Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বাংলাদেশে তুলার বাজার আরও বড় করতে চায় যুক্তরাষ্ট্র

অর্থনীতি

টিবিএস ডেস্ক
17 November, 2021, 12:35 pm
Last modified: 17 November, 2021, 02:42 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য: ১ বিলিয়ন ডলারের সয়াবিন চুক্তি সই; তবে তুলার চড়া দাম নিয়ে অস্বস্তি
  • তুলা ও কৃত্রিম আঁশ আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার করল এনবিআর
  • তুলা আমদানিতে অগ্রিম আয়কর ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আশা বিটিএমএ সভাপতির
  • টেক্সটাইল, প্লাস্টিক শিল্পের ওপর আসছে বড় করের চাপ; শঙ্কিত উদ্যোক্তারা
  • যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়াতে দ্রুত গুদাম নির্মাণের সিদ্ধান্ত, ৩ মাস সময় চেয়ে চিঠি পাঠানোর সুপারিশ

বাংলাদেশে তুলার বাজার আরও বড় করতে চায় যুক্তরাষ্ট্র

গেল অর্থবছরে বাংলাদেশ ৮০ লাখ বেলের বেশি তুলা আমদানি করেছে। এর মধ্যে ৮ লাখ ৩০ হাজার বেল তুলা আমদানি করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে।
টিবিএস ডেস্ক
17 November, 2021, 12:35 pm
Last modified: 17 November, 2021, 02:42 pm
ছবি: রয়টার্স

বাংলাদেশে তুলা রপ্তানিতে নিজেদের অংশীদারিত্ব বাড়াতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। তুলা আমদানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ বাংলাদেশ।

তবে, বাংলাদেশের বাজারে তুলা রপ্তানিতে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এরমধ্যে কিছু প্রধান সমস্যা হলো আমদানির পর মার্কিন তুলাকে বাষ্পশোধনের (ফিউমিগেট) বাধ্যবাধকতা থাকা, গভীর সমুদ্রবন্দর না থাকায় বাংলাদেশে সরাসরি পণ্যবাহী জাহাজ পাঠাতে না পারা এবং সমুদ্রবন্দর, শিপিং খরচসহ অন্যান্য লজিস্টিক খরচ বেড়ে যাওয়া।

ফলে, এই খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান মজবুত করার জন্য এসব সমস্যা সমাধানে জোর দিচ্ছেন মার্কিন রপ্তানিকারক এবং তাদের প্রতিনিধিরা।

কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের (সিসিআই) তিন সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে। দেশে মার্কিন তুলা রপ্তানি আরও বাড়ানোর প্রচেষ্টায় রয়েছে তারা।

পরিদর্শনকালে তারা স্পিনিং মিল মালিকদের প্রতিনিধি এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে, মঙ্গলবার তাদের সঙ্গে বৈঠক শেষে বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা অনানুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সুতির তৈরি পোশাককে দেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের দাবি জানিয়েছি। শ্রীলঙ্কা, মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো ট্রান্সশিপমেন্ট পোর্ট থেকে তাদেরকে সরাসরি তুলা পাঠাতে অনুরোধ করেছি। এই উপায়ে ৩০ দিনের মধ্যে তুলার চালান পেতে পারি আমরা।"

নগরীর একটি হোটেলে গণমাধ্যমের সঙ্গে আলোচনায় সিসিআই-এর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাপ্লাই চেইন ও বিপণন পরিচালক উইলিয়াম আর বেটেনডর্ফ বলেন, বাংলাদেশের স্পিনিং শিল্প আমদানিকৃত তুলার ওপর অনেকটাই নির্ভরশীল। ২০২১ অর্থবছরে যুক্তরাষ্ট্রের তুলা রপ্তানি বেড়েছে ৪০ শতাংশ।

