Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
৪ হাজার কোটি ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রা রিজার্ভ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 October, 2020, 08:40 pm
Last modified: 08 October, 2020, 09:46 pm

Related News

  • রপ্তানিকারকদের অ্যামাজন, আলিবাবায় পণ্য প্রদর্শনের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

৪ হাজার কোটি ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রা রিজার্ভ

সাম্প্রতিক মুদ্রা রিজার্ভের মাধ্যমে দেশের আগামী ১০ মাসের আমদানি চাহিদা মেটানো সম্ভব। ৩ মাসের আন্তর্জাতিক মানদণ্ডের চাইতে যা অনেকখানি বেশি।  
টিবিএস রিপোর্ট
08 October, 2020, 08:40 pm
Last modified: 08 October, 2020, 09:46 pm
কেন্দ্রীয় ব্যাংকের অব্যাহত ক্রয়ের সুবাদে বিগত কয়েক মাস ধরে মার্কিন ডলারের বিনিময় হার ৮৪.৯০ থেকে ৮৪.৮০ টাকায় স্থির রয়েছে। ছবি: ইনভেস্টোপিডিয়া

প্রথমবারের মতো ৪ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ। বিদেশি উৎস থেকে আসা আয়ের কারণেই মুদ্রা সঞ্চয়ে যোগ হলো নতুন এ রেকর্ড।

মহামারির মধ্যে জনশক্তি রপ্তানি সীমিত হয়ে পড়লেও, প্রবাসী আয়ের প্রবাহ বাড়ে। একইসঙ্গে আমদানিতেও খরচ কমে। এদুয়ের মিলিত প্রভাবেই ফরেক্স রিজার্ভ নতুন মাত্রায় পৌঁছে যায়। ফলে শক্তিশালী হলো দেশের বৈদেশিক বাণিজ্যে অংশ নেওয়ার ক্ষমতা। 

এ অবস্থায় আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) নাগাদ মুদ্রা সঞ্চয়ের নতুন রেকর্ড হলো। 

গত জুন থেকে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ একের পর এক রেকর্ড গড়ছে। জুনে প্রথম ৩৪শ' কোটি ডলার ছাড়ানোর পর সেপ্টেম্বরের ২০ তারিখ নাগাদ- তা ৩৯শ' কোটি ডলার ছাড়ায়। বাংলাদেশ ব্যাংক সূত্র এসব তথ্য জানিয়েছে।  

সাম্প্রতিক মুদ্রা রিজার্ভের মাধ্যমে দেশের আগামী ১০ মাসের আমদানি চাহিদা মেটানো সম্ভব। ৩ মাসের আন্তর্জাতিক মানদণ্ডের চাইতে যা অনেকখানি বেশি।  

গত বছরের একই মাসের তুলনায় গত সেপ্টেম্বরে প্রবাসী আয় প্রবাহ ৪৬ শতাংশ বাড়ে। 

বৈদেশিক মুদ্রা আয়ের আরেক উৎস রপ্তানি খাতও গত মাসে মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে সক্ষম হয়। ওই সময়ে রপ্তানির তুলনায় আমদানি ব্যয় কমতে দেখা যায়।  

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বছরওয়ারি হিসাবে চলতি সেপ্টেম্বরে রপ্তানি আয় ৩.৫৩% প্রবৃদ্ধি অর্জন করে। সেই তুলনায় গত আগস্ট নাগাদ আমদানি ব্যয় ৬.৬৮ দশমিক কমে। যার সুফল পাওয়া গেছে মুদ্রা সঞ্চয়ে। 

এব্যাপারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ফরেক্স রিজার্ভের মজুদ বৃদ্ধি অবশ্যই দেশের অর্থনীতির জন্য শুভ লক্ষ্মণ। 

তবে এর স্থায়িত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলে জানিয়েছেন, বিদেশে শ্রমিকেরা চাকরি হারানোর কারণেই তাদের শেষ সঞ্চয়টুকু দেশে পাঠিয়ে দিচ্ছেন, যেকারণে রিজার্ভ বাড়ছে।     

তিনি বলেন, দুঃসময়ে প্রবাসী কর্মীরা তাদের সঞ্চয় দেশে পাঠিয়ে দেন। এটা তাদের স্বাভাবিক প্রবণতা।পরিবার-পরিজনের মঙ্গলের কথা চিন্তা করেও তারা এমনটা করে থাকেন।    

এর পাশপাশি বিশ্ববাজারে খাদ্য এবং জ্বালানির দরপতন বৈদেশিক মুদ্রার বাড়তি খরচের লাগাম টেনে ধরে।  

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

বৈদেশিক মুদ্রা রিজার্ভ / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • রপ্তানিকারকদের অ্যামাজন, আলিবাবায় পণ্য প্রদর্শনের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net