Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ওআইসি, ডি-৮ ভুক্ত দেশের পণ্য আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
27 July, 2022, 12:15 pm
Last modified: 27 July, 2022, 12:20 pm

Related News

  • মধ্যবিত্তের নাগালের বাইরে গাড়ি: বাজারে ধস ঠেকাতে শুল্ক হ্রাসের প্রস্তাব বারভিডার  
  • পাল্টা শুল্ক কমায় স্বস্তি, তবে রপ্তানি ভবিষ্যৎ এখনও নির্ভর করছে চীনের ওপর: সেলিম রায়হান
  • নতুন ‘সাইকস-পিকো বন্দোবস্তের’ বিরুদ্ধে এরদোয়ানের হুঁশিয়ারি
  • শনিবার তুরস্কে ওআইসি সম্মেলনে যোগ দেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ব্যাপক শুল্ক হ্রাস: স্থানীয় শিল্পের বাড়তি প্রতিযোগিতায় পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের

ওআইসি, ডি-৮ ভুক্ত দেশের পণ্য আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার 

কর্মকর্তারা বলছেন, শুল্ক কমানোর এই সিদ্ধান্ত রাজস্ব সংগ্রহের উপর বেশ নগণ্য প্রভাব ফেলবে। কিন্তু এতে দেশের রপ্তানি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে।
টিবিএস রিপোর্ট
27 July, 2022, 12:15 pm
Last modified: 27 July, 2022, 12:20 pm
ছবি- টিবিএস

দুটি পৃথক বাণিজ্য চুক্তির অধীনে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এবং ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন (ডি-৮) ভুক্ত দেশগুলো থেকে পণ্য আমদানিতে ১০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার।

কর্মকর্তারা বলছেন, শুল্ক কমানোর এই সিদ্ধান্ত রাজস্ব সংগ্রহের উপর বেশ নগণ্য প্রভাব ফেলবে। কিন্তু এতে দেশের রপ্তানি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে।

২০ জুলাই অর্থ মন্ত্রণালয়ের একটি সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশে ওআইসিভুক্ত দেশগুলো থেকে ৪৭৮ ধরনের পণ্য আমদানিতে শুল্ক কমানোর কথা উল্লেখ করা হয়।

কিন্তু এ ধরনের আমদানিতে ইতোমধ্যেই শুল্ক কমানো হয়েছে। নতুন বিজ্ঞপ্তিটি ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কসহ শুধুমাত্র ৪৭টি পণ্যের জন্য প্রযোজ্য হবে।

আইআরডি'র মূল প্রতিষ্ঠান ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর) এর কাস্টমস বিভাগ একই দিনে এ সংক্রান্ত দুটি আদেশ জারি করেছে। 

অপর আদেশ অনুযায়ী, ডি-৮ ভুক্ত দেশগুলো থেকে ৩৫৬টি পণ্যে শুল্ক কমানোর কথা উল্লেখ করা হয়েছে। যদিও এসব পণ্যে আগে থেকেই শুল্ক কম থাকায় নতুন করে কোনো পণ্যেরই শুল্ক কমাতে হবে না। 

এনবিআরের কাস্টমস বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওআইসিভুক্ত দেশগুলোর টিপিএস-ওআইসি এর আওতায় ২০০৩ সালের বেজ লাইনের ভিত্তিতে ৪৭৮টি পণ্যে ইমপোর্ট ডিউটি'র এই হার ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ওই সময় এসব পণ্যের প্রায় সবগুলোরই শুল্কহার ১০ শতাংশের উপরে ছিলো। 

রাজস্ব বোর্ডের একজন শীর্ষ কাস্টমস কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমাদের ২০২১-২২ অর্থবছরের অনুমান অনুযায়ী ওআইসিভুক্ত দেশগুলো থেকে আমদানির জন্য প্রায় ৬.৫ লাখ টাকা শুল্ক ছাড় দিতে হবে। আমরা রপ্তানিতে যে সামগ্রিক সুবিধা পাব তার তুলনায় এটি নগণ্য।" 

সূত্র জানায়, আলোচ্য পণ্যগুলো আমদানিতে রাজস্বে কী ধরনের প্রভাব পড়বে তাও বিশ্লেষণ করেছে এনবিআর। 

আবার যেহেতু ওআইসিভুক্ত দেশগুলোতে বাংলাদেশ পণ্য রপ্তানিতে একই ধরনের সুবিধা পাবে, তাতে বাংলাদেশের জন্য সার্বিক বিবেচনায় লাভই হবে, বলেন তিনি। 

সূত্র আরো জানায়, ২০১৩ সালের প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট অ্যামাং ডি-৮ মেম্বার স্টেটস এর আওতায় এসব শুল্ক কমানো হয়েছে।

বর্তমানে এসব পণ্যের শুল্ক হার ১০ শতাংশ বা তারও কম রয়েছে। ফলে কাগজে কলমে শুল্ক কমানো হলেও বাস্তবে নতুন করে আর কমানোর প্রয়োজন হবে না এবং এতে রাজস্বেও কোন ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না। 

বাংলাদেশ ছাড়াও ডি-৮ ভুক্ত অন্য দেশগুলো হলো মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তুরস্ক। 

সূত্র জানায়, এখনো এই শুল্কহার কার্যকর করেনি মিশর ও পাকিস্তান।
  
Related Topics

টপ নিউজ

ওআইসি / ডি-৮ / শুল্ক হ্রাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • মধ্যবিত্তের নাগালের বাইরে গাড়ি: বাজারে ধস ঠেকাতে শুল্ক হ্রাসের প্রস্তাব বারভিডার  
  • পাল্টা শুল্ক কমায় স্বস্তি, তবে রপ্তানি ভবিষ্যৎ এখনও নির্ভর করছে চীনের ওপর: সেলিম রায়হান
  • নতুন ‘সাইকস-পিকো বন্দোবস্তের’ বিরুদ্ধে এরদোয়ানের হুঁশিয়ারি
  • শনিবার তুরস্কে ওআইসি সম্মেলনে যোগ দেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ব্যাপক শুল্ক হ্রাস: স্থানীয় শিল্পের বাড়তি প্রতিযোগিতায় পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net