গেল অর্থবছরে বাংলাদেশ ৮০ লাখ বেলের বেশি তুলা আমদানি করেছে। এর মধ্যে ৮ লাখ ৩০ হাজার বেল তুলা আমদানি করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। সিসিআই প্রতিনিধিদের মতে, ২০২১ অর্থবছরে বাংলাদেশ ১০ লাখেরও বেশি বেল তুলা আমদানি করেছে। দেশের মোট আমদানির প্রায় ১৪ শতাংশ এটি।

বিটিএমএ-র তথ্যমতে, বাংলাদেশে তুলার ক্রমবর্ধমান চাহিদার কারণে অনেক কারখানা এখন স্পিনিং সুবিধা স্থাপনে নতুনভাবে বিনিয়োগ করছে। ফলে আগামী দুই বছরে বিদ্যমান উৎপাদন ক্ষমতার সঙ্গে নতুন করে প্রায় ২ কোটি মিলিয়ন নতুন স্পিন্ডেল যুক্ত হবে বলে জানায় তারা।

কিন্তু, এর ফলে বাংলাদেশকে অতিরিক্ত ২০ লাখ বেল তুলা আমদানি করতে হবে।

বাংলাদেশে তুলা আমদানি বৃদ্ধির কারণ সম্পর্কে বেটেনডর্ফ বলেন, মার্কিন তুলার গুণমান, স্থায়িত্ব, স্বচ্ছতা, উদ্ভাবন এবং মূল্যের কারণে এর উপর দৃঢ় বিশ্বাস রয়েছে বাংলাদেশের।

"প্রতিটি বেল পরীক্ষা করে এর গুণমান নিশ্চিত করা হয়। এছাড়া, আমাদের তুলা একটি ভালো স্পিনিং কনসিস্টেনসি দেয়," উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রতিনিধি আরও বলেন, বাংলাদেশে কোনো গভীর সমুদ্র বন্দর নেই। ফলে, দেশের পোশাক শিল্প ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে।
পণ্য পেতে দেরি হওয়ায় এক্ষেত্রে কর্ম পরিকল্পনা আটকে যায়। এছাড়া, ফিউমিগেশন প্রক্রিয়ার জন্যেও তিন দিন সময় লাগে। এমন অনেক সমস্যা রয়েছে যার সমাধান করতে হবে বাংলাদেশকেই, বলেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, নির্দিষ্ট রাসায়নিক পদার্থের সাহায্যে বাষ্পশোধনের মাধ্যমে একটি এলাকাকে জীবাণুমুক্ত বা বিশুদ্ধ করার প্রক্রিয়া হলো ফিউমিগেশন। যুক্তরাষ্ট্র থেকে তুলা বহনকারী কনটেইনারগুলোকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ফিউমিগেট করতে হয়। এতে করে ব্যয় বাড়ছে বলে ধারণা কটন শিল্পে সংশ্লিষ্টদের।

দেশে সফরে আসা প্রতিনিধি দলে আরও ছিলেন সাউথইস্ট কটন অপারেশনের সিনিয়র ডিরেক্টর ওয়েসলি রেন্টজ, সিসিআই টেকনিক্যাল সার্ভিসের প্রধান জোয়ের্গ বাউরসাচস এবং কটন ইউএসএ-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলী আরসালান।

Related Topics

টপ নিউজ

তুলা আমদানি / তুলার দাম / আমদানি বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য: ১ বিলিয়ন ডলারের সয়াবিন চুক্তি সই; তবে তুলার চড়া দাম নিয়ে অস্বস্তি
  • তুলা ও কৃত্রিম আঁশ আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার করল এনবিআর
  • তুলা আমদানিতে অগ্রিম আয়কর ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আশা বিটিএমএ সভাপতির
  • টেক্সটাইল, প্লাস্টিক শিল্পের ওপর আসছে বড় করের চাপ; শঙ্কিত উদ্যোক্তারা
  • যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়াতে দ্রুত গুদাম নির্মাণের সিদ্ধান্ত, ৩ মাস সময় চেয়ে চিঠি পাঠানোর সুপারিশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net