা হয়। 

তিন মাস আগে ২০২২ সালের ডিসেম্বরের হিসাবে খেলাপি ঋণ ছিল ১,২০,৬৫৭ কোটি টাকা।

বাংলাদেশকে মঞ্জুর করা আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণের কান্ট্রি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ ব্যাংককে চলতি বছরের জুনের মধ্যেই লোন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে প্রচলিত মানদণ্ড গ্রহণ করতে হবে।

এছাড়া, ২০২৬ সালের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর গড় এনপিএল অনুপাত ১০ শতাংশ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য এই হার ৫ শতাংশের নিচে নামিয়ে আনার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। 

Related Topics

টপ নিউজ

প্রভিশন ঘাটতি / ব্যাংক খাত / ব্যাংকিং খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা: লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা
  • ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে আমানত সুরক্ষা শক্তিশালী করছে সরকার: অর্থমন্ত্রী
  • ব্যাংকের আমানত ও পুঁজিবাজারের অর্থ আত্মসাতে একই গোষ্ঠী জড়িত: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • নতুন নোটের ঘাটতি, ঈদের আগে চাহিদামতো নগদ সরবরাহ পাচ্ছে না ব্যাংকগুলো

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net