Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
এডিবির সাথে ৬২৭ মিলিয়ন ডলারের ঋণচুক্তি সরকারের 

অর্থনীতি

টিবিএস ডেস্ক
26 December, 2022, 07:05 pm
Last modified: 26 December, 2022, 09:05 pm

Related News

  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • মার্কিন শুল্ক, নির্বাচন ব্যয় ও ব্যাংকখাত সংকটে ঝুঁকিতে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার: এডিবি

এডিবির সাথে ৬২৭ মিলিয়ন ডলারের ঋণচুক্তি সরকারের 

গত সোমবার উন্নয়ন এবং জলবায়ু রক্ষার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৬২৭ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছে এডিবি ও বাংলাদেশ সরকার। 
টিবিএস ডেস্ক
26 December, 2022, 07:05 pm
Last modified: 26 December, 2022, 09:05 pm

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকার সোমবার উন্নয়ন এবং জলবায়ু রক্ষার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৬২৭ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছে। 

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সেক্রেটারি শরিফা খান এবং এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ও বাংলাদেশ রেসিডেন্ট মিশনের অফিসার-ইন-চার্জ জিয়াংবো নিং, নিজেদের প্রতিষ্ঠানের হয়ে এই চুক্তি স্বাক্ষর করেন বলে প্রেস রিলিজে জানানো হয়। 

এডিবি ট্রাঞ্চে টু নামক 'তৃতীয় পাবলিক-প্রাইভেট অবকাঠামো উন্নয়ন প্রকল্প'-এর জন্য ২৭৮ মিলিয়ন মার্কিন ডলার, 'বৃহত্তর ঢাকা টেকসই নগর যাতায়াত প্রকল্প (বিআরটি-গাজীপুর)'-এর জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার, 'উপকূলীয় শহর জলবায়ু সহনহশীলতা প্রকল্প'-এর জন্য ২৪৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে এডিবি, একইসাথে উপকূলীয় শহর জলবায়ু সহনশীলতা প্রকল্পের জন্য ৪ মিলিয়ন অনুদান দেবে তারা। 

এই প্রকল্পগুলোর চুক্তিতে স্বাক্ষর করেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের নির্বাহী ডিরেক্টর এবং সিইও আলমগীর মোরশেদ; বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চিফ ইঞ্জিনিয়ার কাজী মুহাম্মাদ ফেরদৌস এবং এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং। 

তৃতীয় পাবলিক-প্রাইভেট অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ট্রাঞ্চে টু)

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলের আদলে যে অবকাঠামো প্রকল্পগুলো গৃহীত হয়েছে সেগুলোতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি (আইডিসিওএল) বিনিয়োগ করার মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হবে। এই প্রকল্প শেষ হওয়ার আনুমানিক মেয়াদকাল ধরা হয়েছে ২০২৭ সাল পর্যন্ত। 

এডিবি এই প্রকল্পে দুইভাবে ঋণ দিচ্ছে: প্রথমত, রেগুলার অর্ডিনারি অপারেশন্সের জন্য ২৬২.২৯ মিলিয়ন মার্কিন ডলার এবং কনসেশনাল অর্ডিনারি অপারেশন্সের জন্য ১৬ মিলিয়ন মার্কিন ডলার, যেগুলো শক্তির কার্যক্ষমতা বৃদ্ধি এবং বিকল্প নবায়নযোগ্য শক্তির জন্য সহায়তা করবে। দুইটি ঋণই ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে, যার মধ্যে পাঁচ বছরের অতিরিক্ত সময় অন্তর্ভুক্ত। 

বৃহত্তর ঢাকা টেকসই নগর যাতায়াত প্রকল্প (বিআরটি-গাজীপুর) 

সড়ক পরিবহন ও হাইওয়ে বিভাগ এই প্রকল্পটি কার্যকর করবে, অন্যদিকে বাস্তবায়নের দায়িত্বে সড়ক ও হাইওয়ে বিভাগের সাথে থাকবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) এবং স্থানীয় সরকার ইঞ্জিনিয়ারিং বিভাগ (এলজিইডি)। 

এই প্রকল্পের উদ্দেশ্য হলো গাজীপুর ও টঙ্গী এলাকায় আরও কার্যকর, টেকসই, পরিবেশবান্ধব, সাশ্রয়ী এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করে এই এলাকার জনগণের জীবনমান উন্নয়ন। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২০.৫০ কিলোমিটার দীর্ঘ বাস র‍্যাপিড সিস্টেম চালু করা হবে এই প্রকল্পের আওতায়। 

২৫ বছরের সাথে অতিরিক্ত ২৫ বছর সময়সীমার মধ্যে ঋণ পরিশোধের শর্তে এডিবি ১০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। 

উপকূলীয় শহর জলবায়ু সহনহশীলতা প্রকল্প  

স্থানীয় সরকারের অধীনে এলজিইডি বিভাগ এই প্রকল্প কার্যকর করবে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ঝুঁকিতে থাকা কিছু নির্ধারিত উপকূলীয় শহরের জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি এবং ঐ এলাকার নারী ও দরিদ্রদের জীবনমান উন্নয়ন। 

বরিশাল বিভাগের ছয়টি জেলার পনেরটি পৌর অঞ্চল, খুলনা বিভাগের তিনটি জেলার পাঁচটি পৌর অঞ্চল এবং ঢাকা বিভাগের শরিয়তপুর জেলার দুইটি পৌর অঞ্চল এই প্রকল্পের আওতাধীন থাকবে। 

এই প্রকল্পের আনুমানিক মেয়াদকাল ধয়ারা হয়েছে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত। এডিবির ২৫০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের মধ্যে রয়েছে কনসেশনাল অর্ডিনারি অপারেশন্সের জন্য ১৫০ মিলিয়ন মার্কিন ডলার, রেগুলার অর্ডিনারি অপারেশন্সের জন্য ৯৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং এরসাথে ৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান। এই ঋণ পরিশোধের সময়সীমা ২৫ বছর, যার সাথে অতিরিক্ত পাঁচ বছর সময় যোগ হতে পারে।    
 

Related Topics

টপ নিউজ

ঋণ চুক্তি / এডিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • মার্কিন শুল্ক, নির্বাচন ব্যয় ও ব্যাংকখাত সংকটে ঝুঁকিতে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার: এডিবি

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net