Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
হয়রানি, গোপন লেনদেনে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের রাজস্ব খাত: এনবিআরকে ব্যবসায়ীরা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 February, 2023, 11:50 am
Last modified: 07 February, 2023, 04:42 pm

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

হয়রানি, গোপন লেনদেনে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের রাজস্ব খাত: এনবিআরকে ব্যবসায়ীরা

রোববার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে মাঠ পর্যায়ের বিপুল সংখ্যক কর্মকর্তার উপস্থিতিতেই এনবিআর চেয়ারম্যানের সামনে এসব বিষয় তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।
টিবিএস রিপোর্ট
06 February, 2023, 11:50 am
Last modified: 07 February, 2023, 04:42 pm

রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর নানামুখী পদক্ষেপের আলোচনার মধ্যেই ব্যবসায়ীরা মাঠ পর্যায়ে হয়রানির অভিযোগ তুলে ধরেছেন। একইসঙ্গে, ব্যবসায়ী ও কর্মকর্তাদের অবৈধ লেনদেনে সরকার বিপুল পরিমাণ ট্যাক্স হারাচ্ছে বলেও অভিযোগ তুলে ধরেন তারা।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে মাঠ পর্যায়ের বিপুল সংখ্যক কর্মকর্তার উপস্থিতিতেই এনবিআর চেয়ারম্যানের সামনে এসব বিষয় তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।

অন্যদিকে, প্রত্যাশিত ট্যাক্স আদায়ে সক্ষমতার অভাবের পাশাপাশি সমন্বয়ে ঘাটতির বিষয়টিও উঠে এসেছে এনবিআরের পক্ষ থেকে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু ড. বলেন, "খাতাপত্র আটক, হয়রানি করা, দাবিনামা কিংবা নোটিশ – আতঙ্কমূলক পরিস্থিতির খবর পাওয়া যায়। এগুলো ব্যবসায়ের জন্য সহায়ক নয়।"

অবৈধ লেনদেনের ফলে বিপুল অঙ্কের অর্থ সরকারের কোষাগারে না আসার তথ্যও তুলে ধরে তিনি বলেন, "অবশ্য আমরা ইচ্ছাকৃত ফাঁকিবাজের পক্ষে নই।" 

উদাহরণ দিয়ে তিনি বলেন, "আমরা জানতে পারি, একটি জেলার ব্যবসায়ীকে চার কোটি টাকা জরিমানা করা হয়। কিন্তু কর্মকর্তার সঙ্গে লেনদেন করে পুরো মামলা মিটমাট হয়ে যায়। এখানে অফিসার আর ব্যবসায়ী লাভবান হলেন, আর সরকার কোনো টাকা পেল না।" 

এ ধরনের অনিয়ম রোধে তিনি এনবিআরের ভ্যাট গোয়েন্দা শাখাকে সক্রিয় করার তাগিদ দেন।

আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী কর্তৃক এনবিআরের নিজস্ব ভবন উদ্বোধন এবং রেভিনিউ কনফারেন্স উপলক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়। 'জাতীয় উন্নয়নে ভ্যাটের ভূমিকা: বর্তমান ও ভবিষ্যৎ' শীর্ষক সেমিনারে এনবিআরের কর্মকর্তা ছাড়াও বিপুল সংখ্যক ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ সময় ফরেন ইনভেটরস চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি নাসের এজাজ বিজয় আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বর্ধিত থাকার পর কমে আসলে আমদানির ক্ষেত্রে এনবিআর কর্তৃক শুল্কায়নে তা বিবেচনায় রাখার আহ্বান জানান। 

তিনি বলেন, "এখন পণ্যের দাম কমে আসছে আন্তর্জাতিক বাজারে। ফলে সর্বশেষ মূল্য (যখন মূল্য বেশি ছিল) দেখতে গেলে ভোক্তার উপর এর প্রভাব পড়বে।"

এছাড়া, এনবিআর কর্তৃক ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) পদ্ধতিকে কার্যকর করতে ক্যাশলেস (নগদ লেনদেন বাদ দেওয়া) হওয়ার তাগিদ দেন। 

তিনি বলেন, "যতক্ষণ নগদ লেনদেন চালু থাকবে, ততক্ষণ ইএফডি কার্যকর হবে না। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্যাশলেস ব্যবস্থা চালু করতে হবে।"
 
Related Topics

টপ নিউজ

রাজস্ব খাত / এনবিআর / হয়রানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net